১১ ছক্কায় মাশরাফি-সৌম্যের রেকর্ডে সাইফ হাসান

লিগের শুরু থেকেই দারুণ খেলছিলেন সাইফ হাসান। মাঝে খানিকটা ছন্দের গড়মিল হলেও শেষ দিকেও রান ফোয়ারা তার ব্যাটে। শেখ জামাল ধানমন্ডিকে হারাতে ১৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ১১টি ছক্কা। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে স্পর্শ করেছেন মাশরাফি মর্তুজা আর সৌম্য সরকারকে। এতে করে সর্বোচ্চ রান করায় মোহামেডানের রকিবুল হাসানের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন এই তরুণ।
২১ এপ্রিল ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন

ভীষণ দরকারের সময় জ্বলে উঠলেন সৌম্য

নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগে নেমে বড় রান পাচ্ছিলেন না সৌম্য সরকার। বিশ্বকাপ স্কোয়াডে থাকায় তার এই রান খরা ভাবাচ্ছিল টিম ম্যানেজমেন্টকে। অবশেষে মিলল চেনা সৌম্যের দেখা। লিগ শিরোপা নির্ধারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন তিনি।
২১ এপ্রিল ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন

এই দুর্ভাগ্য মেনে নিচ্ছেন সাকিব

আইপিএলে কোন বছরই যে অভিজ্ঞতা হয়নি, এবার সেটাই হচ্ছে সাকিব আল হাসানের। এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একদম প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন। তেমন সুবিধা করতে পারেননি। এরপর একে একে তার দল খেলেছে আরও সাত ম্যাচ। কোনটিতেই ডাক পড়েনি সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকা হয়েও এভাবে সাইডলাইনে বসে থাকা সাকিবের কাছে ভীষণ হতাশার। কিন্তু এই পরিণতি মেনেও নিচ্ছেন তিনি।
২০ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপে চমকে দেবে ওয়েস্ট ইন্ডিজ, দাবি লারার

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ খেলতে হচ্ছে বাছাইপর্ব পেরিয়ে, সেই বাছাইপর্ব পার হতেও ঝরাতে হয়েছে বিস্তর হ্যাপা। অথচ কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা মনে করছেন এই দলটাই বিশ্বকাপে চমকে দেবে সবাইকে। খেলবে সেমিফাইনালে।
২০ এপ্রিল ২০১৯, ০৪:২৩ অপরাহ্ন

হুট করেই ক্রিকেট থেকে ‘অনির্দিষ্টকালের বিরতি’ হেলসের

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ওপেনার অ্যালেক্স হেলস আকস্মিকভাবে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন। এতে তার বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। খবর ব্রিটিশ গণমাধ্যমের।
২০ এপ্রিল ২০১৯, ১০:৩১ পূর্বাহ্ন

অতীত ভুলে গেছেন সুজন!

২০০৩ সালের কথা। তখন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। প্রথমবারের মতো পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যায় বাংলাদেশ। প্রথম দুই টেস্টে সহজেই জয় পায় পাকিস্তান। কিন্তু তৃতীয় টেস্টে অবিশ্বাস্য লড়াই করেছিল বাংলাদেশ। বলা যায় জয়ের দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। কিন্তু সেখান থেকে ম্যাচ ছিনিয়ে নেন ইমজামাম উল হক। হৃদয় ভাঙার গল্প তো সেই থেকে শুরু।
১৯ এপ্রিল ২০১৯, ১২:২৮ অপরাহ্ন

বিশ্বকাপের আগে সাইফুদ্দিনের দুর্ষর্ধ বোলিং চলছেই

এক ম্যাচ আগেই মিরপুরে ৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। দেখিয়েছিলেন স্যুয়িংয়ের মুন্সিয়ানা। বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন একই মাঠে জ্বলে উঠলেন আবার। আবারও নিলেন ৫ উইকেট। অলক কাপালীর প্রতিরোধ সত্ত্বেও তাই আবাহনীর সামনে দাঁড়াতে পারল না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
১৯ এপ্রিল ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

হেরেই চলেছে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারো হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লীগে উঠে জয়ের দেখা পায়নি তারা। টানা তিনটি ম্যাচই হেরেছে দলটি। এদিন হারল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে। তানবির হায়দারের স্পিন ঘূর্ণি ও অধিনায়ক নুরুল হাসান সোহানের উইকেটের সামনে ও পেছনে দুর্দান্ত পারফরম্যান্সে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে ধানমণ্ডি পাড়ার ক্লাবটি।
১৯ এপ্রিল ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন

তাসকিনের ঝলকের পর নাফীসের সেঞ্চুরি

কাজটা সহজ করে দিয়েছিলেন তাসকিন আহমেদ আর মোহাম্মদ শহিদ। তাদের পেসে প্রাইম দোলেশ্বরকে অল্প রানে আটকে দেওয়ার পর ঠান্ডা মেজাজে সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন শাহরিয়ার নাফীস।
১৯ এপ্রিল ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন

ছন্দে ফেরার আভাস দিলেন তাসকিন

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ। সেই হতাশা কাটিয়ে ফেরার প্রত্যয়ও ছিল। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ বল করে সেই আভাসই দিলেন।
১৯ এপ্রিল ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে চমক নরকিয়া, আছেন আমলা

চলতি বছরেই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় পেসার আনরিক নরকিয়ার। ওই সিরিজে ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নেন তিনি, তবে নজর কেড়েছেন গতিময় বোলিংয়ের কারণে। কম অভিজ্ঞতা থাকলেও ২৬ বছর বয়সী পেসারকে এবার বিশ্বকাপ দলে জায়গা দিয়েছেন নির্বাচকরা। টিকে গেছেন ওয়ানডেতে গেল কয়েকদিন ফর্ম হারানো হাশিম আমলা।
১৮ এপ্রিল ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন

পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই আমির

পাকিস্তানের বিশ্বকাপ দলে রাখা হয়নি পেসার মোহাম্মদ আমিরকে। বিশ্বকাপ দলে জায়গা পাননি পেসার উসমান শেনওয়ারিও। তবে ফিটনেস ঠিক থাকার সাপেক্ষে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হফিজকে রাখা হয়েছে দলে।
১৮ এপ্রিল ২০১৯, ০১:২২ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নেই চান্দিমাল

গেল অক্টোবরে শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমাল জায়গা পাননি বিশ্বকাপ দলে। গত বিশ্বকাপের পর আর ওয়ানডে না খেলা লাহিরু থিরুমান্নেকে আগেই অধিনায়ক করায় তার স্কোয়াডে থাকা ছিল অবধারিত। তার নেতৃত্বে ১৫ জনের দলে আছে আরও কিছু চমক
১৮ এপ্রিল ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন

বিশ্বকাপ দল নিয়ে ম্যানেজমেন্টের কথায় যেখানে চিন্তা ফারুকের

দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, এটাই চূড়ান্ত দল নয়। আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্সের পর আসতে পারে বদল। দল ঘোষণার সময় এ কথা পুনরাবৃত্তি করেন প্রধান নির্বাচকও। তবে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের ঘোর আপত্তি এই জায়গায়। দল নিয়ে ম্যানেজমেন্টের এমন অনিশ্চয়তা ক্রিকেটারদের আত্মবিশ্বাসেও প্রভাব পড়তে পারে বলে মত তার।
১৮ এপ্রিল ২০১৯, ০৮:৪৩ পূর্বাহ্ন

চার বছর ওয়ানডে না খেলেও বিশ্বকাপে অধিনায়ক

গত বিশ্বকাপের সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দিমুথ করুনারত্নে। এই চার বছরে শ্রীলঙ্কার হয়ে আর রঙিন পোশাক গায়ে চাপাবার সুযোগ হয়নি। কিন্তু টেস্ট দলের এই অধিনায়কে এবার বিশ্বকাপেও অধিনায়ক করেছেন শ্রীলঙ্কা। গুঞ্জন অনুযায়ী সরিয়ে দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে।
১৮ এপ্রিল ২০১৯, ০৩:২৬ পূর্বাহ্ন

স্কোয়াড নিয়ে এত আলোচনায় নেতিবাচক দিক দেখছেন তামিম

অমুকের বদলে তমুক থাকলে ভালো হতো। কিংবা তমুককে কেন রাখা হয়নি। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দেওয়ার পরই ক্রিকেট বিশ্লেষক, সমর্থকদের এমন আলোচনা তুঙ্গে। তবে চূড়ান্ত দল দেওয়ার পর এসব আলোচনার আর কোন মানে দেখেন না তামিম ইকবাল। বরং স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলার নেতিবাচক দিক দেখছেন তিনি।
১৭ এপ্রিল ২০১৯, ০১:১৭ অপরাহ্ন

বিশ্বকাপে সেরা পাঁচে থাকতে চান রুবেল

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কাঁপিয়ে দেওয়া এক স্পেল করে বাংলাদেশকে জিতিয়েছিলেন রুবেল হোসেন। পুরো টুর্নামেন্টেই তার বোলিংয়ে দেখা গেছে ক্ষীপ্র তেজ। টানা তৃতীয় বিশ্বকাপে এবার সেই তেজ আরও বাড়াতে চান তিনি। উইকেট শিকারে থাকতে চান সেরা পাঁচে।
১৭ এপ্রিল ২০১৯, ১২:৪৯ অপরাহ্ন

আলোচিত সেই আর্চারকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

ক্যারিবিয় বংশোদ্ভূত জোফরা আর্চার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছেন, এমন গুঞ্জন জোরালো ছিল গেল কয়েকদিনে। তবে তা সত্য হলো না। ১৫ সদস্যের ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বিবেচিত হননি ২৪ বছর বয়সী এই পেস অলরাউন্ডার।
১৭ এপ্রিল ২০১৯, ১২:৩২ অপরাহ্ন

আবারো মোহামেডানকে হারাল আবাহনী

মাঠে দুই দলের লড়াইয়ের আমেজটা অনেক আগেই শেষ। টিকে আছে কেবল ঐতিহ্য। আর তাতে আবারো জয় পেয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছিল তারা। এবার সুপার লিগের লড়াইয়ে মোহামেডানকে ৪৫ রানে হারিয়ে শিরোপা লড়াইয়ে দারুণভাবে টিকে রইল দলটি। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে আবাহনী।
১৭ এপ্রিল ২০১৯, ১২:১৭ অপরাহ্ন

রূপগঞ্জকে হারিয়ে লিগ জমিয়ে দিল শেখ জামাল

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তাই শিরোপা অনেক কাছেই মনে হচ্ছিল দলটির জন্য। কিন্তু এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে গেছে তারা। ফলে শিরোপা স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে উঠল তাদের জন্য। রূপগঞ্জকে ৬ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
১৭ এপ্রিল ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন