ঈদ মাথায় আনিইনি, খেলা উপভোগ করছি: মাশরাফি

ইংল্যান্ডে ঈদ হতে পারে আগামীকাল (৪ জুন) কিংবা পরদিন (৫ জুন)। বিশ্বকাপে অংশ নিতে লন্ডনে অবস্থানরত বাংলাদেশের ক্রিকেটারদের অবশ্য ঈদ উদযাপন করা নিয়ে পরিকল্পনা করার জো নেই। তাদেরকে এখন ছক কাটতে হচ্ছে পরবর্তী ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে। তাই খেলার মাঝেই ঈদের আনন্দ খুঁজে নিতে চান মাশরাফি বিন মর্তুজারা।
৩ জুন ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন

সাকিব-মুশফিক জুটির রসায়ন এত পোক্ত যে কারণে

সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের জুটিয়ে ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ২ হাজার ৭৮৮ রান। দুজনে শতরানের জুটি গড়েছেন সর্বোচ্চ পাঁচবার, ফিফটির জুটি হয়েছে ১৭ বার। দক্ষিণ আফ্রিকাকে হারানোর দিনেও রেকর্ড ১৪২ রানের জুটি এসেছে তাদের।
৩ জুন ২০১৯, ০৮:৪৩ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। ফুরফুরে মেজাজেই আছে তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে রীতিমতো নাস্তানুবাদ হয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাস তাদের তলানিতে। তবে স্বাগতিকদের বিপক্ষে ভালো কিছু করে ঘুরে দাঁড়াতে চায় দলটি। শুরুটা ভালো হয়নি তাদের। টস হেরে আগে ব্যাটিং করতে নামছে দলটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি
৩ জুন ২০১৯, ০৮:৪২ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের হাইলাইটস দেখুন এখানে

ওভালে রবিবার (২ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের ৬ উইকেটে ৩৩০ রানের জবাবে প্রোটিয়ারা পৌঁছাতে পারে ৮ উইকেটে ৩০৯ রান পর্যন্ত।
৩ জুন ২০১৯, ০৭:৪৭ পূর্বাহ্ন

‘আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে’

বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিততে চায় সবাই, প্রতিপক্ষ যদি হয় শক্তিশালী। জিতে শুরু করাটা নিশ্চিতভাবেই নির্ভার করার কথা। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর উলটো হিসাব আরও কঠিন দেখছেন সাকিব আল হাসান।
৩ জুন ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন

কীভাবে বড় স্কোর গড়তে হয় ওরা দেখিয়েছে, আমরা পারিনি: দু প্লেসি

ইংল্যান্ডের বিপক্ষে উড়ে যাওয়ার পর বাংলাদেশের কাছেও হার। বিশ্বকাপের শুরতেই ব্যাকফুটে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই হারে স্বাভাবিকভাবেই হতাশ দলটির অধিনায়ক ফাফ দু প্লেসি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তা স্পষ্টভাবে ফুটে উঠল তার কথায়। তবে একের পর এক তির্যক প্রশ্নে জর্জরিত হওয়ার মাঝে অসাধারণ পারফরম্যান্স দেখানো বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন দু প্লেসি।
৩ জুন ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন

আমরা বলার চেষ্টা করি, বাকিরা তো পাত্তা দেয় না: সাকিব

বাংলাদেশ বিপজ্জনক দল। নিজেদের দিনে যে কাউকে হারানো সামর্থ্য রাখে। এসব কথা নিজেরা বলার চেষ্টা করেন বরাবর। কিন্তু সাকিব আল হাসান জানালেন বাকি বিশ্ব বাংলাদেশের এসব হুঙ্কারে খুব বেশি পাত্তা দিতে চাইত না। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পরও তাই প্রমাণের অনেক কিছু দেখছেন ম্যাচ সেরা এই তারকা।
৩ জুন ২০১৯, ০৬:৫৭ পূর্বাহ্ন

গতির ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে চায় ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের পেসারদের গতি সামাল দিতে পারেনি পাকিস্তান। বাউন্সারের তোড়ে ভেঙে পড়ে গিয়েছিল হুড়মুড় করে। দ্রুত গতির বাউন্সারে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাকাল হওয়াটা নজর এড়ায়নি ইংল্যান্ডের। সেই প্রেক্ষাপটে একাদশে আরও বেশি পেসার খেলানোর কথা ভাবছেন ইয়ন মরগানরা।
৩ জুন ২০১৯, ০৫:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জিতলেই ‘অঘটন’, সেই দৃষ্টিভঙ্গি কতটা বদলালো?

প্রেসবক্সে রেডিও ধারাভাষ্য শোনার জন্য একটা তারহীন ডিভাইস দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদের। সেই ধারাভাষ্যে ম্যাচের শেষ দিকে বারকয়েক ভেসে আসছিল , ‘আপসেট’ শব্দটি। একটু কান খাড়া করে শুনতে গিয়ে পাওয়া গেল, তারা বলছিলেন 'এবার বিশ্বকাপে বড় আফসেট হতে যাচ্ছে, বাংলাদেশ বড় আফসেট করছে' ইত্যাদি। র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর দলকে হারিয়েছে সাত নম্বর দল। হালের ক্রিকেটে একেবারেই অস্বাভাবিক কিছু নয়। দলগুলোর কাছে তো নয়ই। বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনেও এল এই সম্পর্কিত প্রশ্ন।
২ জুন ২০১৯, ০৮:২৫ অপরাহ্ন

এমন জয়ের পরও উচ্ছ্বাসে ভাসছেন না মাশরাফিরা

আগে ব্যাট করে ৩৩০ রানের পাহাড়। তারপর সেই রান ডিফেন্ড করতে গিয়ে ঝাঁজালো বোলিং দিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু। নিঃসন্দেহে বিশ্বকাপকে একটা কাঁপুনি দিতে পেরেছে বাংলাদেশ। তবে অধিনায়ক মাশরাফি মর্তুজা হাঁটছেন ভিন্ন পথে। এরকম একটা জয়ের পরও নাকি কোন উত্তেজনা স্পর্শ করছে না তাকে। দলের বাকিদেরও স্বাভাবিক থাকার কথা জানালেন অধিনায়ক।
২ জুন ২০১৯, ০৭:৩২ অপরাহ্ন

বাংলাদেশকে অভিনন্দন জানালেন ম্যাককালাম, তবে…

কি কুক্ষণেই না বাংলাদেশ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম। এরপর দিন চার এখনও পার হয়নি। এর মধ্যেই তাকে মোক্ষম জবাব দিয়ে দিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। অথচ ম্যাককালামের ভবিষ্যদ্বাণীতে জয় ছিল কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই।
২ জুন ২০১৯, ০৭:১৮ অপরাহ্ন

স্বপ্ন পূরণের পথে বাংলাদেশের প্রথম পদক্ষেপ

ব্যাটসম্যানরা পথ দেখিয়ে গিয়েছিলেন। কেবল তাই নয়, যথাসম্ভব মসৃণ করেই রেখে গিয়েছিলেন। তাদের অনুসরণ করে বোলাররাও নিজেদের কাজটা করলেন ঠিক ঠিক। তাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ। ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করল মাশরাফি বিন মর্তুজার দল।
২ জুন ২০১৯, ০৫:২৭ অপরাহ্ন

প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বকাপকেও ঝাঁকুনি দিয়ে জমিয়ে দিল বাংলাদেশ

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর পর থেকেই কেমন যেন ম্যাড়ম্যাড়ে। যাদের জেতার কথা জিতে চলেছে তারাই। এবং জেতার ব্যবধানও বিস্তর। কোন প্রতিদ্বন্দ্বিতা নেই, উত্তাপের ঝাঁজ নেই। মাঠে নেই উৎসবের কলরোল। বিশ্বকাপ নাকি প্রস্তুতিমূলক কোন টুর্নামেন্ট, অনেকের মনেই সেই প্রশ্নের জোগাড়।
২ জুন ২০১৯, ০৫:২৪ অপরাহ্ন

মার্করামকে বোল্ড করে সাকিবের ‘দুই’ নতুন কীর্তি

মাইলফলক আর রেকর্ড- দুটোর একদম সামনেই ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে আড়াইশ উইকেট পেতে দরকার ছিল আর মাত্র এক উইকেট। তবে নিজের কীর্তি ছাপিয়ে দলের প্রয়োজন ছিল তীব্র। ফাফ ডু প্লেসির সঙ্গে জুটি গড়ে এইডেন মার্করাম হয়ে উঠছিলেন বিপজ্জনক। তাকে বোল্ড করে ‘এই ঢিলে দুই পাখি মেরেছেন’ সাকিব।
২ জুন ২০১৯, ০৩:০৩ অপরাহ্ন

রেকর্ড পুঁজি বাংলাদেশের, জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে দ.আফ্রিকার

শুরুতে ঝড় তুলে সুর ধরিয়ে দিয়েছিলেন সৌম্য সরকার। সেই সুর ধরেই দারুণ জুটিতে ভিত গড়ে দেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদ -মোসাদ্দেক হোসেন মিলে শেষটা যেমন হওয়া দরকার ঠিক যেন সেটাই করলেন ।
২ জুন ২০১৯, ০১:১৮ অপরাহ্ন

সাকিব-মুশফিক জুটিতে রেকর্ড

সৌম্য সরকার পাইয়ে দিয়েছিলেন দারুণ শুরু। ১২তম ওভারে যখন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম জুটি বাঁধেন তখন দল ঠিক বিপর্যয়ে নয় বটে, তবে ওই পরিস্থিতিতে দ্রুত আরেক উইকেট পড়ে গেলে ফ্যাসাদ বেঁধে যেত। দুজনেই তাই দায়িত্ব নিলেন। ঝুঁকি একদমই নিলেন না, আবার রানের চাকাও মন্থর হতে দিলেন না। তাতে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি হয়ে গেল।
২ জুন ২০১৯, ১২:১৫ অপরাহ্ন

যেন বিশ্বকাপে রঙ নিয়ে এসেছে বাংলাদেশ

আগের দিন ওভালে বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুপুরে। স্থানীয় সময় বিকেল ছয়টাতেও তাই অনেক সাংবাদিকের কাজ শেষ হলো না। কিন্তু ছয়টা থেকেই ওভাল মাঠের নিরাপত্তাকর্মীদের তাড়া। কাজ শেষ করতে হবে, ছাড়তে হবে মাঠ। এমনিতে তাদের দায়িত্বের বাইরে গিয়ে ছয়টার পরেও তারা অতিরিক্ত সময় ব্যয় করেন । কিন্তু এদিন আর করতে চাইলেন না। তার কারণ সন্ধ্যে বেলাতেই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। লিভারপুল-টটেনহাম হটস্পার ফাইনালের কাছে বিশ্বকাপ ক্রিকেটের ঝাঁজ কিছুই না।
২ জুন ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা শক্তিশালী, জেতার সামর্থ্য আছে বাংলাদেশের

২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকাকে এবার শিরোপা জয়ের সম্ভাব্য দাবিদারদের তালিকায় স্থান দেওয়া যাচ্ছে না। যদিও আইসিসি র‍্যাঙ্কিং বলছে, ওয়ানডে ক্রিকেটের তৃতীয় সেরা দল তারা। কিন্তু তাদের গায়ে আন্ডারডগ তকমা। কারণ দক্ষিণ আফ্রিকা দলে তারকা ও অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব না থাকলেও ম্যাচ উইনারের ঘাটতি রয়েছে।
২ জুন ২০১৯, ০৮:৫৮ পূর্বাহ্ন

দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন আর ছোট দল নয় তার আরও একটি প্রমাণ রাখল টাইগাররা। এশিয়া দেশগুলো যেখানে হিমসিম খাচ্ছিল, সেখানে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে দিয়েছে তারা। ব্যাট বলে দুই বিভাগেই দারুণ খেলে দলীয় জয়ের দৃষ্টান্ত রেখে বিশ্বকে জানিয়ে দিল এবারের বিশ্বকাপে ভিন্ন কিছুর প্রত্যাশায় এসেছে মাশরাফিরা।
২ জুন ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন

যে ‘হাইপ’ উঠায় বড় ভয় মাশরাফির

বাংলাদেশে সেমিফাইনালে যাবে, অমুক তমুককে হারাবে এমন প্রত্যাশা চড়া হয়েছে বেশ কদিন থেকেই। কেউবা আবার এক কাটি বেড়ে বাংলাদেশকে চ্যাম্পিয়নও দেখছেন। সর্বশেষ আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় সেই প্রত্যাশা একেবারে অমূলকও নয়। তবে বাংলাদেশ অধিনায়ক বিশ্বকাপের আগে উঠা এই হাইপ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে চান, থাকতে চান চাপমুক্ত।
২ জুন ২০১৯, ০৫:৩৫ পূর্বাহ্ন