নিরাপত্তা ঝুঁকি, ধকল পার করে ট্রেনে মানুষের বাড়িফেরা

স্টার মাল্টিমিডিয়া

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদুল ফিতর ঘিরে যাত্রীচাপ বেড়েছে কয়েক গুণ। বাড়ি ফিরতে ট্রেনে ওঠার জন্য যাত্রীদের ধকল চোখে পড়ার মতো। কেউ জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কেউ ঝুলে আছেন ট্রেনের বিভিন্ন অংশে। যারা ভেতরে উঠতে পারেননি, তাদের অনেকেই ছাদে উঠে পড়েছেন।

যাত্রীদের এই ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি, জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, আইন প্রয়োগের ফলে আগের বছরের তুলনায় ট্রেনের ছাদে যাত্রী ওঠার সংখ্যা কিছুটা কমেছে।