আইপিএল নিলামে শাহরুখের প্রতিনিধিত্ব করলেন আরিয়ান-সোহানা

স্টার অনলাইন ডেস্ক

ভারতের বেঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ওই নিলামে লিগের অন্যতম ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি হিসেবে সেখানে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন শাহরুখের ছেলে আরিয়ান খান ও মেয়ে সোহানা খান।

ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিলামে আরিয়ান ও সোহানাকে বেশ তৎপর দেখা যায়।

এই দুই জনের ছবি শেয়ার করে কেকেআর-এর অফিসিয়াল টুইটারে লেখা হয়েছে, 'পরিকল্পনা চলছে। আমাদের পরের প্রজন্মের প্রধান নির্বাহী'।

গত বছর মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর ব্যাপকভাবে আলোচনায় আসেন শাহরুখপুত্র আরিয়ান। বর্তমানে জামিনে আছেন তিনি।