তুরস্কের এমপিদের প্রতিনিধি দলের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে থাকা তুরস্কের এমপিদের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সামগ্রিক নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মো. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।