এফডিএফ আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন রাজবাড়ী সরকারি কলেজ

স্টার অনলাইন ডেস্ক

ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) ও জেলা প্রশাসন ফরিদপুরের আয়োজনে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ী সরকারি কলেজ। রানার আপ হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর।

আজ সোমবার দিনভর ফরিদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। ডিবেটার অব দ্য ফাইনাল হন রাজবাড়ী সরকারি কলেজের নাহিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজের প্রভাষক নিশাত চৌধুরী, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল, ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা হাসানুজ্জামান, পান্না বালাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ডায়নামিক হোস্ট বিডি নিবেদিত এ বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর, অ্যাবলুম, স্টাডিরুম, ডিনোটিফাই ও ডায়নামিকস।