দিনাজপুরে জাহিদ হোসেনের জয়, বাকি আসন গুলোতেও এগিয়ে বিএনপি
দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল উপজেলা), দিনাজপুর-৩ (সদর উপজেলা) ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন রয়েছেন।
আজ বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
দিনাজপুর-২ আসনে ১১৬টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মো. সাদিক রিয়াজ এক লাখ ৪৪ হাজার ৩১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এ. কে. এম আফজালুল আনাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ এক হাজার ৮৩১ ভোট।
দিনাজপুর-৩ আসনে ১৩০টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এক লাখ ৩৯ হাজার ২০৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. মাইনুল আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৬১৮ ভোট।
দিনাজপুর-৪ ১৩০টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া এক লাখ ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আফতাব উদ্দীন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৬৬৬ ভোট।
এছাড়া দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল উপজেলা) ও দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা) আসনে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। অন্যদিকে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা) আসনে এগিয়ে আছেন শাপলা কলির প্রার্থী।
দিনাজপুর-১ আসনে ১২৯টির মধ্যে ৯৫টি কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মো. মনজুরুল ইসলাম এক লাখ আট হাজার ৪২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৯৩৬ ভোট।
দিনাজপুর-৬ আসনে ১৯৯টির মধ্যে ১৯৬টি কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন এক লাখ ৯৯ হাজার ৯০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ২৬৩ ভোট।
দিনাজপুর-৫ আসনে ১৪১টির মধ্যে ১৩৮টি কেন্দ্রের গণনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আব্দুল আহাদ এক লাখ ছয় হাজার ১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ. জেড. এম. রেজওয়ানুল হক তালা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১০ হাজার ৮৪৭ ভোট।