প্রিয় সন্তানকে হারালেন পাকিস্তানি ক্রিকেটার
রোববার হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও নেমেছিলেন আসিফ আলি। সেই ম্যাচ খেলার পরই পেয়েছেন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রে চিকিৎসারত ক্যানসার আক্রান্ত প্রিয় কন্যা নূর ফাতিমা যে আর নেই।
২০ মে ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন
টানা দশ ম্যাচ হারল পাকিস্তান
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল পাকিস্তান। এরপর সংযুক্ত আরব আমিরাতে ৫-০ তে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়ার কাছে। এবার ইংল্যান্ডের কাছে হারল টানা চার ম্যাচ। সব মিলিয়ে সর্বশেষ খেলা দশ ওয়ানডের সবকটাতেই হারল সরফরাজ আহমেদের দল।
১৯ মে ২০১৯, ০৫:৩৯ অপরাহ্ন
পাকিস্তানকে খোঁচা দিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার বাংলাদেশকে দেখছেন সেমিতে
ক্রিকেটার হিসেবে আকাশ চোপড়ার ক্যারিয়ার খুব সমৃদ্ধ নয়। ভারতের হয়ে খেলেছেন কেবল ১০টা টেস্ট, ওয়ানডে খেলেননই। তবে ধারাভাষ্যকার আর ক্রিকেট বিশ্লেষক হিসেবে সম্প্রতি নামডাক হয়েছে তার। সেই সূত্রেই বিশ্বকাপের দলগুলো নিয়ে কাঁটাছেড়া করছেন, আলোচনা করছেন তাদের সম্ভাবনা নিয়ে। তাতে উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর পাকিস্তান থেকে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। এমনকি মাশরাফি মর্তুজাদের বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন আকাশ।
১৯ মে ২০১৯, ০৩:২৬ অপরাহ্ন
বিশ্বকাপে উইন্ডিজের স্ট্যান্ডবাই তালিকায় অবসর নেওয়া ব্রাভো
গত বছর অক্টোবরে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। কিন্তু আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে তার। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মূল স্কোয়াডের বাইরে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। রিজার্ভ তালিকায় আছেন কাইরন পোলার্ডও। এছাড়ায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করা আরও কয়েকজনকেও রাখা হয়েছে তাতে।
১৯ মে ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন
স্মিথকে দেখে এখন শচিন বলে ভ্রম হচ্ছে ল্যাঙ্গারের
বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ, হারিয়েছেন নেতৃত্ব। বিশ্বকাপের ঠিক আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ব্যাটসম্যানই এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আশা-ভরসার নাম। কোচ জাস্টিন ল্যাঙ্গার স্মিথকে পেয়ে আর স্মিথের প্রস্তুতি দেখে এতটাই মুগ্ধ যে, তাকে তুলনা করছেন ভারতীয় কিংবদন্তী শচিন টেন্ডুলকারের সঙ্গে।
১৯ মে ২০১৯, ০৬:১৩ পূর্বাহ্ন
সতীর্থদের নিয়েই শিরোপা নিয়ে কথা বলতে চান মাশরাফি
এর আগে একবার নয়, দুইবার নয়, ছয় ছয়টি বার ফাইনালে উঠে খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। তার মধ্যে পাঁচ বার আবার জয়ের একেবারে প্রান্তে দাঁড়িয়ে হেরেছে। এমনটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল বাংলাদেশের। সেই ফসকা গেরো খোলে দলকে প্রথমবার চ্যাম্পিয়ন বানিয়ে অল্প সময়ের জন্য দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
১৮ মে ২০১৯, ০৭:৫৪ অপরাহ্ন
বাংলাদেশের গোটা দলই এখন ‘আত্মবিশ্বাসে ভরপুর’
বারবার ফাইনালে উঠেও জিততে না পারার হতাশা থেকেই একটা শিরোপা খুব দরকার ছিল বাংলাদেশের। বিশ্বকাপের আগে দরকার ছিল বিশ্বাসের ঘর থেকে ঘুণপোকা তাড়ানোরও। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় কাপ জিতে সেই স্বস্তি এসেছে। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন, এই জয় বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর করে তুলেছে গোটা দলকে।
১৮ মে ২০১৯, ০২:৩৩ অপরাহ্ন
বিশ্বকাপে থাকছে আইসিসির মোটা অঙ্কের আর্থিক পুরস্কার
প্রতি বিশ্বকাপেই প্রাইজমানির কলেবর বড় হয়। এবারও ব্যতিক্রম না। আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে এবার বিশ্বকাপে থাকছে সর্বোচ্চ আর্থিক পুরস্কারের ব্যবস্থা। এবার বিশ্বকাপে ১০ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়ায় ৮৫ কোটি টাকার মতো।
১৮ মে ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন
ব্যাটিং তাণ্ডবে আবারও পাকিস্তানের পাহাড় টপকালো ইংল্যান্ড, জিতল সিরিজ
সাড়ে তিনশোরর বেশি রান করা বা সাড়ে তিনশো মতো রান তাড়া করা যেন মামুলি ব্যাপার। অন্তত ইংল্যান্ডের কাছে, ইংল্যান্ডের মাঠে তাই দাঁড়াচ্ছে। জেসন রয়ের ঝড়ো সেঞ্চুরি আর বেন স্টোকসের ঝড়ো ফিফটিতে আবারও রোমাঞ্চকর রান তাড়ায় পাকিস্তানকে হারিয়েছে ইংলিশরা, জিতে নিয়েছে সিরিজও।
১৭ মে ২০১৯, ০৮:২৭ অপরাহ্ন
সৌম্য-মোসাদ্দেকে অবশেষে স্বপ্নের শিরোপা
ফাইনালের গেরো খোলার সম্ভাব্য সবচেয়ে সহজ সুযোগ ছিল এটাই। এর আগে ছয়বার ফাইনাল হারার তীক্ততা ঝেড়ে বিশ্বকাপ মিশনে আলাদা বিশ্বাস নিতেও দরকার ছিল একটা শিরোপা। কিন্তু বৃষ্টি আর ডি/এল মেথডের হিসেব নিকেশ বড্ড গোলমেলে করে তুলেছিল পরিস্থিতি। সৌম্য সরকারের ঝড়ে উড়ন্ত শুরুর পর সেই গুমোট হাওয়া গায়েব, মিলছিল স্বস্তি। সৌম্য ঝড় ফুরোতেই ফের জেগে উঠছিল তীরে এসে ফের তরী ডোবার শঙ্কাও। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত নেমেছিলেন অন্য হিসেব মাথায় নিয়ে। তেড়েফুঁড়ে মেরে তিনি যা করলেন তা বাধিয়ে রাখার মতো। এই দুজনের ব্যাটে চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ।
১৭ মে ২০১৯, ০৭:০৯ অপরাহ্ন
বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি
বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল থিম সং ‘স্ট্যান্ড বাই’ প্রকাশ করেছে আইসিসি। নবাগত শিল্পী লরেন ও ব্রিটিশ ব্যান্ড রুডিমেটালের পরিবেশনায় অংশ নেওয়া দশ দলের কথা মাথায় রেখে একটি ভিডিও তৈরি করা হয়েছে।
১৭ মে ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং, উইন্ডিজের সতর্ক ব্যাটিং
আয়ারল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজে কোন ম্যাচেই টস জেতা হচ্ছিল না বাংলাদেশের। প্রতিবারই প্রতিপক্ষ জিতে আগে নিচ্ছিল ব্যাটিং। অবশেষে টস ভাগ্য কথা বলেছে মাশরাফি মর্তুজার হয়ে। তবে টস জিতেও আগে ফিল্ডিং নিয়েছেন তিনি।
১৭ মে ২০১৯, ০৯:১৮ পূর্বাহ্ন
সৌম্য-মোসাদ্দেকের ঝড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
আয়ারল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
১৭ মে ২০১৯, ০৯:১৬ পূর্বাহ্ন
বিশ্বকাপের আগে যে বিশ্বাসের খোঁজে বাংলাদেশ
মাশরাফি মর্তুজা একদিন এক আড্ডায় বলছিলেন, ‘ভাই, এশিয়া কাপটা যদি জিততি পারতাম, তাইলে...’ তাহলে কেবল এশিয়া কাপটাই জেতা হতো না। সঙ্গে মিলত আসলে বিশ্বকাপে বড় কিছু করার বিশ্বাসও। সব সংস্করণ মিলিয়ে এর আগে ছয় ছয়বার ফাইনালে উঠে ছোট বড় কোন বহুজাতিক টুর্নামেন্টেরই যে শিরোপা জেতেনি বাংলাদেশ। কয়েকবার ট্রফি জেতার খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের চাপ আর নেওয়া যায়নি। অদ্ভুত সব ভুলে গড়বড় করে তালগোল পাকিয়ে বেড়েছে একের পর এক আফসোস।
১৬ মে ২০১৯, ০২:৪৮ অপরাহ্ন
সাকিব কি ফাইনালে খেলছেন?
আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করার পরই শরীরের পেছনের দিকে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে তার খেলা নিয়ে তাই দেখা দিয়েছিল সংশয়। একদিন পর্যবেক্ষণের পর জানা গেছে তার চোটের অবস্থা গুরুতর নয়। তবে ফাইনালে খেলার মতো অবস্থায় থাকলেও সতর্কতা হিসেবে তাকে বিশ্রামে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি।
১৬ মে ২০১৯, ০১:৩৭ অপরাহ্ন
বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের যে ঘাটতি নিয়ে চিন্তিত গম্ভীর
মনে করা হচ্ছে নিজেদের ইতিহাসের সবচেয়ে সেরা পেস আক্রমণ নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত। কিন্তু সেই পেস আক্রমণেই ঘাটতি খুঁজে পেয়েছেন ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নামা সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
১৬ মে ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ন
পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরছেন আমির!
অনেক দিন থেকেই সময়টা ভালো যাচ্ছে না পেসার মোহাম্মদ আমিরের। খেলার সুযোগ মিলছে না। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। কিন্তু হুট করেই যেন পরিস্থিতি পাল্টে যাচ্ছে তার। পাকিস্তান দলের কোচ মিকি আর্থার, অধিনায়ক সরফরাজ খান ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের চাওয়াতে বিশ্বকাপ দলে ঢুকতে যাচ্ছেন এ পেসার। এমন সংবাদই প্রকাশ পেয়েছে পাকিস্তানের গণমাধ্যমে।
১৬ মে ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ন
আবু জায়েদ, লিটনরা আওয়াজ দিয়ে রাখলেন
টুর্নামেন্টের বিচারে ম্যাচটা গুরুত্বহীন। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রাখলে বেশ গুরুত্বপূর্ণ। কয়েকজনকে যে বাজিয়ে দেখার দরকার ছিল খুব। তাতে আবু জায়েদ রাহি আর লিটন দাস নিজেদের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আলো ছড়িয়েছেন। আবু জায়েদ তো পাঁচ উইকেট নিয়ে নিজের সুতোর উপর ঝুলতে থাকা বিশ্বকাপের জায়গাটা অনেকটা শক্ত ভিতেই নিয়ে গেছেন। আর লিটন দাস দেখিয়েছেন ওপেনিংয়ে তিনিও সৌম্য সরকারের চেয়ে খুব কম কিছু না।
১৫ মে ২০১৯, ০৫:৩২ অপরাহ্ন
বিশ্বকাপ দলে কেন আছেন, দেখালেন আবু জায়েদ
ওয়ানডে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় ম্যাচে নেমেছিলেন আবু জায়েদ রাহি। নিজেকে প্রমাণের পাহাড়সম চাপ ছিল মাথার উপর। অভিষেকে নেমে আলো ছড়াতে পারেননি, ব্যাটসম্যানদের ধন্দে ফেলতে পারেননি, অনেকটাই বিবর্ণ ছিলেন পুরোটা সময়। বিশ্বকাপে তার জায়গাও তাই সুতোর উপর ঝুলছিল। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে হয়তবা শেষ সুযোগই পেয়েছিলেন। আর সেটা যেভাবে কাজে লাগিয়েছেন, তাতে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা নিয়ে এখন প্রশ্ন তোলাই কঠিন।
১৫ মে ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন
বিশ্বকাপের জন্য সম্পূর্ণ ফিট শাদাব
বছর দুই আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ইংল্যান্ডের মাঠ থেকেই। ২০ বছর আগে এই ইংল্যান্ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল তারা। সেই দেশে আবার বিশ্বকাপ। ভালো কিছু প্রত্যাশা করতেই পারে পাকিস্তান। কিন্তু স্কোয়াড ঘোষণার কদিন পরই বড় ধাক্কা খেয়েছিল দলটি। লেগ স্পিনার শাদাব খানের রক্তে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস ধরা পড়ায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়েছেন এ লেগি।
১৫ মে ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ন