জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। এসময় তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা চালিয়ে যাবেন।
তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এ সময়ে অন্য কোনো বেতনভুক্ত পদে দায়িত্ব পালন করতে পারবেন না অধ্যাপক মাহবুব।