হ্যাটট্রিকের সামনে ‘রক্ষণশীল’ কৌশল বাংলাদেশের

২০১১ সালে চট্টগ্রামে রোমাঞ্চে ঠাসা রান তাড়ায় ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালেও ফের রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা ম্যাচ। সেবার অ্যাডিলেডে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি আর রুবেলের হোসেনের শেষের স্পেলে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। এবার কার্ডিফে ইংল্যান্ডকে বিশ্বমঞ্চে টানা তিনবার হারানোর সুযোগ মাশরাফি বিন মর্তুজার দলের। এই সুযোগ নিতে মরিয়া বাংলাদেশ অবশ্য সাম্প্রতিক সময়ে ইংলিশদের শক্তি মাথায় নিয়েছে নতুন কৌশল।
৮ জুন ২০১৯, ০৬:৪৪ পূর্বাহ্ন

মুশফিক পুরোপুরি ঠিক আছে: মাশরাফি

আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনার দেওয়া সংবর্ধনায় বেশ মনমরা হয়েছিলেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে কেইন উইলিয়ামসনকে রান আউট করতে না পারার ওই অবিশ্বাস্য ভুলের প্রভাবই হবে হয়তবা। সে সংবর্ধনা অনুষ্ঠানেই অবশ্য অধিনায়ককে আলাদা করে কথা বলতে দেখা গেছে মুশফিকের সঙ্গে। ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে মাশরাফি জানালেন, ভাবনার কিছু নেই আগের ম্যাচের সব পেছনে ফেলে পুরো প্রস্তুত মুশফিক।
৭ জুন ২০১৯, ০৪:৩৮ অপরাহ্ন

ওয়েলস জানাতে চায় তারা কতটা স্বতন্ত্র

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড-আলাদা এই চার দেশ নিয়ে যুক্তরাজ্য। যেহেতু চার ভিন্নদেশ পুরো অঞ্চলে কিছুটা বৈচিত্র্য থাকা স্বাভাবিক। লন্ডন থেকে ন্যাশনাল এক্সপ্রেস বাসে ওয়েলসের রাজধানী কার্ডিফ আসার পথে পার্শ্বযাত্রী ইভন্‌ লুইস ইভান্সের কাছ থেকে জানলাম বৈচিত্র্য আসলে কিছুটা নয়, বেশ কিছুটা। আবিষ্কার করলাম ওয়েলসবাসীর জাত্যাভিমানও বেশ শক্ত, নিজেদের ভাষা নিয়ে গর্বেরও শেষ নেই। ইংল্যান্ড থেকে যে তারা অনেকটাই আলাদা এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করেন, নানাভাবেই তা ধরিয়ে দেওয়ার চেষ্টা আছে তাদের আচারে।
৭ জুন ২০১৯, ০৩:৩৫ অপরাহ্ন

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

শঙ্কা ছিল শ্রীলঙ্কার আগের ম্যাচ নিয়েও হয়। তবে শেষ পর্যন্ত সে ম্যাচটি মাঠে গড়িয়েছিল। কিন্তু শুক্রবার পাকিস্তানের বিপক্ষে একটি বল মাঠে গড়াতে পারল না। দফায় দফায় বৃষ্টি আসে সকাল থেকেই। বিকেলের দিকে বৃষ্টি থামলেও মাঠ খেলার মতো উপযোগী না থাকায় শেষ পর্যন্ত স্থানীয় সময় ৩টা ৪৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
৭ জুন ২০১৯, ০৩:০৬ অপরাহ্ন

কার্ডিফের বৃষ্টিতে প্রস্তুতি ঘাটতির অস্বস্তি বাংলাদেশের

আগের দিন কার্ডিফ অভ্যর্থনা জানিয়েছিল ঝলমলে রোদ্দুর দিয়ে। কিন্তু শুক্রবার সকালের আলো ফুটতেই মেঘ কালো আকাশ ঝরাতে শুরু করল অবিরাম বারিধারা, সঙ্গে আছে কনকনে হাওয়া। বৃষ্টি খুব জোরে নয়, আবার ছেড়েও যায়নি। ইংল্যান্ড-বাংলাদেশ দু’দলেরই অনুশীলন তাই মাটি। বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও বিড়ম্বনার। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার পর যে আর পুরোদমে অনুশীলনই হয়নি। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও অনুশীলন ঘাটতির এই অস্বস্তি আড়াল করলেন না।
৭ জুন ২০১৯, ০২:৪৩ অপরাহ্ন

‘হারলেই আপনারা প্রশ্ন বদলে ফেলেন’

সংবাদ সম্মেলনে এক স্বদেশী সাংবাদিক করা প্রশ্নে অখুশি হয়ে কিছুটা রাগান্বিত স্বরে জবাব দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। বন্ধুবাৎসল্য মাশরাফি সংবাদ সম্মেলন শেষে ওই সাংবাদিককে ডেকে দিলেন আরও বিশদ ব্যাখ্যা, ‘ওকে আমি বলেছিলাম স্লিপ নিতে, সে বলল স্লিপ নিয়ে বল করব না। বোলারের কথা তো শুনতে হয়।’
৭ জুন ২০১৯, ০২:০৬ অপরাহ্ন

বাংলাদেশকে ছোট করে দেখেন না ইংলিশরা

শেষ দুটি বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছে ইংল্যান্ড। ২০১৫ সালের বিশ্বকাপে তো টাইগারদের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে তারা। তাই উপমহাদেশের এ দেশটির শক্তিমত্তা সম্পর্কে খুব ভালো করেই জানেন তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উত্থানটাও দেখেছেন খুব কাছ থেকে। তাই টাইগারদের এখন ছোট দল ভাবা তো দূরের কথা, উল্টো ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবেই মানছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
৭ জুন ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন

ব্রিস্টলে অবিরাম বৃষ্টি, হয়নি টস

আবহাওয়ার পূর্বাভাসই ফলে গেল। ব্রিস্টলে সারাদিন অবিরাম বর্ষণের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। হচ্ছেও তা-ই। বেরসিক বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে হয়নি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের টস।
৭ জুন ২০১৯, ০৯:২৩ পূর্বাহ্ন

ধোনির গ্লাভসের ‘সেনা প্রতীক’ সরিয়ে নিতে আইসিসির অনুরোধ

দক্ষিণ আফ্রিকাকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে এবারের বিশ্বকাপে শুভ সূচনা করেছে ভারত। আসরের অন্যতম ফেভারিট দলটির ফুরফুরে মেজাজেই থাকার কথা। তবে বিপত্তি বেঁধেছে একটা! প্রোটিয়াদের সঙ্গে ম্যাচে উইকেট কিপিংয়ের সময় মহেন্দ্র সিং ধোনি যে গ্লাভস ব্যবহার করেছিলেন, তাতে ছিল ‘সেনা প্রতীক’। দেশপ্রেমের নিদর্শন হলেও বিষয়টাকে ভালোভাবে নেয়নি আইসিসি। প্রতীকটি সরিয়ে নিতে এরই মধ্যে তারা নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।
৭ জুন ২০১৯, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিশ্বকাপে পাকিস্তানের ‘জুজু’ ভারত, শ্রীলঙ্কার পাকিস্তান!

বিশ্বকাপে পাকিস্তান কখনোই হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। বিশ্ব সেরাদের মঞ্চে নামলেই তালগোল পাকিয়ে ফেলে দলটি। নামের পাশে থাকা ‘আনপ্রেডিক্টেবল’ তকমা বদলে ভারতের বিপক্ষে পাকিস্তান হয়ে যায় ‘প্রেডিক্টেবল’! পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে অবশ্য ততটা উত্তেজনা থাকেনি কখনোই, থাকে না। ‘হাইভোল্টেজ’ বিশেষণের ব্যবহারও হয় কালেভদ্রে। তবে একদিক থেকে ভীষণ মিল রয়েছে দুদলের দ্বৈরথে। বিশ্বকাপে ভারত যেমন পাকিস্তানের জন্য ‘জুজু’ (কল্পিত ভয়), পাকিস্তানও তেমনি শ্রীলঙ্কার জন্য ‘জুজু’!
৭ জুন ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মোহাম্মদ শাহজাদ

বিশ্বকাপের আগের ঘটনা। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল আফগানিস্তান। ওই ম্যাচে ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়ে আহত অবসরে গিয়েছিলেন দলটির ওপেনার মোহাম্মদ শাহজাদ। সেই চোটই তাকে ছিটকে দিল ইংল্যান্ড বিশ্বকাপের বাকি সময়টা থেকে।
৭ জুন ২০১৯, ০৫:৩৫ পূর্বাহ্ন

উড়তে থাকা পাকিস্তানের সামনে ছন্দে ফেরা শ্রীলঙ্কা

বড় হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। সরফরাজ আহমেদের দল তো রীতিমতো উড়ছে! স্বাগতিক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকেই তো হারিয়ে দিয়েছে তারা। অন্যদিকে, লঙ্কানরাও ‘বড় দলের’ মতো খেলা উপহার দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া ১৮৬ রানের পুঁজি নিয়ে প্রাণপণ লড়াই করে দারুণ এক জয় তুলে নেয় দিমুথ কারুনারত্নের দল।
৭ জুন ২০১৯, ০৪:৪৮ পূর্বাহ্ন

সংবর্ধনায় ফুরফুরে ক্রিকেটাররা, মনমরা একজন

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন ওয়েলসের ন্যাশনাল এসেম্বলি ভবনে ক্রিকেটারদের সংবর্ধনার আয়োজন করেছিল। নয়নাভিরাম কার্ডিফ শহরের কার্ডিফ বেতে বিকেলবেলা সেই অনুষ্ঠানে সবারই বেশ ফুরফুরে মেজাজ। তবে একজনের চেহারার জমে থাকা মেঘ আলাদা করে নজর কাড়ল। মুশফিকুর রহিম আনন্দ আয়োজনেও রাজ্যের অন্ধকার মুখে ঝিম মেরে দাঁড়িয়ে রইলেন। তার কারণও অবশ্য আছে।
৬ জুন ২০১৯, ১১:৫৯ অপরাহ্ন

রোমাঞ্চকর ম্যাচে উইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

কি দারুণ ভাবেই ম্যাচের শুরুটা করেছিলে উইন্ডিজ। অসিদের টপ অর্ডার ধসিয়ে দিয়ে শুরু। কিন্তু সে চাপ ধরে রাখতে ব্যর্থ হয় স্টিভ স্মিথের দায়িত্ব ইনিংস। ও নাথান কোল্টার-নাইলের বিস্ময়কর ইনিংসে। বোলারদের লড়াই করার পুঁজি এনে দেন তারা। এরপর বাকী কাজ করেন বোলাররা। বিশেষ করে মিচেল স্টার্ক অবতীর্ণ হন রুদ্ররূপে। একাই তুলে নেন পাঁচ উইকেট। তাতে ১৫ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে অসিরা।
৬ জুন ২০১৯, ০৫:৩৩ অপরাহ্ন

এক ওভারে দুইবার রিভিউ নিয়ে বাঁচলেন গেইল

মাঝে একটা বল ওয়াইড না হলে টানা দুই বল হতো। মিচেল স্টার্কের করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ দুই বলে দুইবার ক্রিস গেইলকে আউট দিলেন মাঠের আম্পায়ার। দুইবারই রিভিউ নেন গেইল। দুইবারই সফল।
৬ জুন ২০১৯, ০২:১৭ অপরাহ্ন

ক্যারিবিয়ান ঝড় থামিয়ে অসিদের লড়াকু সংগ্রহ

বিশ্বকাপের নতুন রেকর্ড গড়লেন নাথান কোল্টার-নাইল। আট নম্বরে নামা কোন ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি। দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন স্টিভ স্মিথ। আর অ্যালেক্স ক্যারের যোগ্য সঙ্গ। সব মিলিয়ে ক্যারিবিয়ান পেসারদের তোপ সামলে লড়াকু সংগ্রহই করেছে অস্ট্রেলিয়া। উইন্ডিজকে ১৮৯ রানের লক্ষ্য দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
৬ জুন ২০১৯, ০১:২৪ অপরাহ্ন

বিশ্বচ্যাম্পিয়নদেরও ভোগাচ্ছে উইন্ডিজ পেসাররা

উইন্ডিজ পেসারদের গতি ও বাউন্সে বেশ ভুগতে হয়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের। এমনকি তাদের সামলাতে না পেরে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল তারা। এবার সে ধারায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন ওশেন থমাস, শেল্ডন কটরেল, আন্দ্রে রাসেলরা। পাওয়ার প্লেতেই অসি টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তারা।
৬ জুন ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন

টেইলরের মনে হয়েছিল তিনি ঢাকা বা চট্টগ্রামে আছেন

ব্যাটিংয়ে বাংলাদেশ এক রান নিলেই তুমুল করতালি। বোলিংয়ে উইকেট ফেললে তো কথা নেই। বাঁধভাঙা উল্লাস। নিরপেক্ষ ভেন্যুতে খেলা। উইকেট, মাঠই কেবল ভিন্ন। পুরো গ্যালারিই বাংলাদেশ। তুমুল উত্তাপ ছড়িয়ে হেরেছেন মাশরাফি মর্তুজারা। প্রবাসী সমর্থকরা আবেগে কেঁপে বেরিয়ে গেছেন। এমন ম্যাচ জিতে নির্ভার কিউই ব্যাটসম্যান রস টেইলর কৃতিত্ব দিলেন বাংলাদেশকেও। আলাদা করে বললেন দর্শকদের কথা।
৬ জুন ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন

ডি ভিলিয়ার্সের বিশ্বকাপে ফেরার প্রস্তাব আমলেও নেয়নি দ. আফ্রিকা!

দক্ষিণ আফ্রিকা টানা তিন ম্যাচ হারার পর ভক্তদের আহ-উহ করাটা অনুমিতই ছিল। এবি ডি ভিলিয়ার্স যদি স্কোয়াডে থাকতেন! এরই মধ্যে দেশটির অনেক ক্রিকেটপ্রেমী জরুরি ভিত্তিতে তাকে দলে ফেরানোর জন্য বোর্ডের প্রতি আহ্বানও জানিয়েছেন। তবে বিস্ময়কর হলেও সত্য, প্রোটিয়া সমর্থকদের আক্ষেপে হয়তো পুড়তে হতো না। এবারের বিশ্বকাপেই ডি ভিলিয়ার্সকে মাঠ মাতাতে দেখা যেতে পারতো! যদি তার জাতীয় দলে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান করা না হতো!
৬ জুন ২০১৯, ০৯:১৪ পূর্বাহ্ন

অসিদের ব্যাটিং করতে পাঠিয়েছে উইন্ডিজ

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পেয়েছে দুর্দান্ত জয়। দুই দলেরই আত্মবিশ্বাস টগবগে। এবার এগিয়ে যাওয়ার লড়াই। লড়াইয়ের শুরুতে টস ভাগ্য জিতে নিয়েছে উইন্ডিজ। আগের ফিল্ডিং বেছে নিয়েছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
৬ জুন ২০১৯, ০৮:৪৪ পূর্বাহ্ন