তিন ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলছে বাংলাদেশ
১৫ মে ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন

রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখার ম্যাচ?

ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচ জিতেই। আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের ফলে টুর্নামেন্টে কোন প্রভাব নেই। প্রথম পছন্দের একাদশেরব বাইরের খেলোয়াড়দের ঝালাই করার এটাই সুযোগ। শেষ ম্যাচে তাই বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে বেশ কটি পরিবর্তন।
১৫ মে ২০১৯, ০৪:১১ পূর্বাহ্ন

সাড়ে তিনশো পেরিয়েও ইংল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান

এবারের বিশ্বকাপ কেমন হতে চলেছে ইংল্যান্ড-পাকিস্তানের সর্বশেষ দুই ম্যাচই যেন দিচ্ছে আভাস। সিরিজেই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৩৭৩ করার পরও পিছু ছুটে পাকিস্তান ৩৬১ করে ফেলেছিল। এবার ইমাম-উল হকের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে পাকিস্তানিরা ৩৫৮ করেও নিস্তার পেল না। জনি বেয়ারস্টো, জেসন রায়রা তাণ্ডব চালিয়ে ৩৭ বল আগেই খেল খতম করে দিয়েছেন।
১৫ মে ২০১৯, ০২:৪৯ পূর্বাহ্ন

বিশ্বকাপে ফিট রাবাদাকেই পাচ্ছে দ. আফ্রিকা

হালের অন্যতম সেরা পেস বোলার কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসাও বটে। কিন্তু বিশ্বকাপের আগে তার ইনজুরি নিয়ে বেশ ঘাবড়ে গিয়েছিল দলটি। তবে আশার কথা আসর শুরু হওয়ার আগেই তাকে শতভাগ ফিট পাবেন বলেই আশা করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সিএসএ।
১৪ মে ২০১৯, ০১:০৪ অপরাহ্ন

সেই নাভাসকেই ছাড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদ

বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী থিবো কর্তুয়া রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। বোর্ড থেকেই কর্তুয়াকে গোলবার সামলানোর কথা বলা হয় সাবেক কোচ জুলেন লোপেতেগিকে। কোচ হিসেবে জিনেদিন জিদান ফেরায় অবশ্য পরিস্থিতি বদলেছিল। কিন্তু শেষ পর্যন্ত নাভাসকেই বিদায়ের বার্তা বলে দিচ্ছে লস বাঙ্কোসরা। এমন সংবাদই প্রকাশ করেছে মাদ্রিদের গণমাধ্যম মার্কা।
১৪ মে ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন

‘আনপ্রেডিক্টেবল’ তকমা নিতে রাজি নন পাকিস্তান কোচ

ইংল্যান্ডের আবহাওয়া আর পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স আগে থেকে ধারণা করা মুশকিল। ধারণার বাইরে খেলার জন্যই ‘আনপ্রেডিক্টেবল’ তকমা চিরকালই তাদের গায়ে সাঁটা। অথচ কোচ মিকি অর্থারের এই তকমাতেই নাকি বড্ড আপত্তি। এবারের বিশ্বকাপে অন্তত এই ‘অপবাদ’ গায়ে মাখতে চান না তারা।
১৪ মে ২০১৯, ০৮:৪২ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে যেখানে বাংলাদেশের স্বস্তি

ছন্দহীন মোস্তাফিজুর রহমান বাড়াচ্ছিলেন উদ্বেগ, তামিম ইকবালের ওপেনিং সঙ্গীর ধারাবাহিকতার অভাবও খচখচানির কারণ ছিল গত কদিনে। সেই জায়গায় মোস্তাফিজ আর সৌম্য সরকার দাঁড়িয়ে গেছেন ভরসার বার্তা নিয়ে। ডেথ বোলিংয়ে মোহাম্মদ সাইফুদ্দিন এতটাই ভাল করছেন যে রুবেল হোসেনেরও জায়গা মিলছে না। স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে বেশ জমেছে জমেছে মেহেদী হাসান মিরাজের জুটি। তাই কেবল ম্যাচ জেতা নয়, বিশ্বকাপের আগে হা করে থাকা ফাঁকফোকরগুলো ভরাটের সম্ভাবনা জাগাতেও স্বস্তির বাতাস বাংলাদেশ দলে।
১৪ মে ২০১৯, ০৫:১০ পূর্বাহ্ন

সৌম্য, মুশফিকের ফিফটিতে ফাইনালে বাংলাদেশ

প্রায় যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। আগে ব্যাট করে খুব বড় চ্যালেঞ্জ দিতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় যা তুড়ি মেরে উড়িয়ে দিল বাংলাদেশ। কেবল কজন পারফর্মারের মধ্যে আছে তফাত। আগের ম্যাচে বিবর্ণ মোস্তাফিজুর রহমান এদিন দেখিয়েছেন ঝলক। সৌম্য সরকার আগের দিনের মতই দেখান দাপট। মুন্সিয়ানার দেখা মিলেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকেও। এতজনের ভালো খেলার দিনে ক্যারিবিয়ানদের টানা দুবার হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হয়েছে মাশরাফি মর্তুজার দলের।
১৩ মে ২০১৯, ০৫:০৯ অপরাহ্ন

অনায়াস জয়ে ফাইনালে বাংলাদেশ

মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
১৩ মে ২০১৯, ০৯:১৬ পূর্বাহ্ন

এলিট খেলোয়াড়দের ক্যাম্পে তাসকিন, ইমরুল, এনামুল

জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এলিট স্কোয়াড বানিয়েছে বিসিবি। ১২ থেকে ৩০ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্যাম্পে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডের আলোচনায় থাকা পেসার তাসকিন আহমেদ। আছেন আয়ারল্যান্ডে সফরে থাকা ফরহাদ রেজা। বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে সফরে সুযোগ না পাওয়া ইমরুলকেও রাখা হয়েছে এই ক্যাম্পে।
১২ মে ২০১৯, ১১:২৯ পূর্বাহ্ন

আম্রিসের তাণ্ডবে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

পল স্টার্লিংয়ের এনে দেওয়া শুরুর পর অ্যান্ডি বালবার্নির সেঞ্চুরি আর কেভিন ও’ব্রায়েনের ঝড়ে বিশাল সংগ্রহ করে শক্ত চ্যালেঞ্জ দিয়েছিল আয়ারল্যান্ড। আইরিশদের সেই চ্যালেঞ্জ যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন সুনিল আম্রিস। দলকে নিয়ে গেলেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।
১১ মে ২০১৯, ০৬:০৯ অপরাহ্ন

বৈচিত্র্য আনতেই চলছে তাসকিনকে নেওয়ার ভাবনা!

অনেকটা চমক হয়েই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন পেসার আবু জায়েদ রাহি। দুই দিকেই বল স্যুয়িং করানোর সামর্থ্যের বিবেচনায় তাকে দলে নেওয়ার কথা বলেছিলেন নির্বাচকরা। দল ঘোষণার পর রাহির জায়গা পাওয়া আর তাসকিন আহমেদের না পাওয়াই ছিল বড় আলোচনায়। তবে বিশ্বকাপের ঠিক আগে এই আলোচনায় লাগল নতুন তাপ। বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, দলে বৈচিত্র্য আনতে ফিট থাকা সাপেক্ষে বিশ্বকাপে নেওয়া হতে পারে তাসকিনকে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না হলেও তাসকিন নিজেকে প্রমাণ করলে কোপটা যে রাহির ঘাড়েই পড়বে সে ইঙ্গিত মিলেছে বোর্ড প্রধানের কথায়।
১১ মে ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন

বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এদিন মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির। তবে ডাবলিনে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলায় এক বলও মাঠে গড়ায়নি। এমনকি টসও অনুষ্ঠিত হয়নি।
৯ মে ২০১৯, ০১:২৯ অপরাহ্ন

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি

ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড। তবে ডাবলিনে সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে থামলেও আবার শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ফলে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।
৯ মে ২০১৯, ০৯:০৭ পূর্বাহ্ন

ক্রিকেট আড্ডা

বিশ্বকাপ সামনে রেখে অনেকটা বিরুদ্ধ কন্ডিশনে বাংলাদেশের পারফরম্যান্স, দলের হালচাল আর বিশ্বকাপে আশা নিরাশা নিয়ে আড্ডা দিয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র সাব-এডিটর সাকেব সোবহান ও স্পোর্টস রিপোর্টার একুশ তাপাদার।
৮ মে ২০১৯, ০২:৩৮ অপরাহ্ন

খেলার মধ্যে সম্পৃক্ত থাকলে ঠাণ্ডাটা আর গায়ে লাগে না: সাকিব

দেশে তীব্র গরম থেকে আয়ারল্যান্ডে গিয়েই বাংলাদেশ পেয়েছে প্রচণ্ড শীতের আক্রমণ। হাড় কাঁপানো ওই শীতে নিজেদের মানিয়ে নেওয়া সম্ভবই না বলেছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখা গেল না শীতের দাপট। বরং শীতকে পাত্তা না দিয়ে বাংলাদেশ কাবু করেছে ক্যারিবিয়ানদের। সেই ম্যাচে দলের সেরা পারফর্মারদের একজন সাকিব আল হাসান জানালেন, আসলে খেলার মধ্যে তীব্রভাবে সম্পৃক্ত হয়ে গেল শীতটা আর গায়ে লাগে না।
৮ মে ২০১৯, ০২:২৭ অপরাহ্ন

আইরিশ শীত ঝেড়ে শক্তি দেখাল বাংলাদেশ

আয়ারল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রস্তুতি ম্যাচ হেরে অস্বস্তি বাড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু পুরোশক্তি নিয়ে মূল আসরে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখা গেল না তার ছিটেফোঁটা। বোলিংয়ে সম্মিলিত প্রয়াসে দেখা গেল ধারালো আক্রমণ। মাঝারি লক্ষ্য তাড়াতেও সবে মিলে করি কাজ থিউরিতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে দাপট দেখাল মাশরাফি মর্তুজার দল। দেশে তীব্র গরম থেকে আয়ারল্যান্ডে প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ে দল মাঠের খেলায় সব ঝেড়ে দেখাল নিজেদের শক্তি।
৭ মে ২০১৯, ০৫:৩৮ অপরাহ্ন

গতির ঝড় তোলা পেসারকে বিশ্বকাপে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে চমক হয়েই দলে এসেছিলেন আনরিক নরকিয়া। মাত্র ৪ ওয়ানডে খেলা এই পেসার আলাদা নজর কেড়েছিলেন তার গতির জন্য। কিন্তু বিশ্বকাপে সে গতি আর দেখা হচ্ছে না। চোটের কারণে ছিটকে গেছেন তিনি।
৭ মে ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে এবার গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
৭ মে ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন

অনুশীলন ম্যাচের ফল দেখে ভয়ের কিছু নেই: হাবিবুল

ত্রিদেশীয় সিরিজে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড-এ দলের কাছেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছোট মাঠে বোলাররা মার খেয়েছেন, সেটা না হয় মানা গেল কিন্তু ব্যাটসম্যানরাও পারেননি রান তাড়া করতে। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করছেন ফলটা অপ্রত্যাশিত বটে কিন্তু অনুশীলন ম্যাচ বলেই নেই ভয়ের কারণ।
৬ মে ২০১৯, ০২:৫৬ অপরাহ্ন