রাব্বি-মিজানুরের সেঞ্চুরি ম্লান করে নায়ক অলক–ঈশ্বরণ
মিজানুর রহমান করলেন রানে বলে তাল মিলিয়ে সেঞ্চুরি, ফজলে মাহমুদ রাব্বি শেষ পর্যন্ত টিকে করেন ১৪৯ রান। স্লগ ওভারে ঝড় আসে ইয়াসির আলি রাব্বির ব্যাটে। বিশাল পূঁজি পেয়ে তাই ইনিংস বিরতি স্বস্তিতে ছিল ব্রাদার্স। অথচ এনামুল হক, আল-আমিনের ফিফটির পর ভারতীয় অভিমন্যু ঈশ্বরণ আর অলক কাপালীর দাপটে তাদের পাহাড় ডিঙ্গিয়েই জিতে গেল প্রাইম ব্যাংক।
৩০ মার্চ ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন
তানজিদের সেঞ্চুরিতে মোহামেডানকে উড়িয়ে দিল উত্তরা
নামেভারে অনেকখানি এগিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অভিজ্ঞ আর তারকারা ছিলেন। তুলনায় উত্তরা স্পোর্টিং ক্লাবে তারুণ্যের মিছিল। সেই মিছিলে একদম বিবর্ণ হয়ে উড়ে গেল মোহামেডান। মোহামেডানকে হারাতে অপরাজিত সেঞ্চুরি করেছেন যুবদলের ওপেনার তানজিদ হাসান তামিম।
৩০ মার্চ ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন
বয়সের সীমা রেখে সাজানো হবে এইচপি দল: নাঈমুর
ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে হয় অনূর্ধ্ব-২৩ বছর বয়েসী ক্রিকেটারদের নিয়ে। জাতীয় দলের পাইপলাইন সচল রাখতেও তরুণদের উপরই বেশি আস্থা রাখেন নির্বাচকরা। হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) দলও এবার তৈরি করা হচ্ছে সেই ভাবনা থেকে। এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জন জানালেন ঢাকা প্রিমিয়ার লিগের পরই এসব কিছু মাথায় রেখে ২৪-২৫ জনকে নিয়ে সাজানো হবে এইচপি দল।
৩০ মার্চ ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
ইমরুল-জহুরুলের সেঞ্চুরিকে ম্লান করে দিলেন মাশরাফি
সাভারের বিকেএসপিতে আগে ব্যাট করে ২৮৬ রান। ব্যাটিং স্বর্গে এ আর এমন কি? স্বাভাবিক ব্যাট করলেই হয়ে যেত গাজী গ্রুপ ক্রিকেটার্সের। কিন্তু তার আর হতে দিলেন কই মাশরাফি বিন মুর্তজা। বল হাতে আগুন ঝরালেন। তাতেই পুড়ে ছাই গাজী গ্রুপ। ২৯ রানের দারুণ এক ম্যাচ জিতে নেয় আবাহনী লিমিটেড। ফলে শীর্ষেই রইল বর্তমান চ্যাম্পিয়নরা।
২৯ মার্চ ২০১৯, ১২:২৩ অপরাহ্ন
শুরুর ছন্দ টেনে নিতে প্রস্তুত হচ্ছেন সৌম্য
ইনিংসের শুরুতেই সৌম্য সরকারের ব্যাটে দেখা যায় আলোর ঝলকানি, চোখ ধাঁধানো দাপট দেখিয়ে দেন বড় কিছুর ইঙ্গিত। কিন্তু হুট করেই গোলমেলে আউটে হয়ে যায় সব ধুলিসাৎ। বিশ্বকাপের আগে এই সংকট কাটাতে তৈরি হচ্ছেন তিনি।
২৮ মার্চ ২০১৯, ০৮:০৬ পূর্বাহ্ন
৪০০ উইকেটে বাংলাদেশের প্রথম রাজ্জাক
প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে আগেই ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এবার আব্দুর রাজ্জাক লিস্ট-এ ক্রিকেটেও নিজেকে প্রথম সারিতে রাখলেন। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট-এ ফরম্যাটে ৪০০ উইকেটে পৌঁছেছেন তিনি।
২৭ মার্চ ২০১৯, ০১:০৩ অপরাহ্ন
তাইবুরের ব্যাটে দোলেশ্বরের হাসি
আরাফাত সানি-এনামুল জুনিয়রদের স্পিনে মাত্র ১৬০ রানেই গুটিয়ে গেল বিকেএসপি। কিন্তু ওই রান তুলতে প্রাণ যায় যায় অবস্থা হয়ে যায় শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা প্রাইম দোলশ্বরের। ডুবতে থাকা দলকে শেষ পর্যন্ত আশায় ফেরান সৈকত আলি আর তাইবুর রহমান। তাইবুর শেষ পর্যন্ত টিকে দলের জয় নিশ্চিত করেন।
২৭ মার্চ ২০১৯, ১১:৫২ পূর্বাহ্ন
শাইনপুকুরের জয়ে সাদমানের ব্যাটে রান
মিরপুরের মতো বৃষ্টি বাধায় পড়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের ব্রাদার্স-শাইনপুকুর ম্যাচও। ডি/এল মেথডের হিসেব নিকেশের ফেরে পড়া যাওয়া ম্যাচে ব্রাদার্সকে রান তাড়া করে হারিয়েছে শাইনপুকুর। দলকে জেতাতে ভারতীয় উন্মুক্ত চাঁদের পাশাপাশি রান পেয়েছেন সাদমান ইসলাম।
২৭ মার্চ ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন
বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন রাজ্জাক
সকালে খেলা শুরুর পর বৃষ্টির হানায় ম্যাচুর আয়ু কমে গিয়েছিল। ১২ ওভার কমে যাওয়া ম্যাচে দলকে জুতসই পূঁজি পাইয়ে দিলেন আল-আমিন জুনিয়র। পরে বল হাতে ঝলক দেখিয়ে দলকে জিতিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। লিস্ট-এ ক্রিকেটে নিজের ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছার দিনে সব আলো নিজের দিকে নিয়ে নেন তিনি।
২৭ মার্চ ২০১৯, ১১:১২ পূর্বাহ্ন
আইপিএলে সাকিবের বাকি খেলাগুলো কবে, কখন
বাংলাদেশ সময় অনুযায়ী সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের খেলার সূচি
২৭ মার্চ ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন
বিসিবি সভাপতির মতে বিশ্বকাপ দলটা যেমন হতে পারে
ঘনিয়ে আসছে সময়। নির্বাচকরা কাজটা হয়ত সেরেই রেখেছেন। ইংল্যান্ড বিশ্বকাপে কোন পনেরো জন খেলছেন বাংলাদেশের হয়ে, তা নিয়ে সমর্থকদের আগ্রহ আছে কিন্তু খুব বেশি অননুমেয় কিছুও নেই। কারা কারা থাকতে পারেন তার একটা ধারণা বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেভাগেই তাই দিয়ে দিলেন।
২৬ মার্চ ২০১৯, ০৩:১৪ অপরাহ্ন
লিটন হতে পারে বিধ্বংসী: মাশরাফি
এশিয়া কাপের ফাইনালের মতো বড় মঞ্চে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে দলে জায়গা পাকা করেন লিটন দাস। কিন্তু নিউজিল্যান্ড সফরে রান না পাওয়ায় তাকে নিয়ে উঠেছে প্রশ্ন। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজার ভরসার হাত অবশ্য পাচ্ছেন এই তরুণ। অধিনায়কের আশা লিটন হতে পারে বিধ্বংসী।
২৬ মার্চ ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
বিশ্বকাপ দল ভাবনায় ‘থাকছে না’ ঢাকা লিগের পারফরম্যান্সের প্রভাব
এবার ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন ওপেনার এনামুল হক বিজয়। টানা তিন সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বল হাতে উইকেট নেওয়ায় শীর্ষে ফরহাদ রেজা, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও রাখছেন অবদান। অন্যদিকে সাব্বির রহমানসহ জাতীয় দলের প্রথম পছন্দে থাকা অনেকেই খুব একটা রান পাননি। তবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন ঢাকা লিগের এসব পারফরম্যান্স বিশ্বকাপ দল ভাবনায় প্রভাব ফেলবে না। কেন সেটা তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
২৬ মার্চ ২০১৯, ০৯:৩৪ পূর্বাহ্ন
মেহেদী মারুফের সেঞ্চুরি, রান পেলেন সোহান-শামসুররা
খেলাঘরের বিপক্ষে রান তাড়ায় দারুণ সেঞ্চুরি করেছেন ওপেনার মেহেদী মারুফ। দলের জয়ে অবদান রেখে রান পেয়েছেন নুরুল হাসান সোহান। তবে নিজে রান পেলেও দলকে জেতাতে পারেননি শামসুর রহমান শুভ।
২৫ মার্চ ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন
জহুরুলের ব্যাটে আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান
রকিবুল হাসান, ইরফান শুক্কুরের ফিফটিতে মাঝারি সংগ্রহ পেয়েছিল মোহামেডান। আবাহনীর শক্তিশালী ব্যাটিং লাইনআপ ওই রান তুলেছে অনায়াসে। দলকে জেতাতে সবচেয়ে বড় অবদান ওপেনার জহুরুল ইসলাম অমির।
২৫ মার্চ ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন
বাজারে মিলবে বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি
বিশ্বের বিভিন্ন দল, নামকরা ক্লাবের অফিসিয়াল জার্সি ভক্তদের আগ্রহের পণ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সির প্রতিও সমর্থকদের রয়েছে তুমুল আগ্রহ, তবে এতদিন বাংলাদেশ দলের জার্সির কেনার কোন ব্যবস্থাই ছিল না। বাজারে ছড়িয়ে পড়া বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডহীন জার্সিই কিনতেন সমর্থকরা। এবার বিশ্বকাপের আগেই বাংলাদেশ দলেরও অফিসিয়াল জার্সি বাজারে আসছে।
২৫ মার্চ ২০১৯, ০৮:২১ পূর্বাহ্ন
রাসেলের তাণ্ডবে হতভম্ব সাকিবরা
ডেভিড ওয়ার্নারের ব্যাটে শক্ত পূঁজি পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বল হাতে সাকিব আল হাসান এনেছিলেন ভালো শুরু। কিন্তু নিতিশ রানার ব্যাটে ম্যাচে থাকা কলকাতা নাইট রাইডার্স শেষ দিকে জিতে গেছে আন্দ্রে রাসেলের তাণ্ডবে।
২৪ মার্চ ২০১৯, ০২:৪১ অপরাহ্ন
ইডেনের ঘণ্টা বাজিয়ে জন্মদিনে মাঠে সাকিব
বিপিএলের ফাইনালে সেই ৮ ফেব্রুয়ারি চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। এরপর যেতে পারেননি নিউজিল্যান্ডের সফরে। প্রায় দেড়মাস পর সাকিব মাঠে ফিরলেন একদম আইপিএলে। তার মাঠে ফেরার উপলক্ষটাও ছিল বিশেষ। নিজের জন্মদিনে কলকাতার ইডেন গার্ডেনে খেলা শুরুর ঘণ্টা বাজান তিনি।
২৪ মার্চ ২০১৯, ০১:২৪ অপরাহ্ন
রুমানার মাথায় উঠল আইসিসি টি-টোয়েন্টি দলের ক্যাপ
গত বছর জুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। এবার সেই স্বীকৃতির স্বারক ক্যাপ আইসিসির কাছ থেকে বুঝে পেয়েছেন তিনি।
২৪ মার্চ ২০১৯, ০১:০৬ অপরাহ্ন
'কাগুজে বড় ম্যাচের' আগে পুরনো উত্তাপ ফেরানোর আশা
কাগুজে বাঘের যেমন তর্জন-গর্জন নেই, ভেতরটা ফাঁপা, কেবল আছে বাঘের মতো একটা আদল। ঢাকার ক্রিকেটে আবাহনী আর মোহামেডান ম্যাচও যেন এখন অনেকটাই তাই। কোন এক যুগে প্রতিদ্বন্দ্বিতা ছিল, উত্তাপ ছিল। তা আজ আর নেই। পুরাতনের জেরেই এটি পায় বড় ম্যাচের তকমা। কিন্তু পুরো আবহেই তার তাপ নেই। এবারের মৌসুমের প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচের আগেও সেই ম্যাড়ম্যাড়ে ছবিই দিচ্ছে ঝাঁজ মিইয়ে যাওয়ার প্রমাণ।
২৪ মার্চ ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ন