অসিদের ব্যাটিং করতে পাঠিয়েছে উইন্ডিজ

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পেয়েছে দুর্দান্ত জয়। দুই দলেরই আত্মবিশ্বাস টগবগে। এবার এগিয়ে যাওয়ার লড়াই। লড়াইয়ের শুরুতে টস ভাগ্য জিতে নিয়েছে উইন্ডিজ। আগের ফিল্ডিং বেছে নিয়েছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
৬ জুন ২০১৯, ০৮:৪৪ পূর্বাহ্ন

মনে হচ্ছিল মিরপুরে খেলছি: মোসাদ্দেক

ওভালে প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখে গিয়েছিল লাল-সবুজের ঢল। নিউজিল্যান্ডের বিপক্ষেও একই দৃশ্য। বাংলাদেশকে সমর্থন করতে প্রবাসী বাঙালিরা নিজেদের কাজ ফেলেই মাঠে হাজির হয়েছে। ম্যাক্সিকান ওয়েবে তুলেছেন লাল-সবুজের ঢেউ। যখন খেলোয়াড়রাও কিছুটা নেতিয়ে পড়ছিলেন, সমর্থকরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে আবার জাগিয়ে দিয়েছেন। প্রবাসীদের এমন সমর্থন পেয়ে মোসাদ্দেক হোসেনের মনে হয়েছে কোন সুদূর বিদেশে নয় খেলছেন মিরপুরেই।
৬ জুন ২০১৯, ০৮:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সেরা পাঁচ মুহূর্ত

পুঁজি খুব বড় ছিল না। ২৪৪ রানের। তবে তাই নিয়ে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে টাইগাররা। বিশেষ করে স্পিনারদের বোলিং ছিল দুর্দান্ত। কিন্তু লক্ষ্য খুব বেশি দিতে না পারায় শেষ রক্ষা হয়নি। রস টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে নিউজিল্যান্ডই। বুধবার (৫ জুন) ওভালে ২ উইকেটের জয় ছিনিয়ে নেয় কিউইরা।
৬ জুন ২০১৯, ০৭:২২ পূর্বাহ্ন

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: মুখোমুখি অস্ট্রেলিয়া-উইন্ডিজ

দুদলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। পাকিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর আফগানিস্তানকেও একই ব্যবধানে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
৬ জুন ২০১৯, ০৬:১৪ পূর্বাহ্ন

রোহিতের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার টানা তৃতীয় হার

জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে ভারত। রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর তিন ম্যাচে টানা হারের স্বাদ নিয়েছে প্রোটিয়ারা।
৬ জুন ২০১৯, ০৪:৫৬ পূর্বাহ্ন

ম্যাচের দুই টার্নিং পয়েন্টেই আছেন মুশফিক

সাকিব আল হাসানের সঙ্গে ফের জমে উঠেছিল মুশফিকুর রহিমের জুটি। জুটিতে অর্ধশতক হওয়ার পরই আচমকা ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা মুশফিক। এবার আসা যাক ফিল্ডিংয়ে। মার্টিন গাপটিল আর কলিন মনরোকে ফিরিয়ে সাকিব নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেওয়ার পর কেন উইলিয়ামসনকে দারুণ থ্রোতে রান আউট করেই ফেলেছিলেন তামিম ইকবাল। উইলিয়ামসন বিদায় হলে তখনই প্রচণ্ড চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু মুশফিক অবিশ্বাস্য ভুলে গড়বড় করায় বেঁচে যান উইলিয়ামসন।
৫ জুন ২০১৯, ০৯:২০ অপরাহ্ন

আক্ষেপ আর তালগোল পাকানোর ম্যাচ

লুকি ফার্গুসেনের শর্ট বলে তামিম ইকবালের কুপোকাত হওয়া, থিতু হয়ে মুশফিকুর রহিমের ভুলবোঝাবুঝিতে রান আউট, দারুণ খেলতে থাকা সাকিবের হুট করে বিদায়। পরে ফিল্ডিংয়ে মুশফিকের অবিশ্বাস্য ভুলে কেন উইলিয়ামসনকে রান আউট করতে না পারা। নিউজিল্যান্ডের ৮ উইকেট ফেলে দিয়েও যখন উত্তেজনা চূড়ায় তুলে হারল বাংলাদেশ। পেছনে পড়ে থাকা আলাদা আলাদা সময়ের এসব দৃশ্য একসঙ্গে জড়ো হয়ে ভক্তদের মনে নিশ্চিতভাবেই বাড়বে আফসোস। রান তাড়ায় কিউইরা প্যানিকড করায় বাংলাদেশ হারতে হারতে জিতেই যেত, কিন্তু এতগুলো ভুলের পর আর সেটা কি করে হয়।
৫ জুন ২০১৯, ০৮:৫১ অপরাহ্ন

মাঠে আছেন মাশরাফিদের ইংরেজ ভক্তরাও

খেলার তখন মধ্য বিরতি। নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে গিয়ে বাংলাদেশ প্রত্যাশিত রান করতে পারেনি। ম্যাচটা একপেশে হতে পারে আভাস পেয়ে ওভাল মাঠের পানশালায় ইংলিশ আর কিউইদেরই ভিড় বেশি, আলাপও তা নিয়ে। বাংলাদেশ আসলে কত রান কম করেছে এই নিয়ে প্রবাসী বন্ধুর সঙ্গে আড্ডা চলছিল। ওখানেই বাংলাদেশের ক্রিকেটের তিন ইংরেজ সমর্থক যোগ দিলেন। দুজনের পরনে আবার লাল সবুজ টি-শার্ট। ওভালে এসেই ৩৫ পাউন্ড দিয়ে নাকি টি-শার্ট কিনে গ্যালারিতে ঢুকেছেন তারা।
৫ জুন ২০১৯, ০৫:৪০ অপরাহ্ন

শর্ট বল, গতি আর মুভমেন্টেই কাবু

টসের সময় থেকেই আকাশ মেঘলা। আকাশের মুখ দেখে টস জিতে বিনাবাক্যে ফিল্ডিং নিয়েছিলেন কেন উইলিয়ামসন। তাদের কাজের কাজটা হয়েছে বোধহয় তখনই। প্রথম ১০ ওভারে বাংলাদেশের জুতসই শুরুর পরও মাঝের ওভারে আর তালে থাকেনি। বল করতে এসে গতিতে কাঁপিয়ে দেন লুকি ফার্গুসেন। ট্রেন্ট বোল্ট ছিলেন আঁটসাঁটও। একমাত্র স্পিনার মিচেল স্টান্টনারও জায়গা দেননি, বাংলাদেশের ব্যাটসম্যানদের হাঁসফাঁস করিয়ে থামিয়ে রেখেছেন দৌড়। আর কিউইদের ফিল্ডিংয় তো চোখ ধাঁধানো। বাংলাদেশ আসলে কত রান কম করেছে তা নিয়েই কেবল তর্কটা থাকল।
৫ জুন ২০১৯, ০৪:০৮ অপরাহ্ন

দ. আফ্রিকাকে ২২৭ রানে বেঁধে ফেলল ভারত

তৃতীয় ম্যাচেও বদলায়নি দক্ষিণ আফ্রিকার হাল। আগের দুই ম্যাচে হেরে যাওয়া দলটি ধুঁকেছে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা ভারতের বিপক্ষেও। যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহদের বিপরীতে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। অষ্টম উইকেটে ক্রিস মরিস ও কাগিসো রাবাদা মিলে ৬৬ রানের জুটি না গড়লে তারা দুইশো পার হতে পারতো কী-না সন্দেহ।
৫ জুন ২০১৯, ০১:২৫ অপরাহ্ন

ওভালে এই মেঘ, এই রোদের খেলা

বুধবার লন্ডনের সকালটা শুরু ঝলমলে রোদ্দুর দিয়ে। দিনের এমন শুরু অবশ্য এখানে গোটা দিনের কোন আভাস দেয় না। দুপুর গড়াতেই তাই আকাশের মুখ গোমরা। মেঘ কালো করল খুব। তবে সেই মেঘ আবার আধঘণ্টার মধ্যেও উবেও গেল কিন্তু স্থানীয় সময় দুপুর ১টায় যখন টস হচ্ছে তখন আবার ঈশান কোনে জমেছে কালো মেঘের দল। সেই মেঘ মাঝে মাঝে সরে সূর্যকে মুখ দেখাতে দিচ্ছে আবার ঘোমটা দিয়ে ঢেকে দিচ্ছে সূর্যের মুখ।
৫ জুন ২০১৯, ১২:১৮ অপরাহ্ন

মাশরাফি-মুশফিকের পর সাকিবের দুইশো

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার আগে এই অসাধারণ কীর্তি গড়েছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
৫ জুন ২০১৯, ১২:১৩ অপরাহ্ন

একাদশে বদল আনলেও ভাগ্য বদলের লক্ষণ নেই দ. আফ্রিকার

একাদশে দুটি পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং শক্তিশালী করতে ফিরেছেন হাশিম আমলা। আর উইকেটে স্পিন ধরবে, এই ভাবনা থেকে টানা হয়েছে তাবরাইজ শামসিকে। তবে টসে জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের যেভাবে ভারতীয় বোলাররা চেপে ধরেছে তাতে এ ম্যাচেও দলটির ভাগ্য বদল হবে কী-না তা নিয়ে ইনিংসের মাঝপথেই তৈরি হয়েছে শঙ্কা।
৫ জুন ২০১৯, ১১:৪৪ পূর্বাহ্ন

লড়াই করে হারল বাংলাদেশ

পুঁজি খুব বড় ছিল না। ২৪৪ রানের। তবে তাই নিয়ে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন টাইগাররা। বিশেষ করে স্পিনারদের বোলিং ছিল দুর্দান্ত। কিন্তু লক্ষ্য খুব বেশি দিতে না পারায় শেষ রক্ষা করতে পারেননি। রস টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে নিউজিল্যান্ডই। ২ উইকেটের জয় ছিনিয়ে নেয় কিউইরা।
৫ জুন ২০১৯, ১১:০৪ পূর্বাহ্ন

টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল দ. আফ্রিকা

বিশ্বকাপ শুরু প্রথম দুই ম্যাচে টানা হেরে বিপাকে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতের। লক্ষণীয় ব্যাপার হলো, এ ম্যাচ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবেন বিরাট কোহলিরা। সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে টস। ভাগ্য অবশ্য সুপ্রসন্ন হয়নি কোহলির। তার ভুল ডাকের সুযোগে টসে জিতেছেন দক্ষিণ আফ্রিকান দলনেতা ফাফ ডু প্লেসি। তিনি বেছে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
৫ জুন ২০১৯, ০৮:৫৪ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবই হবেন ‘তুরুপের তাস’?

বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই শোরগোল ফেলে দেওয়া বাংলাদেশ এবার মোকাবেলা করতে যাচ্ছে নিউজিল্যান্ডকে। ধারাবাহিকতা বজায় রেখে কিউইদের বিপক্ষেও সাকিব আল হাসানই ‘তুরুপের তাস’ হবেন, এটা নিশ্চিত করে বলা যায় না। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার জন্যই কেবল নয়, বিশ্বসেরা অলরাউন্ডারের ওয়ানডে ক্যারিয়ার নাড়াচাড়া করে দেখলেই প্রমাণ মেলে- নিউজিল্যান্ড তার অন্যতম প্রিয় প্রতিপক্ষ।
৫ জুন ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন

সেদিন উইকেট দেখেই আশা জেগেছিল, আবার উইকেটই ভয় দেখাচ্ছে

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচটা মাঠে বসেই দেখেছিলেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। প্রতিটা বল মন দিয়ে দেখে, পাশে আর কোন উইকেট প্রস্তুত না দেখে সেদিনই তার মনে খেলে গিয়েছিল আনন্দের রেনু। পরদিন অনুশীলনে এসেও যখন নিশ্চিত হলেন, ওই উইকেটেই খেলা পড়ছে, তখনই টের পেয়ে গিয়েছিলেন ভালো কিছু হতে চলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগের দিন সন্ধ্যা পর্যন্ত এবার সেই উইকেটই মনে কাঁপন ধরিয়ে রেখেছে বাংলাদেশের।
৫ জুন ২০১৯, ০৬:৫৮ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে অতীত রেকর্ড ভরসা দিচ্ছে দ. আফ্রিকাকে

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে এর আগে দক্ষিণ আফ্রিকা টানা হেরেছিল একবারই। ১৯৯২ আসরে। সেবারই তারা প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিল বিশ্বকাপে। পরের ছয় আসরে এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ প্রোটিয়াদের আর নিতে হয়নি। কিন্তু ২৭ বছর বাদে দলটি ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করেছে টানা দুই হার দিয়ে। বুধবার (৫ জুন) দিনের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের। এরই মধ্যে ব্যাকফুটে চলে যাওয়া প্রোটিয়াদের আর পা হড়কানোর সুযোগ নেই।
৫ জুন ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন

পরিসংখ্যানের মারপ্যাঁচ: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পাওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। কিউইরাও শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে হুঙ্কার দিয়েই আসর শুরু করেছে। লন্ডনের ওভালে দুদলের ম্যাচ শুরু বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই মাঠেই নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজারা।
৫ জুন ২০১৯, ০৪:০৯ পূর্বাহ্ন

সেই দুঃসহ স্মৃতিই তামিম-মুশফিকদের আরও ঘনিষ্ঠ করেছে

ক্রাইস্টচার্চের ঘটনারই জের। লন্ডনে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের নামাজ কোথায় পড়বেন, তা নিয়ে কত্ত লুকোচুরি! আগের দিন টিম ম্যানেজমেন্টও জানালো, তারাও নাকি জানে না আয়োজকরা কোথায় ব্যবস্থা করেছে। পরে স্থান জানা গেলেও গণমাধ্যমের আর ছবি নেওয়ার উপায় ছিল না। আগ্রহ নিয়ে ক্রিকেটারদের মোলাকাতের অপেক্ষায় থাকা প্রবাসী ভক্তদের কথা তো বাদই গেল।
৪ জুন ২০১৯, ০৭:৫০ অপরাহ্ন