মাদক নেওয়ার ঘটনার জেরে বিশ্বকাপ থেকে ছাঁটাই হেলস
আচমকা ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন অ্যালেক্স হেলস। তখন থেকেই গুঞ্জন আসল কারণ কি? পরে জানা গেল মাদক নেওয়ায় তিনি পাচ্ছেন ২১ দিনের নিষেধাজ্ঞা। এবার সেই নিষেধাজ্ঞার জেরে তাকে বিশ্বকাপ দল থেকেই ছেঁটে ফেলেছে ইংল্যান্ড।
২৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন
সৌম্য-লিটনকে গিলক্রিস্ট-শেবাগের উদাহরণ দেখালেন মাশরাফি
বিশ্বকাপে আগে ব্যাট করলে করতে হবে বড় রান। কিংবা তাড়া করতে হবে বড় রান। একপ্রান্তে তামিম ইকবালের দায়িত্ব ইনিংস ধরে রাখার। আরেক প্রান্তে তাই সৌম্য সরকার আর লিটন দাসের স্বাধীনতা থাকছে ইচ্ছেমতো মেরে খেলার। তবে মারতে গিয়ে প্রায়ই ইনিংস বড় করতে পারেন না তারা। অধিনায়ক মাশরাফি মর্তুজা অ্যাডাম গিলক্রিস্ট আর বীরেন্দ্রর শেবাগের উদাহরণ টেনে তাদের ধারাবাহিকতাও চাইলেন।
২৯ এপ্রিল ২০১৯, ০৩:০৮ অপরাহ্ন
জার্সিটা ভালোই লেগেছে: নাজমুল
বাংলাদেশের বিশ্বকাপের জার্সির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে ভক্তদের সমালোচনা। মূল জার্সির রঙ কেবলই সবুজ, তাতে নেই লাল রঙের মিশেল। জাতীয় পতাকার রঙের সঙ্গে তুলনায় যাকে অনেকেই বিসদৃশ বলছেন। যদিও বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বললেন, জার্সি অতো ভালো করে না দেখেও নাকি এটা তার ভালোই লেগেছে।
২৯ এপ্রিল ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন
বিশ্বকাপের সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা ভাল: মাশরাফি
গত ওয়েস্ট ইন্ডিজ সফরের ঘটনা। সাব্বির রহমান অহেতুক শট খেলে আউট হওয়ায় ভক্তের সমালোচনায় পড়েন ফেসবুকে। সাব্বির সমালোচনা করা এক ভক্তকে খুঁজে পাঠান আপত্তিকর মেসেজ। যার জেরে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে ছয় মাসের নিষিধাজ্ঞায় পড়তে হয়েছিল। বিধিনিষেধ না রাখলেও এবার বিশ্বকাপে ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাই দূরে থাকার পরামর্শ অধিনায়ক মাশরাফি মর্তুজার।
২৯ এপ্রিল ২০১৯, ১২:৩১ অপরাহ্ন
নিজের শেষ বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি
সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, সম্ভবত এটাই আপনার শেষ বিশ্বকাপ...মাশরাফি মর্তুজা আরেকটু স্পষ্ট করে বললেন, ‘সম্ভবত নয়, এটাই আমার শেষ বিশ্বকাপ।’ তিনি মুখে না বললেও বয়স বিবেচনায় এটা যে তার শেষ বিশ্বকাপ তা নিয়ে কারোরই সংশয় ছিল না। শেষ বিশ্বকাপ তো বটেই, বিশ্বকাপ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনাও জোরালো। এমন উপলক্ষকে রাঙাতে সামনে কঠিন চ্যালেঞ্জ দেখছেন অধিনায়ক।
২৯ এপ্রিল ২০১৯, ১১:১০ পূর্বাহ্ন
সাকিবের আচরণে বোর্ড প্রধানের অসন্তোষ
আইপিএল খেলে দেশে ফিরেছেন আগের দিন। আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে দেশের মাঠে আজই ছিল দলের শেষ অনুশীলন। ছিল বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল ফটোসেশনও। কিন্তু এসবের কিছুতেই না থেকে মাঠে এসেও বেরিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। বোর্ড প্রধান নাজমুল হাসান তাকে না পেয়ে তাই খোলামেলাভাবেই জানিয়েছেন অসন্তোষ।
২৯ এপ্রিল ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন
যে বাধা কাটালে বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশও
দশ দলের বিশ্বকাপ। সব দলই টেস্ট খেলুড়ে, অনেক দলই তাই কাছাকাছি সামর্থ্যের। নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলতে পারে বিশ্বকাপে বাজিমাত করতে পারে যেকেউ। তিনবার এশিয়া কাপ ফাইনাল খেলা বাংলাদেশের জন্যও সে কাজটা অসম্ভব মনে করছেন না অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে মানসিক একটি বাধা নিয়েই যত উদ্বেগ তার।
২৯ এপ্রিল ২০১৯, ০৯:১৪ পূর্বাহ্ন
‘কত রান করলেন তারচেয়ে জরুরী কত বলে করলেন’
১২০ বলে সেঞ্চুরি করলেন কিংবা ৭০ বলে করলেন ৫০। নিয়মিতই রান পেলেন কিন্তু দল হারল, লাভ হলো না কিছুই। বিশ্বকাপে পাটা উইকেটে তাই আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প দেখছেন না মুশফিকুর রহিম। সেখানে কত রান করলেন তারচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিতে পারে কত বলে করলেন।
২৮ এপ্রিল ২০১৯, ১১:৪৮ পূর্বাহ্ন
মাশরাফির জন্য হলেও বিশ্বকাপ স্মরণীয় করতে চান মুশফিকরা
টানা চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল আর সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন টানা তৃতীয় বিশ্বকাপে। ২০০৩ বিশ্বকাপ থেকে শুরু করে অধিনায়ক মাশরাফি মর্তুজারও এটি চতুর্থ বিশ্বকাপ এবং নিশ্চিতভাবে শেষ বিশ্বকাপও। এই বিশ্বকাপের মধ্যে দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার গুঞ্জন আছে। বাংলাদেশের সফলতম অধিনায়কের এমন বিদায়ের সময় বিশ্বকাপটা আলাদা করে স্মরণীয় করতে চান মুশফিকুর রহিম।
২৮ এপ্রিল ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন
আয়ারল্যান্ড সফরের দলে তাসকিন ও ফরহাদ রেজা
আয়ারল্যান্ড সফরের দলে বিশ্বকাপ দলে না থাকা তাসকিন আহমেদ ও ফরহাদ রেজাকে নেওয়া হয়েছে। তাদের নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।
২৮ এপ্রিল ২০১৯, ০৮:২৩ পূর্বাহ্ন
সাদামাটা সাকিব, সানরাইজার্সের হার
আগের ম্যাচে দলে ফিরে জুতসই বল করেছিলেন সাকিব আল হাসান। হেরেছিল দল। এই ম্যাচেও প্রথম দুই ওভারে দারুণ বল করেন, পরে হারিয়েছেন খেই। তার আগে ব্যাটিংয়ে সুযোগ পেয়েও তেমন কিছু করতে পারেননি। সাকিবের এমন সাদামাটা দিনে আবার হেরেছে তার দল।
২৭ এপ্রিল ২০১৯, ০৬:১৭ অপরাহ্ন
বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল জার্সি পাবেন যেখানে
বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি বিক্রির সত্ত্ব দেওয়া হয়েছে স্পোর্টস এন্ড স্পোর্টজকে। মাসখানেক আগে সংবাদ সম্মেলনে তা জানানো হয়েছিল। স্পোর্টস এন্ড স্পোর্টজ আবার জার্সি বিক্রির স্বত্ত্ব দিয়েছে আরও কয়েকটি দেশি ব্র্যান্ডশপকে। সেটা জানানো হলো আজ আরেকটি সংবাদ সম্মেলনে। জানালো হলো মূল্যও। কিন্তু জার্সির ডিজাইন এখনো দেখাতে পারেনি বিসিবি বা বিক্রয়কারী প্রতিষ্ঠান কেউই।
২৭ এপ্রিল ২০১৯, ০২:৫১ অপরাহ্ন
প্রথমবারের মতো ছেলেদের ওয়ানডেতে নারী আম্পায়ার
মেয়েদের ক্রিকেটে পুরুষ আম্পায়ারের পাশাপাশি নারীদেরও দেখা যায়। কিন্তু ছেলেদের ক্রিকেটে নারী আম্পায়ার এমন দৃশ্য একেবারেই অচেনা। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হয়নি কখনো। অস্ট্রেলিয়ার নারী আম্পায়ার ক্লেয়ার পোলোস্যাক তাই সেদিক থেকে গড়লেন ইতিহাস। নতুন ওয়ানডে মর্যাদা পাওয়া ওমান আর নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ইতিহাসের প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করেছেন তিনি।
২৭ এপ্রিল ২০১৯, ০২:২৫ অপরাহ্ন
বোলাররাই আমাদের জেতাবে, বললেন উইন্ডিজ কোচ
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেই ১৯৭৯ সালে। সেবার ফাইনালে ইংল্যান্ডের ৯২ রানে হারাতে বোলাররাই রেখেছিলেন মূল ভূমিকা। জোয়েল গার্নার একাই ধসিয়ে দিয়েছিলেন ইংলিশ ব্যাটিং। ক্যারিবিয়ান পেসারদের সেই দাপট এখন কেবলই সোনালী দিনের স্মৃতি, বিশ্বকাপেও পাওয়া যায় না পেস বান্ধব উইকেট। তবু এবারও পেসারদের উপরই হারা-জেতার দানটা দিয়ে রেখেছেন ক্যারিবিয়ান কোচ ফ্লয়েড রেইফার।
২৭ এপ্রিল ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন
‘মেয়েদের আইপিএলে’ বাংলাদেশের জাহানারা
আইপিএলে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা বাংলাদেশের গর্বের কারণ হয়েছেন, মাত করেছেন অনেকবারই। এবার সেই সুযোগ পাচ্ছেন নারী দলের অলরাউন্ডার জাহানারা আলম। ভারতের উইমেন্স টি-টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন তিনি। ফ্রেঞ্চাইজি ভিত্তিক ওই টুর্নামেন্টকে মেয়েদের আইপিএলই বলা চলে।
২৬ এপ্রিল ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন
‘ইমরুলের মতো খেলোয়াড়ও না থাকা মানে দল কতটা দুর্দান্ত’
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৪৯ রান করেছিলেন ইমরুল কায়েস। তখন তার বাদ পড়াটাই হতো বিস্ময়। কিন্তু এরপর আর দুই ওয়ানডেতে ৪ ও ০ রান করে সেই যে বাদ পড়েন, আর জায়গা মেলেনি। বিশ্বকাপে আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগের বাজে ফর্ম ডুবিয়েছে তাকে। তবে ইমরুলের বিশ্বকাপ দলে না থাকার ব্যাখ্যা প্রধান কোচ স্টিভ রোডস দিলেন ভিন্নভাবে।
২৫ এপ্রিল ২০১৯, ০১:২২ অপরাহ্ন
‘অত্যন্ত সৎ’ হয়ে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা বললেন রোডস
এবারের বিশ্বকাপে কত দূর যাবে বাংলাদেশ? রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হতে যাওয়া টুর্নামেন্টে দুর্দান্ত সব দলের বিপক্ষে কয়টা ম্যাচ জিততে পারবে মাশরাফি মর্তুজার দল? বিশ্বকাপ ঘনাতে এমন আলোচনা চাউর হচ্ছে। বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসও টের পাচ্ছেন উত্তাপ। তবে তিনি স্বপ্নের ভেলায় না ভেসে বাস্তবতার নিরিখে দেখতে চান তার দলের সম্ভাবনা। তাতেও অবশ্য আছে দারুণ কিছুর ইঙ্গিতই।
২৫ এপ্রিল ২০১৯, ১২:৫৪ অপরাহ্ন
বিশ্বকাপে তামিমের সঙ্গী নিয়ে মধুর সমস্যায় রোডস
এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করার পর থেকেই ওপেনিংয়ে জায়গা পোক্ত হয়েছে লিটন দাসের। তামিম ইকবাল বাঁহাতি হওয়ায় ডানহাতি লিটনকে নিয়ে ডান-বাম সমন্বয় খেলাতে স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে ডাবল সেঞ্চুরি করে ওপেন করতে দাবিটা জানিয়ে রাখলেন সৌম্য সরকারও। এই দুজনের কে হবেন বিশ্বকাপে তামিমের সঙ্গী, তা নিয়ে মধুর সমস্যায় কোচ স্টিভ রোডস।
২৫ এপ্রিল ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
সাকিবের হতাশার আইপিএলে দুই ভালো দিক রোডসের
চোট থেকে ফিরেই এবার আইপিএলে গিয়ে নতুন ধরনের অভিজ্ঞতা হয় সাকিব আল হাসানের। প্রথম ম্যাচ খেলেই ছিটকে যান একাদশ থেকে। একে একে আট ম্যাচ বাইরে বসে থাকার পর ফেরেন একাদশে। বিশ্বকাপের আগে এতে তার ম্যাচ অনুশীলনে কিছুটা ঘাটতি হলেও দুটি ভালো দিকও দেখছেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস।
২৫ এপ্রিল ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন
একসঙ্গে দশ দলের বিশ্বকাপ স্কোয়াড
আর কদিন পরই ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এরমধ্যে অংশ নিতে যাওয়া দশ দল তাদের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছে। সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। আর সবার শেষে একদম সময়সীমার শেষ দিনে দল দেয় ওয়েস্ট ইন্ডিজ। সব দলেই আছে অল্প বিস্তর চমক।
২৫ এপ্রিল ২০১৯, ০৩:৫৮ পূর্বাহ্ন