আল-আমিনের বিধ্বংসী রূপ দেখল বিকেএসপি
আগে ব্যাট করে খুব বড় সংগ্রহ করতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লক্ষ্য দিতে পেরেছিল ২২৩ রানের। কিন্তু সে লক্ষ্যকেই পাহাড়সম বানিয়ে ফেললেন পেসার আল-আমিন হোসেন। তার তোপে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) গুটিয়ে গেছে মাত্র ৫০ রানে। ফলে ১৭২ রানের বিশাল জয় পেয়েছে দলটি। তাতেই সুপার লিগ নিশ্চিত করলো প্রাইম ব্যাংক।
৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশ চমকে দিতে পারে: গ্রিনিজ
ইংল্যান্ডে ১৯৯৯ সালে তার কোচিংয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। চমকেও দিয়েছিল সবাইকে। এবার ইংল্যান্ডেই আরেকটি বিশ্বকাপের আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজ বাংলাদেশকে নিয়ে শুনিয়েছেন আশার কথা। তার মতে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ এবারের বিশ্বকাপে চমকে দিতে পারে বাংলাদেশ।
৪ এপ্রিল ২০১৯, ০২:১৭ অপরাহ্ন
বল হাতে সৌম্যের তোপ, ব্যাটিংয়ে জহুরুল-সাইফুদ্দিনের ঝলক
বল হাতে সৌম্য সরকারের জ্বলে উঠার দিনে মাঝারি পূঁজি পেয়েছিল প্রাইম দোলেশ্বর। ওই রান তাড়াতেই নেমে টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে পড়ে গিয়েছিল আবাহনী। কিন্তু বিপর্যস্ত দলকে টেনে তুলে জয় পাইয়ে দেন ওপেনার জহুরুল ইসলাম আর আটে নামা মোহাম্মদ সাইফুদ্দিন।
৪ এপ্রিল ২০১৯, ১১:২৪ পূর্বাহ্ন
মুমিনুলের ব্যাটে আরেক ফিফটি
মুক্তার আলির মিডিয়াম পেস আর নাবিল সামাদের স্পিনে দেড়শোর নিচে গুটিয়ে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি। মামুলি রান তাড়ায় মোহাম্মদ নাঈম আর মুমিনুল হকের ফিফটিতে অনায়াসে জিতেছে লিজেন্ড অব রূপগঞ্জ।
৪ এপ্রিল ২০১৯, ১০:১৭ পূর্বাহ্ন
বোলিং শুরু করেছেন তাসকিন
গোড়ালির চোট সেরে রানিং শুরু করেছিলেন গেল সপ্তাহে। এবার বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ খেলার আশায় থাকা এই পেসার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ড থেকে মাঠে নিজের ছন্দ দেখাতে নামতে চান।
৪ এপ্রিল ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন
সবার আগে বিশ্বকাপ দল দিল নিউজিল্যান্ড, আছে চমক
বিশ্বকাপের বাকি এখনো মাস দুয়েক। চূড়ান্ত দিল দেওয়ার সময়সীমা শেষ হবে আরও সপ্তাহ তিনেকের পর। কিন্তু সবার আগেই বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ জনের কিউই দলে জায়গা পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেল।
৩ এপ্রিল ২০১৯, ১২:০৯ অপরাহ্ন
বিশ্বকাপ দলে থাকার আভাস পাচ্ছেন মোসাদ্দেক
অনেক প্রতিশ্রুতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েছিল মোসাদ্দেক হোসেনের। মিডল অর্ডারে ভরসা হতে পারেন আবার ছয়-সাতে নেমেও করতে পারেন ফিনিশিংয়ের কাজ। এই সামর্থ্যে তার মধ্যে সেরাদের একজন হওয়ারই ইঙ্গিত ছিল। কিন্তু চোখের ইনফেকশন আর ব্যক্তিগত ঝামেলায় আঁধার নামে তার পথচলায়। এশিয়া কাপে দলে ফিরলেও ছিলেন বিবর্ণ। আবারও জাতীয় দলে ফেরার আশা তার অনেকটা মিইয়েই গিয়েছিল। তবে এবার ঘরোয়া ক্রিকেটের ফর্ম আর টিম ম্যানেজমেন্টের হাবভাব টের পেয়ে বিশ্বকাপে বড় আশা দেখছেন তিনি।
৩ এপ্রিল ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন
সঞ্জিত সাহার ঘূর্ণিতে জিতল গাজী
মাইশুকুর রহমান আর মেহেদী হাসানের দারুণ উদ্বোধনী জুটির পর দলকে টানলেন শামসুর রহমান শুভ। তবে শেষ দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স পেল না জুতসই পূঁজি। কিন্তু উত্তরার ইনিংসের শুরুতেই নামা বৃষ্টির পর মোড় ঘুরে গেল খেলার। পরে সঞ্জিত সাহার অফ স্পিনে কাবু হয়ে ম্যাচ হেরেছে উত্তরা।
২ এপ্রিল ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ন
খেলতে আপত্তি ব্রাদার্সের, পয়েন্ট পেল মোহামেডান
মোহামেডানের ইনিংসের পরই বিকেএসপিতে নেমেছিল ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি থামার পর মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় নামতে আপত্তি জানায় ব্রাদার্স ইউনিয়ন। এতে নিয়ম অনুযায়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জয়ী ঘোষণা করা হয়েছে।
২ এপ্রিল ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ন
রিশি ধাওয়ানের ম্যাচে মুমিনুলের ৭ রানের আক্ষেপ
দারুণ বল করে পাঁচ উইকেট নিয়ে বিকেএসপিকে দুশোর নিচে আটকে দিয়েছিলেন ভারতীয় রিশি ধাওয়ান।মন্থর উইকেটে ওই রান তাড়ায় দারুণ চনমনে খেলে মুমিনুল হক এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেমে যান তিনি। তবে লিজেন্ডস অব রূপগঞ্জের বাকি পথ পাড়ি দিয়ে অনায়াসে নিশ্চিত করেছে সুপার লিগ।
১ এপ্রিল ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন
ব্যাটিংয়ে রেকর্ডের পর বল হাতেও নায়ক ফরহাদ রেজা
আগের রাতের ঝড় বৃষ্টিতে ভিজে একাকার ছিল উইকেট। উইকেট শুকিয়ে দুপুরে শুরু হওয়া ম্যাচ ২৬ ওভারে নেমে আসার পর মিলল চার-ছক্কার ঝড়। তাতে ফরহাদ রেজা লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ফিফটি করার পর ঝলক দেখিয়েছিলেন অমিত মজুমদার, জিয়াউর রহমানরাও। তবে শেষ বিকেলে বল হাতে জ্বলে উঠে নায়ক সেই ফরহাদই।
১ এপ্রিল ২০১৯, ০১:১০ অপরাহ্ন
খেলাঘরকে উড়িয়ে সুপার লিগে আবাহনী
টপ অর্ডারের ব্যর্থতার মাঝে দাঁড়িয়ে ফিফটি পেলেন নাজমুল হোসেন শান্ত।ফিফটির কাছে গেলেন সাব্বির রহমান আর মেহেদী হাসান মিরাজও। তবু আবাহনীর সংগ্রহ ছিল মাঝারি। কিন্তু মাঝারি একটা পুঁজি নিয়েও বল হাতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকেকে একদম পাত্তা দিল না আবাহনীর স্পিনাররা।
১ এপ্রিল ২০১৯, ১২:৪২ অপরাহ্ন
ঝড়ো ব্যাটিংয়ে ফরহাদ রেজার রেকর্ড
আগের রাতের ঝড় আর বৃষ্টিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সবগুলো উইকেট ভিজে গিয়েছিল। তা শুকাতে শুকাতে খেলা শুরু হলো দুপুরে। ম্যাচ নেমে এলো ২৬ ওভারে৷ সেই ম্যাচে নেমে চার-ছক্কার ঝড় তুলে একটি রেকর্ডই গড়ে ফেললেন ফরহাদ রেজা।
১ এপ্রিল ২০১৯, ০৯:৪২ পূর্বাহ্ন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে মধুর বিড়ম্বনায় অস্ট্রেলিয়া
ভারতকে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ হারানোর পর সংযুক্ত আরব আমিরাতে গিয়েও দাপট অস্ট্রেলিয়ার। আরেকটি বিশ্বকাপ আসতে রাজার মতই আধিপত্য দেখিয়ে পাকিস্তানকে পাঁচ ম্যাচ সিরিজে দাঁড়াতেই দেয়নি। তবে পাকিস্তানিদের ৫-০ তে হোয়াইটওয়াশ করার পর বিশ্বকাপের আগে একটা মধুর সমস্যাও যে বেড়েছে অসিদের।
১ এপ্রিল ২০১৯, ০৪:২১ পূর্বাহ্ন
নিউজিল্যান্ড যুবদলের বাংলাদেশ সফর স্থগিত
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলের ১০ তারিখ বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ট্রমা কাটাতে না পারায় সফরটি স্থগিত করেছে তারা।
৩১ মার্চ ২০১৯, ০২:৫২ অপরাহ্ন
জাতীয় দলে যেকোনো পজিশনের জন্যেই তৈরি আছি: ইয়াসির
দ্য ডেইলি স্টারেকে দেওয়া সাক্ষাতকারে ইয়াসির জানিয়েছেন তার পথচলা আর প্রত্যাশার কথা।
৩১ মার্চ ২০১৯, ০১:০৬ অপরাহ্ন
ব্যাটিংয়ের ধার বাড়াচ্ছেন মিরাজ
কদিন আগেই বিয়ে করেছেন, শুরু হয়েছে নতুন জীবন। তবে মধুচন্দ্রিমার তো আর ফুরসত নেই। গেল শুক্রবার থেকেই প্রিমিয়ার লিগে ব্যস্ত হয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। খেলায় ব্যস্ত হয়ে পড়ার বড় কারণ অবশ্য বিশ্বকাপ। সেখানে অফ স্পিনার হিসাব দলের মূল ভরসা তিনিই। তবে কেবল বোলিং নয়। দলে অবদান রাখতে ব্যাট হাতেও ধার বাড়াচ্ছেন মিরাজ।
৩১ মার্চ ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন
মাতাল অবস্থায় দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার লঙ্কান টেস্ট অধিনায়ক
কদিন আগেই শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতানো ঐতিহাসিক দলকে নেতৃত্ব দিয়েছিলেন দিমুথ করুনারত্নে। হুট করে পাওয়া অধিনায়কত্বের এই সাফল্যে বিশ্বকাপেও লঙ্কান দলের ভার পড়ার সম্ভাবনা ছিল তার কাঁধে। কিন্তু তার আগেই বিব্রতকর এক ঘটনায় ফেঁসে গেলেন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে আহত হয়ে রীতিমতো হাজতে যেতে হয়েছে তাকে।
৩১ মার্চ ২০১৯, ০৯:৩১ পূর্বাহ্ন
বিকেএসপি-শাইনপুকুর নাটকীয় টাই
জেতার জন্য শেষ ওভারে শাইনপুকুরের দরকার ছিল ১০ রান। প্রথম চার বলে ৭ রান আসার পর বাকি দুই বলে বাই রান আর দুই রান আউটের নাটকীয়তার পর ম্যাচ হয়ে গেছে টাই।
৩০ মার্চ ২০১৯, ১১:৩৬ পূর্বাহ্ন
রাব্বি-মিজানুরের সেঞ্চুরি ম্লান করে নায়ক অলক–ঈশ্বরণ
মিজানুর রহমান করলেন রানে বলে তাল মিলিয়ে সেঞ্চুরি, ফজলে মাহমুদ রাব্বি শেষ পর্যন্ত টিকে করেন ১৪৯ রান। স্লগ ওভারে ঝড় আসে ইয়াসির আলি রাব্বির ব্যাটে। বিশাল পূঁজি পেয়ে তাই ইনিংস বিরতি স্বস্তিতে ছিল ব্রাদার্স। অথচ এনামুল হক, আল-আমিনের ফিফটির পর ভারতীয় অভিমন্যু ঈশ্বরণ আর অলক কাপালীর দাপটে তাদের পাহাড় ডিঙ্গিয়েই জিতে গেল প্রাইম ব্যাংক।
৩০ মার্চ ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন