অমর একুশের দিনে এফডিএফের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

স্টার অনলাইন রিপোর্ট

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা করেছে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ)।

আজ শনিবার সকালে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থায় এ আয়োজন করা হয়।   

বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশিতা সাহা প্রথম হন। এছাড়া ফরিদপুর জেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থী শামছিয়া আলিমা শ্রদ্ধা দ্বিতীয় ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা তৃতীয় হন।

আলোচনা সভায় অতিথি ছিলেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, এফডিএফের উপদেষ্টা হাসানুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের প্রভাষক রফিকুল ইসলাম, নাট্যকুঞ্জের সভাপতি নিরব ইমতিয়াজ শান্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘ভাষা শহীদদের স্মরণে এমন আয়োজন প্রতিবছরই করা উচিত। এতে শিক্ষার্থীরা ভীষণ অনুপ্রাণিত হন।’