সেই দুঃসহ স্মৃতিই তামিম-মুশফিকদের আরও ঘনিষ্ঠ করেছে
ক্রাইস্টচার্চের ঘটনারই জের। লন্ডনে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের নামাজ কোথায় পড়বেন, তা নিয়ে কত্ত লুকোচুরি! আগের দিন টিম ম্যানেজমেন্টও জানালো, তারাও নাকি জানে না আয়োজকরা কোথায় ব্যবস্থা করেছে। পরে স্থান জানা গেলেও গণমাধ্যমের আর ছবি নেওয়ার উপায় ছিল না। আগ্রহ নিয়ে ক্রিকেটারদের মোলাকাতের অপেক্ষায় থাকা প্রবাসী ভক্তদের কথা তো বাদই গেল।
৪ জুন ২০১৯, ০৭:৫০ অপরাহ্ন
এজাজকে খেলে সাকিবকে সামলানোর প্রস্তুতি
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে চোটের কারণে যেতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশও সেই সিরিজে একদম নাস্তানাবুদ হয়েছে কিউইদের কাছে। এবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুদল। সাকিব চোট সেরে তো ফিরেছেনই, আছেন সেরা ছন্দেও। নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবর সফল শীর্ষ অলরাউন্ডারকে সামলাতে আলাদা প্রস্তুতি নিচ্ছেন কেন উইলিয়ামসনরা।
৪ জুন ২০১৯, ০৬:৪২ অপরাহ্ন
আফগানিস্তান ও বৃষ্টি বাধা পেরিয়ে লঙ্কানদের জয়
আগে ব্যাট করে সর্বসাকুল্যে শ্রীলঙ্কা করেছিল ২০১ রান। কিন্তু ডার্ক লুইস ম্যাথডের অদ্ভুত ফাঁদে পড়ে আফগানিস্তানের লক্ষ্যটা দাঁড়ায় ১৮৭ রানের। তার উপর দলটির ভালো সূচনা। বিপদেই পড়েছিল লঙ্কানরা। সেখান থেকে দুর্দান্ত বোলিং করে ম্যাচ বের করে এনেছেন লঙ্কান বোলাররা। আর এর নেতৃত্ব দিয়েছেন নুয়ান প্রদিপ। ফলে ৩৪ রানে ম্যাচ জিতে নেয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
৪ জুন ২০১৯, ০৫:৫৬ অপরাহ্ন
স্টেইনের বিশ্বকাপ শেষ, মহাবিপদে দক্ষিণ আফ্রিকা
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে খেলা হচ্ছে না ডেল স্টেইনের। কাঁধের চোট থেকে সেরে না ওঠায় কোনো ম্যাচ না খেলেই আসর থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার। তাতে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়া প্রোটিয়াদের বিপদ বহুগুণে বেড়ে গেল।
৪ জুন ২০১৯, ০৪:২৩ অপরাহ্ন
খেলতে নেমে কাউকে উপরে রাখতে চান না সৌম্য
কদিন আগেই নিউজিল্যান্ডে গিয়ে নাস্তানাবুদ হয়ে ফিরেছিল বাংলাদেশ। বিশ্বকাপেও কিউইদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বড্ড দৃষ্টিকটু। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ঝাঁকুনি দিয়ে শুরু করেছে বটে, নিউজিল্যান্ড যে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়েই দিয়েছে। খালি চোখে শক্তির বিচার করলে কেন উইলিয়ামসনরাই এগিয়ে থাকবেন। তবে খেলায় নেমে কোন প্রতিপক্ষকেই নিজেদের চেয়ে এগিয়ে রাখতে নারাজ সৌম্য সরকার।
৪ জুন ২০১৯, ০৩:৪৯ অপরাহ্ন
কোনোমতে দুইশ পার শ্রীলঙ্কার
দুর্দান্ত শুরু, মাঝে ব্যাটিং বিপর্যয়। এরপর বৃষ্টির তোপ। ম্যাচের পরিধি নেমে আসে ৪১ ওভারে। সেটা পুরো খেলতে পারলে লড়াকু সংগ্রহ হয়তো পেত শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির পর আর ২৯ বল তিক্তে পেরেছে দলটি। তাতে কোন মতে দলীয় স্কোর দুইশ পার করেছে তারা। ৩৬.৫ ওভার ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
৪ জুন ২০১৯, ০৩:৩৬ অপরাহ্ন
ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কি হবে?
দারুণ খেলতে থাকা শ্রীলঙ্কা হঠাৎ করেই কোণঠাসা। এরপর বৃষ্টির বাগড়া। বৃষ্টির তোপে খেলাই বন্ধ রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে হয়তো স্বস্তি মিলবে লঙ্কানদের। কারণ ১৮২ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে তারা। বিশেষজ্ঞ সব ব্যাটসম্যান আউট হওয়ায় খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। তবুও ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই আশায় থাকবে দলটি। তবে এমন ম্যাচের ফলাফলের আগে দেখা নেওয়া যাক বৃষ্টি বাধা দিলে কি হবে আইসিসি বিশ্বকাপের নিয়মগুলোতে?
৪ জুন ২০১৯, ০১:৪৯ অপরাহ্ন
বৃষ্টি বাধার আগে বড় চাপে শ্রীলঙ্কা
প্রথম ম্যাচে বিবর্ণ হারের পর এদিন আফগানিস্তানের বিপক্ষে শুরুটা হয়েছিল দুর্দান্ত। যেন ভিন্ন শ্রীলঙ্কাই মাঠে নেমেছিল। মাত্র ১৩ ওভারে ওপেনিং জুটিতে আসে ৯২ রান। এরপরও দ্বিতীয় উইকেটেও ভালো জুটি আসে। কিন্তু এরপর কি যেন হয়ে যায় দলটির। মোহাম্মদ নবীর এক ওভারেই নেই তিন উইকেট। ফলে বড় চাপে পড়েছে দলটি। তবে ম্যাচের ৩৩ ওভার শেষ আসে বৃষ্টি। তাতে বন্ধ রয়েছে খেলা।
৪ জুন ২০১৯, ১২:২৮ অপরাহ্ন
জরিমানা করা হলো রয়-আর্চার ও সরফরাজকে
পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরে যাওয়া ম্যাচে আচরণগত ত্রুটি থাকায় শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ও পেসার জোফরা আর্চার। অন্যদিকে, মন্থর ওভার রেটের কারণে শাস্তির খড়গ পড়েছে অধিনায়ক সরফরাজ আহমেদসহ পাকিস্তান দলের সবার ওপরে।
৪ জুন ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
‘কার্ডিফ-জুজু’ কাটাতে পারবে তো শ্রীলঙ্কা?
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বর্তমান হালচাল একেবারেই আশাপ্রদ নয়। বিশ্বকাপের শুরুটাও হয়েছে তাদের বড় হার দিয়ে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডে স্রেফ ছেলেখেলা করেছে লঙ্কানদের নিয়ে। সেই একই মাঠে মঙ্গলবার (৪ জুন) আফগানিস্তানকে মোকাবেলা করবে তারা।
৪ জুন ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন
টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
দুদলের কেউই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারেনি। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান তা-ও যা লড়াই করেছে, শ্রীলঙ্কা তো একেবারে উড়ে গেছে নিউজিল্যান্ডের কাছে। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া সাবেক চ্যাম্পিয়নরা হেরেছে ১০ উইকেটে। এবার ঘুরে দাঁড়ানোর পালা দুদলের সামনে। আসরের প্রথম জয় হাতছানি দিচ্ছে তাদের। এরই মধ্যে হয়ে গেছে টস। তাতে জিতেছেন আফগানিস্তানের দলনেতা গুলবাদিন নাইব। তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অর্থাৎ শুরুতে ব্যাটিং করবে শ্রীলঙ্কা।
৪ জুন ২০১৯, ০৮:৫৮ পূর্বাহ্ন
পাকিস্তান বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে, বলছেন হাসান আলী
টানা ১১ ওয়ানডে (প্রস্তুতি ম্যাচসহ ১২) হেরে হিসাবের বাইরে চলে যাওয়া পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। আসরের হট ফেভারিট দলকে হারানোর পর পাকিস্তানের পেসার হাসান আলী আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, বিশ্বজয়ের জন্য যা যা দরকার সেসব তাদের রয়েছে।
৪ জুন ২০১৯, ০৮:০১ পূর্বাহ্ন
সাকিবের এমন ‘ইনভলভমেন্ট’ দিচ্ছে বড় কিছুর আভাস
ইংরেজি শব্দ ‘ইনভলমেন্ট’ এতটাই ক্রিকেটের সঙ্গে মানিয়ে যায়, এর আক্ষরিক বাংলা ‘সম্পৃক্ত’ লিখলে আসল ব্যাপারটার নির্যাস ঠিক বোঝা যায় না। বিশ্বকাপে ম্যাচের মধ্যে ও ম্যাচের বাইরে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের হালচাল বোঝাতে ‘ইনভলমেন্ট’ শব্দটাই বেশ জুতসই।
৪ জুন ২০১৯, ০৬:১১ পূর্বাহ্ন
জয়ের খোঁজে শ্রীলঙ্কা, ছাড় দেবে না আফগানিস্তানও
সবশেষ ১৬ ওয়ানডেতে দুই জয়। বিশ্বকাপের শুরুটাও ব্যতিক্রম হয়নি। নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। এই হতশ্রী দশা থেকে ঘুরে দাঁড়াতে চাই জয়। পরম আকাঙ্ক্ষিত সেই জয়ের খোঁজে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন লঙ্কানরা মঙ্গলবার (৪ জুন) মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
৪ জুন ২০১৯, ০৫:৩০ পূর্বাহ্ন
আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ
প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
৩ জুন ২০১৯, ০৭:০৯ অপরাহ্ন
জোড়া সেঞ্চুরি করেও পাকিস্তানের কাছে হারল ইংল্যান্ড
লক্ষ্যটা যতই বড় হোক, ট্রেন্ট ব্রিজের উইকেট বলে কথা। এ মাঠে দুই দুইবার হয়েছে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। তাই ৩৪৮ রান করেও স্বস্তিতে ছিল না পাকিস্তান। স্বস্তি পাও-ওনি। শেষ ওভার পর্যন্ত ম্যাচে ছিল ইংল্যান্ড। জো রুট ও জস বাটলারের জোড়া সেঞ্চুরিতে এক পর্যায়ে তো মনে হয়েছিল ম্যাচ জিতে নিচ্ছে তারাই। তবে শেষ দিকে পেসারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পায় পাকিস্তানই। ১৪ রানের স্বস্তির জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো আনপ্রেডিক্টেবল দলটি।
৩ জুন ২০১৯, ০৫:২৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা ধুঁকছে: আফগান অধিনায়ক
১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। এরপর আরও দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে দলটি। যদিও সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে শ্রীলঙ্কার। কিন্তু ঐতিহ্য বলেও একটা কথা থাকে ক্রিকেটে। কিন্তু এসব পাত্তাই দিচ্ছেন না আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। শ্রীলঙ্কার গত দুই বছরের পারফরম্যান্স মনে করেই দিলেন তিনি। পুরো ৫০ ওভার খেলতে পারলে তার দলই জিতবে বলে আত্মবিশ্বাসী আফগান অধিনায়ক।
৩ জুন ২০১৯, ০৪:১৮ অপরাহ্ন
রেকর্ড গড়ে পাকিস্তানকে হারাতে হবে ইংলিশদের
ইংল্যান্ডের মাঠ বরাবরই পয়া পাকিস্তানের জন্য। অথচ সে দেশে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে রীতিমতো নাস্তানুবাদ হয়েছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ফিরে পেয়েছে তারা। ম্যাচের ফলাফল যাই হোক। অন্তত লড়াই করার পুঁজি পেয়েছে দলটি। তাও প্রতিযোগিতার ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে। তাদের ৩৪৯ রানের লক্ষ্য দিয়েছে এশিয়ার দলটি। জিততে হলে যে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়তে হবে স্বাগতিক দলটিকে।
৩ জুন ২০১৯, ০১:০৮ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষেই বদলে গেল পাকিস্তান
আনপ্রেডিক্টেবল খ্যাতি কি আর এমনি এমনি হয়েছে। আগের ম্যাচে উইন্ডিজ পেসারদের গতি সামলাতে না পেরে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তানের ব্যাটসম্যানরা এদিন শুরু থেকে সাবলীল ব্যাট করছে। ইঙ্গিত দিচ্ছে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান করার।
৩ জুন ২০১৯, ১২:১৪ অপরাহ্ন
ঈদ মাথায় আনিইনি, খেলা উপভোগ করছি: মাশরাফি
ইংল্যান্ডে ঈদ হতে পারে আগামীকাল (৪ জুন) কিংবা পরদিন (৫ জুন)। বিশ্বকাপে অংশ নিতে লন্ডনে অবস্থানরত বাংলাদেশের ক্রিকেটারদের অবশ্য ঈদ উদযাপন করা নিয়ে পরিকল্পনা করার জো নেই। তাদেরকে এখন ছক কাটতে হচ্ছে পরবর্তী ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে। তাই খেলার মাঝেই ঈদের আনন্দ খুঁজে নিতে চান মাশরাফি বিন মর্তুজারা।
৩ জুন ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন