ফরহাদ রেজার অলরাউন্ড নৈপুণ্যে দোলেশ্বরের জয়

বল হাতে প্রথমে তোপ দাগালেন ফরহাদ রেজা। এরপর ব্যাট হাতে খেললেন কার্যকরী এক ইনিংস। তাতে প্রাইম ডার্বি জিতে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে দলটি। ফলে প্রাইম ব্যাংকের সমান ১৬ পয়েন্ট হলো দোলেশ্বরের।
১৭ এপ্রিল ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন

লিস্ট এ ক্রিকেটে মাশরাফির ৪০০ উইকেট

গ্রুপ পর্বে প্রাইম ব্যাংকের বিপক্ষেই ৩৯৯তম লিস্ট এ উইকেট শিকার করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। পরের ম্যাচেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার নতুন মাইলফলকের জন্য। কিন্তু সবাইকে হতাশ করে টানা তিন ম্যাচ উইকেট শূন্য। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এদিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষেই নিজের এ মাইলফলক স্পর্শ করেছেন আবাহনীর এ খেলোয়াড়।
১৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৪ পূর্বাহ্ন

ব্রাদার্সকে হারিয়ে টিকে রইল উত্তরা

হারলেই এক প্রকার বিদায় নিশ্চিত হয়ে যেত নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের। কারণ তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি ছিল ব্রাদার্স ইউনিয়নের। তবে দারুণ এক জয়ে ব্রাদার্সকে ছুঁয়ে ফেলেছে উত্তরা। শানাজ আহমেদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও মহিমেনুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ১৮৮ রানের বিশাল জয় পেয়েছে দলটি।
১৬ এপ্রিল ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ দলে নিজেকে দেখে অবাক মোসাদ্দেক

১৩ জনের দল চূড়ান্ত ছিল আগেই। তাসকিন আহমেদ সুস্থ থাকলে হয়তো ১৪তম খেলোয়াড়ের জায়গাটাও পূর্ণ থাকতো। ১৫তম খেলোয়াড় হিসেবে কে যাচ্ছেন এ নিয়ে ছিল রাজ্যের গুঞ্জন। দারুণ ছন্দে থাকা ইয়াসির আলী চৌধুরী রাহী নাকি অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ পর্যন্ত অভিজ্ঞতাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। তবে অভিজ্ঞতার চেয়ে বল করার সামর্থ্যই এগিয়ে রেখেছে তাকে। আর তাতে বেশ অবাক হয়েছেন খোদ মোসাদ্দেকই।
১৬ এপ্রিল ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন

'মাশরাফির কান্না' তাসকিনের চোখে

পাশাপাশি দুটি ছবি। একটি ২০১১ সালের। অন্যটি আজকের। কিন্তু দুটি ছবির গল্প একই। হৃদয়ভাঙার গল্প। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পেরে সেদিন কেঁদেছিলেন বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর আসন্ন বিশ্বকাপে সুযোগ না পেয়ে কাঁদলেন পেসার তাসকিন আহমেদ।
১৬ এপ্রিল ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন

সম্ভাবনা শেষ হয়ে যায়নি তাসকিনের!

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কি দারুণ ছন্দেই না ছিলেন পেসার তাসকিন আহমেদ। নিজেকে হারিয়ে খোঁজা এ পেসার যেন হঠাৎ করেই পুরনো সে গতি ফিরে পেলেন। দলের প্রয়োজনীয় মুহূর্তে কার্যকরী ব্রেকথ্রুও এনে দিচ্ছিলেন। ফিরেছিলেন জাতীয় দলেও। কিন্তু হঠাৎ এক ইনজুরিতে বাতিল হয়ে যায় তার নিউজিল্যান্ড সফর। আর সেই ইনজুরিই এবার কেড়ে নিল তার বিশ্বকাপ স্বপ্নও।
১৬ এপ্রিল ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন

সুইং করানোর ক্ষমতাই এগিয়ে রেখেছে রাহীকে

এখনও ওয়ানডেতে অভিষেকই হয়নি আবু জায়েদ রাহীর। অথচ টিকে গেছেন বিশ্বকাপ দলে। বেশ বড়সড় চমকই বলা চলে। আর চমকটা এসেছে ইংল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলেই। বাউন্সি উইকেটে সুইং করানোর দক্ষতাই এগিয়ে রেখেছে সিলেটের এ পেসারকে। রাহীকে বিশ্বকাপ দলে রাখার যুক্তিতে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
১৬ এপ্রিল ২০১৯, ০৮:৫১ পূর্বাহ্ন

যা প্রাধান্য পেল বাংলাদেশ দল নির্বাচনে

কোন পনেরোজন থাকছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তা অনেকটা অনুমিতই ছিল। যে দু'একটি জায়গা নিয়ে দোলাচল ছিল তাও জটিল কিছু নয়। আলোচনায় থাকলেও কেন ইয়াসির আলি রাব্বির নয়, বেছে নেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। আবার আলোচনায় না থেকেও কেন তাসকিন আহমেদকে হটিয়ে জায়গা করলেন আবু জায়েদ রাহী। কেন টপ অর্ডারে জায়গা হলো না ইমরুল কায়েসের। নির্বাচকদের সব ব্যাখ্যা আছে।
১৬ এপ্রিল ২০১৯, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশ দল, চমক রাহী

আবু জায়েদ চৌধুরী রাহীকে নিয়ে ঘোষিত হলো ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল। বেশ বড়সড় চমক দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন সিলেটের এ পেসার। এ দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। ইনজুরি থেকে ফিরে আসলেও ছন্দ ফিরে না পাওয়ায় স্বপ্নভঙ্গ হয় তার। জায়গা হয়নি আলোচনায় থাকা ইয়াসির আলী রাব্বিরও। টিকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
১৬ এপ্রিল ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন

‘ইট ক্যান বি চেইঞ্জড’

বিশ্বকাপে কে থাকছেন বাংলাদেশ জাতীয় দলে? ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদের পরিণতি কি ২০১১ সালের মাশরাফি বিন মুর্তজার মতোই হতে যাচ্ছে? পেস অলরাউন্ডার হিসেবে কে জায়গা পাচ্ছেন? মোহাম্মদ সাইফউদ্দিন নাকি ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা ফরহাদ রেজা? ওপেনিংয়েই বা তামিম ইকবালের সঙ্গী কে? এ নিয়ে রাজ্যের কৌতূহল। আর এ কৌতূহলটা হয়তো মিটবে আগামীকাল মঙ্গলবারই।
১৫ এপ্রিল ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

নাঈমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল শেখ জামাল

জাতীয় দলের বিবেচনা থেকে বাদ পড়েছেন অনেক আগেই। তবে নিজের কাজটা বরাবরই ঠিকভাবে করে যাচ্ছেন নাঈম হাসান। এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করলেন দারুণ এক সেঞ্চুরি। আর তাতেই সুপার লিগে দারুণ জয় পেয়েছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডানকে ৪৬ রানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুদ করল দলটি।
১৫ এপ্রিল ২০১৯, ১১:২১ পূর্বাহ্ন

শেখ জামালের জয়ে নাসিরের সেঞ্চুরি

সময়টা ভালো যাচ্ছিল না নাসির হোসেনের। উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারছিলেন না। গ্রুপ পর্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে চলতি আসরের সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসটা খেলেছিলেন। এদিন আবার সেই প্রাইম ব্যাংককে পেয়েই জ্বলে উঠলেন তিনি। করলেন দারুণ এক সেঞ্চুরি। তাতেই ৬ উইকেটের জয় নিয়ে সুপার লিগে শুভ সূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
১৫ এপ্রিল ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-শঙ্কর

শুরু থেকেই গুঞ্জন ছিল তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্তকে ছাড়াই হতে যাচ্ছে ভারতের বিশ্বকাপ দল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। জায়গা হয়নি আম্বাতি রাউডুরও। কিছুটা বিস্ময় জাগিয়ে দলে জায়গা করে নিয়েছেন দিনেশ কার্তিক ও বিজয় শঙ্কর।
১৫ এপ্রিল ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন

সাকিবকে দেশে ফিরতে চিঠি দিবে বিসিবি

সানরাইজার্স হায়দারাবাদের হয়ে চলতি আইপিএলের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। এরপর আর এ ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামা হয়নি তার। বেঞ্চে বসেই কাটছে তার সময়। আর সপ্তাহ খানেক পর শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এ কারণেই তাকে ডেকে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
১৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ পূর্বাহ্ন

সাইফউদ্দিনের বোলিং তোপে অপেক্ষা বাড়ল মাশরাফির

আগের ব্যাট করে পুঁজিটা খুব বড় করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তবে শুরুতে উইকেট নিতে পারলে অল্প পুঁজিও হয়ে ওঠে রানের পাহাড়। মিরপুর শেরে বাংলায় তাই করে দেখালো খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। আর তার নেতৃত্ব দিয়েছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বোলিং তোপেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার লিগে শুভ সূচনা করেছে চ্যাম্পিয়নরা।
১৫ এপ্রিল ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরলেন স্মিথ-ওয়ার্নার

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার যে বিশ্বকাপে দলে ফিরছেন তা এক প্রকার অনুমিতই ছিল। হয়েছেও তাই। নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিরেছেন এ দুই তারকা৷ আর তাদের ফেরায় কপাল পুড়েছে পিটার হ্যান্ডসকম্বের। দারুণ ছন্দে থাকলেও জায়গা হয়নি ব্যাটসম্যানের। বিবেচিত হননি পেসার জস হ্যাজেলউডও।
১৫ এপ্রিল ২০১৯, ০৪:২৬ পূর্বাহ্ন

কোন দলের বিশ্বকাপ স্কোয়াড জানা যাবে কবে

ঘনিয়ে আসছে বিশ্বকাপ শুরুর সময়। অংশ নিতে যাওয়া দশ দলেরই সব পরিকল্পনা এখন বিশ্বকাপকে ঘিরে। ২৩ এপ্রিলের আগে চূড়ান্ত দল দেওয়ার সময়সীমা। এরমধ্যে দল দিয়েছে নিউজিল্যান্ড। অন্যরা কবে দল দিচ্ছে দেখে নেওয়া যাক:
১৩ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজের উইন্ডিজ দলে নেই গেইল-রাসেলরা

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ত্রিদেশীয় দলে নেই ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, আলঝারি জোসেফ ও শেমরন হেটমায়ারের মতো তারকারা। এই চারজনই বর্তমানে আইপিএল খেলছেন।
১৩ এপ্রিল ২০১৯, ০৭:৫৮ পূর্বাহ্ন

রুদ্ধশ্বাস জয়ে সুপার লিগে মোহামেডান

লক্ষ্য ছিল নাগালের মধ্যেই। সেই লক্ষ্যে লিটন দাস আর ইরফান শুক্কুরের শুরুটাও ছিল দারুণ। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় পথ হারিয়ে দুর্বল বিকেএসপির বিপক্ষেই ডুবতে বসেছিল মোহামেডান। টানটান উত্তেজনার পর অভিষেক মিত্রের ব্যাটে তীরে তরি ভিড়েছে তাদের।
১১ এপ্রিল ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

গোড়ালির চোটে পড়েছেন মোস্তাফিজ

শাইনপুকুরের হয়ে অনুশীলনে বা পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এক্স-রে পরীক্ষায় চিড় পাওয়া না গেলেও এই চোটে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
১১ এপ্রিল ২০১৯, ০৯:২৩ পূর্বাহ্ন