রাবিতে ওস্তাদ রবিউল হোসেন স্মরণে নাট্য নির্দেশনা সপ্তাহ শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের আয়োজনে ওস্তাদ রবিউল হোসেন স্মরণে নাট্য নির্দেশনা সপ্তাহ শুরু হয়েছে।
গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজনের উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম।
সপ্তাহব্যাপী আয়োজনে স্নাতকোত্তর নির্দেশনা গ্রুপের কোর্সের অংশ হিসেবে তিনটি নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে রয়েছে সামি এম সাজিদের নির্দেশনায় বাদল সরকারের ‘হট্টমালার ওপারে’, মেফতাহুন নাহার ফুলের নির্দেশনায় তাহমিনা আহমেদ অনূদিত আর্থার মিলারের ‘দ্য ক্রুসিবল’ এবং সাদেক রহমানের নির্দেশনায় আলবার্ট কামুর ‘মিসটেক’।
শিক্ষার্থীদের নাট্য নির্দেশনার ব্যবহারিক দক্ষতা উন্নয়ন এবং প্রয়াত নাট্যব্যক্তিত্ব ওস্তাদ রবিউল হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে বলে জানানো হয় বিভাগের পক্ষ থেকে।