বাংলাদেশের ড্রেসিংরুমে কাচের দরজা ভাঙচুর!
আক্রমনাত্মক শরীরী ভাষা, একে অপরের দিকে আঙুল তোলা। আগুনে উত্তেজনায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিং রুমের কাচ ভাঙা পাওয়া গেছে। কীভাবে এই ভাঙচুর হলো তা খতিয়ে দেখতে শুরু করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
১৬ মার্চ ২০১৮, ১০:১৪ অপরাহ্ন
ম্যাজিক্যাল মাহমুদউল্লাহ!
ছক্কা মেরে দলকে জিতিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ যখন ছুটছিলেন। ফটোগ্রাফারদের অজস্র ক্লিকে তখন বন্দি হচ্ছে তার সব মুহূর্ত। এমনই এক ছবিতে দেখা গেল হিরো মোটরবাইকের বিজ্ঞাপনের সঙ্গে ক্যামেরা বন্দি মাহমুদউল্লাহ। কাকতালীয়ভাবে উঠে যাওয়া এই ছবিই বলে দিচ্ছে সব। ‘হিরো’ মানে ‘নায়ক’ তো তিনিই।
১৬ মার্চ ২০১৮, ০৯:২০ অপরাহ্ন
‘নো’ বল দেওয়া-না দেওয়া নিয়ে যেভাবে ছড়িয়েছিল উত্তাপ
শেষ ওভারে দ্বিতীয় বলে ‘নো’ দেওয়া- না দেওয়া নিয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ প্রায় ভেস্তেই যেতে বসেছিল। তর্কে জড়িয়ে ম্যাচ বয়কট করার পর্যায়ে চলে গিয়েছিল বাংলাদেশ। উত্তেজিত সাকিব আল হাসানকে শান্ত করে পরিস্থিতি সামলান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। পরে বাংলাদেশ পায় রোমাঞ্চকর জয়। মূলত আম্পায়ারের সিদ্ধান্ত বদলেই তৈরি হয় এমন পরিস্থিতি।
১৬ মার্চ ২০১৮, ০৮:৩৯ অপরাহ্ন
ভারত-শ্রীলঙ্কা ফাইনালে উঠছে ধরে নিয়েই ‘পাস’ ছাপায় আয়োজকরা!
নিদহাস কাপের ফাইনালে ভারত আর শ্রীলঙ্কা খেলছে ধরে নিয়েই আমন্ত্রিত অতিথিদের জন্য গাড়ির পাস ছাপিয়েছিল আয়োজকরা। সেরকম একটি পাসের ছবি নিজের ফেসবুকে দিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।
১৬ মার্চ ২০১৮, ০৭:৪৮ অপরাহ্ন
আমার অন্যতম সেরা ইনিংস: মাহমুদউল্লাহ
এর আগেও চাপে পড়া দলকে একাই টেনে জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই কাজটা করলেন আরও একবার। ছক্কা মেরে বাংলাদেশকে নিদহাস কাপের ফাইনালে তুললে বললেন এটা তার জীবনের অন্যতম সেরা ইনিংস।
১৬ মার্চ ২০১৮, ০৭:০৪ অপরাহ্ন
শেষ ওভারের নাটকীয়তা নিয়ে যা যা বললেন সাকিব-তামিম
ছক্কা মেরে বাংলাদেশকে ফাইনালে তুলে নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওদিকে ওই ছক্কার আগে শেষ ওভারে হয়ে গেল নো বল না দেওয়া নিয়ে নাটকীয়তা। এমনকি ম্যাচ ছেড়ে বের হয়েও আসতে চাইল বাংলাদেশ। কেন সেই পরিস্থিতি ম্যাচ শেষে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
১৬ মার্চ ২০১৮, ০৫:৪৫ অপরাহ্ন
ছক্কা মেরে বাংলাদেশকে ফাইনালে তুললেন মাহমুদউল্লাহ
শেষ দুই বলে দরকার ছিল ৬ রান। মাহমুদউল্লাহ সেই সমীকরণ মিলিয়েছেন দারুণ এক শটে। ছক্কা মেরে বাংলাদেশকে নিদহাস কাপের ফাইনালে তুলেছেন তিনি। তার আগে নো বল না দেওয়া নিয়ে খেলা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল বাংলাদেশ।
১৬ মার্চ ২০১৮, ০৪:১৮ অপরাহ্ন
বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে ১৬০ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার টপ অর্ডার ধসিয়ে দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের বোলাররা। তবে কুশল পেরেরা আর থিসারা পেরেরা মিলে টেনে তুললেন স্বাগতিকদের।
১৬ মার্চ ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন
‘বাংলাদেশ ক্রিকেটের যেকোনো জায়গায় কাজ করতে আগ্রহী’
আইসিসির রিজিওনাল ডেভোলাপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আমিনুল দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত সাক্ষাতকারে খোলাসা করেছেন এসব বিষয়। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কথা বলেছেন স্থানীয় কোচদের সামর্থ্য, দেশের ক্রিকেট অবকাঠামো প্রসঙ্গেও।
১৫ মার্চ ২০১৮, ১১:২৫ পূর্বাহ্ন
নিদহাস ট্রফির দলে যোগ দিচ্ছেন সাকিব
আঙুলের চোট থেকে সেরে উঠায় নিদহাস ট্রফিতেই বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই খবর জানিয়েছে।
১৫ মার্চ ২০১৮, ০৬:৩১ পূর্বাহ্ন
এবার ভেস্তে গেল মুশফিকের ফিফটি, ফাইনালে ভারত
মাহমুদউল্লাহর দলকে ১৭ রানে হারিয়ে নিদহাস কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
১৪ মার্চ ২০১৮, ০৪:৫২ অপরাহ্ন
ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৭৭ রান
মন্থর পিচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। শ্লথ শুরুর পর উইকেট ধরে রেখে শেষ দিকে ঝড় তুলে পুষিয়ে দিয়েছে ভারতের ব্যাটসম্যানরা। রোহিত শর্মার ৮৯ রানে ৩ উইকেটে ১৭৬ রান করেছে ভারত।
১৪ মার্চ ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন
আবাহনীকে ধসিয়ে তরুণ ইয়াসিরের অনন্য কীর্তি
মাত্র চতুর্থ লিস্ট-এ ম্যাচ খেলতে নেমেই অনন্য এক রেকর্ড গড়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসার ইয়াসির আরাফাত মিশু। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
১৪ মার্চ ২০১৮, ০৭:১৯ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষেও আলোচনায় ‘বাংলাদেশ ব্র্যান্ড’ ক্রিকেট
ঘরে-বাইরে অস্বস্তি। মাঠের ক্রিকেট বিবর্ণ। বাংলাদেশের ক্রিকেটে হানা দিচ্ছিল ঘোর অন্ধকার, তখনি সব হতাশার কালো মেঘ দূরে সরিয়েছে টাইগাররা
১৪ মার্চ ২০১৮, ০৬:২৬ পূর্বাহ্ন
ভারত সফরে নজর কাড়লেন অনূর্ধ্ব-১৭ দলের এক পেসার
আফগানিস্তান অনূর্ধ্ব -১৭ দলের বিপক্ষে কাটার আর রিভার্স স্যুয়িং দিয়ে নজর কেড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ৩৯ রানে ৫ উইকেট নিয়ে আফগানদের গুটিয়ে দিয়েছেন ২৩৭ রানে।
১৩ মার্চ ২০১৮, ০৩:৩৫ অপরাহ্ন
ভারতের বিপক্ষে কালো ব্যাজ পরে নামবে বাংলাদেশ
নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় শোক-স্তব্ধ সারা দেশের মানুষ। সবার সঙ্গে একাত্ম হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেটাররা। এবার খেলার মাঠেও নিহতদের প্রতি শোক আর শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
১৩ মার্চ ২০১৮, ০১:৪৪ অপরাহ্ন
বিমান দুর্ঘটনায় মর্মাহত ক্রিকেটাররাও
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় আর সবার মতো মর্মাহত ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যার যার পাতায় জানিয়েছেন শোক ও সহমর্মিতা।
১৩ মার্চ ২০১৮, ০৫:৫৬ পূর্বাহ্ন
শ্রীলঙ্কাকে অনায়াসে হারালো ভারত
শ্রীলঙ্কার কাছে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পরের ম্যাচে বাংলাদেশকে হারানোর পর দ্বিতীয় দেখায় শ্রীলঙ্কাকেও অনায়াসে হারিয়েছে রোহিত শর্মার দল। ত্রিদেশীয় নিদহাস কাপের ফাইনালে উঠার লড়াইয়ে তাই একধাপ এগিয়েও রইল তারা।
১২ মার্চ ২০১৮, ০৬:৩১ অপরাহ্ন
অস্ট্রেলিয়া থেকে সুখবর নিয়ে এলেন সাকিব
আঙুলের চিকিৎসা নিতে অস্ট্রেলিয়ায় যাওয়া সাকিব আল হাসান সেখান থেকে সুখবর নিয়ে ফিরেছেন। তার চোটের অবস্থা এখন অনেকটাই ভালো, দরকার হচ্ছে না কোন অস্ত্রোপচারের। মিরপুরে এসে হালকা ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি।
১২ মার্চ ২০১৮, ০৯:০৮ পূর্বাহ্ন
দুই ম্যাচ নিষিদ্ধ চান্দিমাল, শাস্তি পেলেন মাহমুদউল্লাহও
নিদহাস কাপে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদলেরই ছিল স্লো ওভার রেট। সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা পিছিয়েছিল চার ওভার। শাস্তির মাত্রাও তাই ভিন্ন। গুরুতর মন্থর ওভাররেটের কারণে দিনেশ চান্দিমালকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। মাহমুউল্লাহর গুনতে হচ্ছে জরিমানা।
১১ মার্চ ২০১৮, ০১:৩৬ অপরাহ্ন