বিব্রতকর রেকর্ড থেকে বাঁচল ইংল্যান্ড
৬৩ বছর পর সেই অকল্যান্ডেই বিব্রতিকর রেকর্ডটি ইংলিশদের ফিরিয়ে দেওয়ার মুক্ষোম সুযোগ পেয়েছিল তারা। দিবারাত্রির টেস্টে ২৩ রানেই ইংলিশদের ৮ উইকেট ফেলে দিয়েছিল। তবে ইংলিশদের অস্বস্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন অলরাউন্ডার ক্রেইগ ওভারটন।
২২ মার্চ ২০১৮, ০২:১২ অপরাহ্ন
‘একটা ব্রেক খুব দরকার হয়ে গেছে’
মাস দুয়েক নেই কোন আন্তর্জাতিক খেলা। পরেই আবার একের পর টানা সিরিজ। ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে এমন ছুটির ভীষণ দরকার ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।
২২ মার্চ ২০১৮, ১১:৩২ পূর্বাহ্ন
ওয়ালশকেই স্থায়ী প্রধান কোচ করা যায়, অভিমত মাহমুদের
শ্রীলঙ্কায় নিদহাস ট্রফিতে দলের অন্তর্বর্তী প্রধান কোচে হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এখনো প্রধান কোচের খুঁজে আছে বিসিবি। তবে সহসাই এই পদে কাউকে না পেলে ওয়ালশকেই স্থায়ী করার প্রশ্নে একমত খালেদ মাহমুদ সুজন।
২২ মার্চ ২০১৮, ১০:০৫ পূর্বাহ্ন
স্কটল্যান্ডের ৫ রানের আক্ষেপ, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৯৮ রানে বেধে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখেছিল স্কটল্যান্ড। রান তাড়ায় সম্ভাবনার দিকেও এগিয়ে যাচ্ছিল তারা। বৃষ্টি এসে স্কটিশদের উৎসবে জল ঢেলে দিল। ডি/এল মেথডে ৫ রানে এগিয়ে থাকায় বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ক্যারিবিয়ানদের।
২১ মার্চ ২০১৮, ০৩:২১ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজে আগে টেস্ট, আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত হয়নি
শ্রীলঙ্কায় নিদহাস কাপের ফাইনালে আরেকটি হৃদয়ভাঙা হারের পর মাস দুয়েক খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের। ক্রিকেটাররা ব্যস্ত ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজে। তার আগে ভারতে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলে এখনো তা চূড়ান্ত নয়।
২১ মার্চ ২০১৮, ০৯:০৬ পূর্বাহ্ন
পদত্যাগ হ্যালসলের, গ্রহণ করল বিসিবি
নিদহাস ট্রফির আগে গুঞ্জন ছিল বাধ্যতামূলক ছুটিয়ে পাঠানো হয়েছে জাতীয় দলের সহকারি কোচ রিচার্ড হ্যালসলকে। সে সময় হ্যালসলের ব্যাপারে খোলাস না করতে চাইলেও আজ (মঙ্গলবার) বিসিবি জানিয়েছে এই কোচ পদত্যাগ করেছেন, আর তা গ্রহণও করেছে বোর্ড।
২০ মার্চ ২০১৮, ১২:৫৯ অপরাহ্ন
জিতেও আক্ষেপ মোহামেডানের, সুপার সিক্সে শেখ জামাল ধানমন্ডি
সুপার সিক্সে যেতে নিজেদের জেতার সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হারের প্রতীক্ষায় ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নাটকীয়তার পর জিতেছে দুই দলই। এতে সুপার সিক্স নিশ্চিত হয়েছে শেখ জামালের।
২০ মার্চ ২০১৮, ১২:০০ অপরাহ্ন
ছেলেরা বীরের মতো খেলেছে: নাজমুল
শ্রীলঙ্কায় নিদহাস কাপের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। দারুণ খেলেও শেষটায় এসে আক্ষেপের হার পোড়াচ্ছে তাকেও। তবে হারলেও দলের সবার নিবেদন আর লড়াকু মানিসকতায় খুশি তিনি।
১৯ মার্চ ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ন
থিসারাকে কেন আঙুল তুলেছিলেন, জানালেন সোহান
শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে শেষ ওভারের উত্তেজনায় একাদশে না থেকেও জড়িয়ে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরার দিকে তার আঙুল তোলার ছবি ঘুরছে অনলাইনে। বিতর্কে জড়িয়ে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে শাস্তি হয় তারও। দেশে ফিরে জানিয়েছেন ওই ঘটনার বিস্তারিত।
১৯ মার্চ ২০১৮, ১০:০০ পূর্বাহ্ন
আমাকে সবাই ক্ষমা করে দিবেন: রুবেল
প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন রুবেল হোসেন। নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। কিন্তু ১৯তম ওভারে এসে দিয়ে দেন ২২ রান। প্রায় জেতার কাছ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওই খরুচে ওভার নিয়ে রুবেল নিজেও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না। দেশে ফিরে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
১৯ মার্চ ২০১৮, ০৯:৪৬ পূর্বাহ্ন
‘পুরো বাংলাদেশ দল কৃতিত্ব পাওয়ার যোগ্য’
মাত্র একটা বল, একটা বাউন্ডারি আটকাতে পারলেই হয়ে যেত। একটুর জন্য না পাওয়ার আক্ষেপে এখনো পুড়ছে ক্রিকেটপ্রেমীরা। তবে আগের রাতে মাঠে যারা ছিলেন জ্বলুনিটা তাদেরই বেশি হওয়া স্বাভাবিক। শ্বাসরুদ্ধকর ফাইনালে হেরে বাংলাদেশ দল দেশে ফিরেছে সোমবার সকালে। সাংবাদিকদের সামনে এসে মুশফিকুর রহিম মনমরা ভাব নিয়ে হারের ব্যাখ্যা দিয়েছেন।
১৯ মার্চ ২০১৮, ০৯:২৫ পূর্বাহ্ন
মোস্তাফিজ-সৌম্যের শেষ স্পেল ম্যাচে ফিরিয়েছিল: সাকিব
এবার ছক্কা মেরে বাংলাদেশকে নির্ঘুম রাত উপহার দিলেন দিনেশ কার্তিক। আরও একবার ফাইনালে হারল বাংলাদেশ। এমন হারে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান কাউকেই দোষ দিতে চাইলেন না।
১৮ মার্চ ২০১৮, ০৭:৫৬ অপরাহ্ন
বারবার উৎসবের আয়োজন পরিণত বিষাদে
প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের ফাইনাল জিতবে বাংলাদেশ। এমনটা ধরে নিয়ে বিকেল থেকেই মঞ্চ ছিল প্রস্তুত। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। খেলা দেখানো হয়েছে সিনেমা হলেও। টান টান উত্তেজনায় বারবার রঙ বদলানো ম্যাচে বাড়ছিল রোমাঞ্চ। শেষ বলে ছক্কা মেরে জড়ো হওয়া সব উৎসবে জল ঢেলে দিয়েছেন দীনেশ কার্তিক।
১৮ মার্চ ২০১৮, ০৬:৪৮ অপরাহ্ন
শেষ বলের ছক্কায় বাংলাদেশের হৃদয় ভাঙলেন কার্তিক
শেষ বলে দরকার ছিল ৫ রান। ছক্কা মেরে ভারতকে জিতিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক। নিদহাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৮ বলে ৩ ছক্কা আর ২ চারে ২৯ রান করে ভারতের নায়ক কার্তিক।
১৮ মার্চ ২০১৮, ০৪:৫৬ অপরাহ্ন
সাব্বিরের ব্যাটে লড়াইয়ের পুঁজি
ভারতের দুই স্পিনার যুজভেন্দ্র চেহেল আর ওয়াশিংটন সুন্দরের তোপে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। চাপের মধ্যে ৫০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। তাতে ২০ ওভার শেষে বাংলাদেশ গড়ে ১৬৬ রানের সংগ্রহ।
১৮ মার্চ ২০১৮, ১২:৫৬ অপরাহ্ন
শেষ বলের বাউন্ডারিতে সুপার লিগে খেলাঘর
ম্যাচ জিততে শেষ বল থেকে ৩ রান দরকার ছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। ব্যাটসম্যান মাসুম খান মেরে দেন বাউন্ডারি। ২ উইকেটে প্রাইম ব্যাংককে হারানোর পাশাপাশি সুপার লিগও নিশ্চিত করেছে দলটি।
১৮ মার্চ ২০১৮, ১২:১৭ অপরাহ্ন
মাশরাফির মতে মাঠের ঘটনা ‘হিট অব দ্য মোমেন্ট’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে একটি নো বল দেওয়া, না দেওয়া নিয়ে উত্তেজনা পৌঁছেছিল চরমে। অধিনায়ক সাকিব আল হাসান চটে গিয়ে ম্যাচ বয়কট করতেও উদ্যত হয়েছিলেন। মাঠের মধ্যে উত্তপ্ত বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন সাইড বেঞ্চের নুরুল হাসান সোহানও। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতে এসব কিছুই আসলে ‘হিট অব দ্য মোমেন্ট’।
১৭ মার্চ ২০১৮, ০১:০০ অপরাহ্ন
ভারতের যে চারজন নিয়ে পরিকল্পনার কথা বললেন মাশরাফি
এবার চূড়ান্ত লড়াইয়ে জিততে প্রতিপক্ষের বিশেষ চারজন নিয়ে পরিকল্পনার কথা বললেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
১৭ মার্চ ২০১৮, ১২:২৪ অপরাহ্ন
নাটকীয় ম্যাচে সাকিব ও সোহানের শাস্তি
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে শেষ ওভারের নাটকীয় ঘটনার জেরে শাস্তি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও সাইড বেঞ্চের খেলোয়াড় নুরুল হাসান সোহান। এই দুজনের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তারা।
১৭ মার্চ ২০১৮, ০৯:৫৯ পূর্বাহ্ন
গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের মারধরের অভিযোগ!
উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা ম্যাচ শেষে বাংলাদেশি কজন দর্শকের উপর শ্রীলঙ্কান দর্শকদের মারধোরের অভিযোগ উঠেছে। টাইগার সেজে বাংলাদেশের হয়ে গলা ফাটানো শোয়েব আলি ও বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফ বুলু চন্দ্র ঘোষ এমন অভিযোগ করেছেন।
১৭ মার্চ ২০১৮, ০৬:১৭ পূর্বাহ্ন