ভারত

চলে গেলেন ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব

ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও উত্তর প্রদেশের ৩ বারের মূখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব আজ সকালে ৮২ বছর বয়সে মারা গেছেন।
১০ অক্টোবর ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন

জেলে থাকায় তাদের সম্পর্কের বিষয়ে জানতাম না, মেয়ের বিয়ে প্রসঙ্গে অনুপ চেটিয়া

ভারতের নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা অনুপ চেটিয়ার মেয়ে বন্যা বড়ুয়া বিয়ে করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি যুবক অনির্বাণ চৌধুরীকে।
৮ অক্টোবর ২০২২, ১২:১৩ অপরাহ্ন

অবৈধভাবে ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ গ্রেপ্তার ২৬

পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরে ২৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
৮ অক্টোবর ২০২২, ০৯:০২ পূর্বাহ্ন

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩৮

ভারতের মহারাষ্ট্রের নাসিকে সড়ক দুর্ঘটনায় একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।
৮ অক্টোবর ২০২২, ০৩:১২ পূর্বাহ্ন

বছরের ব্যবধানে আটার দাম বেড়েছে ৬২ শতাংশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আমদানির ওপর পড়ায় দেশীয় বাজারে শস্য জাতীয় পণ্যের সরবরাহ ও মজুত কমে গেছে। এতে বাংলাদেশে আটার দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।
৬ অক্টোবর ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ২০

ভারতে হিমালয় পর্বতে তুষারধসে কমপক্ষে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকে।
৫ অক্টোবর ২০২২, ০১:৩৯ অপরাহ্ন

অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

অরুণাচল প্রদেশের তাওয়াং-এর কাছে রুটিন ফ্লাইটের সময় ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং আরেকজন চিকিৎসাধীন।
৫ অক্টোবর ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত: জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি ভারত-চীন

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ৪টি অঞ্চল যুক্ত হওয়াকে অবৈধ বলে ঘোষণা করার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবে আনা হয়েছে তাতে ভোটদানে বিরত থেকেছে ভারত ও চীন।
১ অক্টোবর ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন

এই মুহূর্ত কখনোই ভুলব না: সুরিয়া

ভারতের দক্ষিণের অভিনেতা সুরিয়া ভারতের জাতীয় চলচ্চিত্রে পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। এই সম্মান দেওয়ার জন্য তিনি ভারত সরকার এবং জুরির বোর্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এটিকে বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, তিনি কখনোই এটি ভুলবেন না। সুরারাই পতরু একটি তামিল ড্রামাটিক সিনেমা। যেটি পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা।
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ অপরাহ্ন

ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান লে. জেনারেল অনিল চৌহান

ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অবসরপ্রাপ্ত)। ২০২১ সালের ৮ ডিসেম্বর তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় নিহত জেনারেল বিপিন রাওয়াতের পর তিনিই দ্বিতীয় ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হলেন।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন

ভারতের বাজারে সাড়ে ৮ লাখ রুপির ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি ছাড়ল টাটা

ভারতের বাজারে সবচেয়ে কম দামে বৈদ্যুতিক গাড়ি এনেছে টাটা মোটরস।
২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:০১ অপরাহ্ন

ভারতের কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন

ভারতের কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন। আজ বুধবার দিল্লির ‘এইমস’ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন

পুতিনকে মোদি বললেন, এখন যুদ্ধের সময় নয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, এখন যুদ্ধের সময় নয়। 
১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৫০ অপরাহ্ন

আগামী সপ্তাহে আবারও নিম্নচাপ, টানা ৬ দিন বৃষ্টির সম্ভাবনা

আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহেও টানা ৬ দিন বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:১২ পূর্বাহ্ন

তবে কি মৃত নগরীতে পরিণত হতে চলেছে বেঙ্গালুরু

ভারতের শীর্ষ ধনীদের আবাসস্থল হিসেবে সুপরিচিত বেঙ্গালুরু। মাত্র ২ দশক আগেও এর খ্যাতি ছিল উদ্যান-হ্রদ, দৃষ্টিনন্দন ভবন ও মনোরম আবহাওয়ার নগরী হিসেবে। এখন সেসব যেন কেবলই স্মৃতি হতে চলেছে।
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ন

'খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে আগাম বার্তা দেবে ভারত'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিনি, পেঁয়াজ, আদা, রসুনের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে আগাম বার্তা দিতে ভারত সরকার পদক্ষেপ নেবে।
১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ অপরাহ্ন

মেঘালয়ে ৩ সোনার বারসহ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪২ অপরাহ্ন

ভারতের উত্তর-পূর্বের ৭ মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। মূলত যোগাযোগ ও বাণিজ্য আরও উন্নত করতে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

আগামী ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পূর্বাহ্ন

তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া আছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বছর পর ভারত সফরে গেলেও দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন