মিরাজের ঘূর্ণি থামিয়ে জিতল সাকিবের বরিশাল
ব্যাটারদের ব্যর্থতায় পুঁজিটা বড় ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে সাদামাটা পুঁজি নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ঘূর্ণির মায়াজালে লড়াই জমিয়ে তুলেছিলেন তিনি। কিন্তু সতীর্থ বোলারদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেননি। জয় পায় ফরচুন বরিশালই।
২১ জানুয়ারি ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন
বাংলা শব্দ এখনও না শিখলেও বিরিয়ানি ভালো লেগেছে ডু প্লেসির
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন ফাফ ডু প্লেসি।
২১ জানুয়ারি ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন
বরিশালে করোনার হানা, সোহানের পরীক্ষার ফল নিয়ে ধোঁয়াশা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে বরিশালের একাদশে সোহানের নাম না থাকাটা জাগায় বিস্ময়।
২১ জানুয়ারি ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
আরব আমিরাতে হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ শেষ হতে না হতে বেজে উঠল আরেক বিশ্বকাপের দামামা। চূড়ান্ত হয়ে গেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের গ্রুপিং ও সূচি। সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও প্রথম পর্ব উতরে আসা দুই দল।
২১ জানুয়ারি ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
কানাডাকে হারিয়ে যুব বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের
দুই পেসার আশিকুর জামান ও রিপন মণ্ডল ভাঙলেন কানাডার টপ অর্ডার। আর ঘূর্ণির মায়াজাল বিছিয়ে মিডল অর্ডার ভাঙলেন মেহেরব হাসান। তাতে লক্ষ্যটা রইল হাতের নাগালেই। বাকি কাজটা সারলেন টপ অর্ডারের ব্যাটাররা। তাতে যুব বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
২০ জানুয়ারি ২০২২, ০৬:৫৫ অপরাহ্ন
করোনা অনিশ্চয়তা কাটিয়ে বিপিএলের পথচলা
করোনা অনিশ্চয়তা এড়িয়ে শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর অষ্টম আসর।
২০ জানুয়ারি ২০২২, ০১:০১ অপরাহ্ন
বিপিএলে পেস বোলিং অলরাউন্ডার ও রিস্ট স্পিনারের খোঁজে রিয়াদ
বিপিএলের দামামা শুরু হতে আর একদিন বাকি। এরমধ্যেই নিজেদের গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আসরের শিরোপা জয়ই তাদের একমাত্র লক্ষ্য। তবে এর মাঝেও ভিন্ন কিছু ভাবছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। এ আসরের মাঝেই ভাবছেন বিশ্বকাপ নিয়ে। কারণটাও যৌক্তিক। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কও তিনি। তাই বিপিএলেই বিশ্বকাপের জন্য নিজের প্রয়োজনীয় রশদ খুঁজে নিতে চান অধিনায়ক।
২০ জানুয়ারি ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন
‘স্পোর্টিং উইকেট হবে’, বিশ্বাস সাকিবের
শুক্রবার দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে সাকিবের ফরচুন বরিশাল মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এই ম্যাচেও বোঝা যাবে উইকেটের চরিত্র হতে যাচ্ছে কেমন।
২০ জানুয়ারি ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
ট্রফির নাগাল পাবেন কী মুশফিক?
'একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়।' বেশ আক্ষেপ ঝরা কণ্ঠে বললেন মুশফিকুর রহিম।
২০ জানুয়ারি ২০২২, ১০:১৪ পূর্বাহ্ন
‘এটা বাংলাদেশের ওয়ানডেতে ভালো খেলার স্বীকৃতি’
বৃহস্পতিবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে আইসিসি। তাতে ঠাঁই হয়েছে বাংলাদেশের তিন তারকার। সাকিবের পাশাপাশি আছেন মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান।
২০ জানুয়ারি ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মোস্তাফিজ-মুশফিক
আগের দিন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। সে ধারায় ওয়ানডে একাদশেও জায়গা করে নিয়েছেন এ পেসার। তার সঙ্গে ওয়ানডে একাদশে রয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও। সবমিলিয়ে ওয়ানডে একাদশে বাংলাদেশের খেলোয়াড়ই রয়েছে তিন জন।
২০ জানুয়ারি ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, দুই ধাপ পেছাল ভারত
ঘরের মাটিতে অ্যাশেজে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখায় অস্ট্রেলিয়া।
২০ জানুয়ারি ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
বাংলাদেশে কাজ করতে আগ্রহী ‘প্রথম’ পাওয়ার হিটিং কোচ
তিনি প্রচলিত ধারার ব্যাটিং কোচ নন। বলা যায় ক্রিকেটে সম্পূর্ণ নতুন এক ধারার জনক । জুলিয়ান উডের নিজের অন্তত দাবি সেটাই। এই সময়ের ক্রিকেটে পাওয়ার হিটিং কোচের ধারণাই যে নিয়ে এসেছেন তিনি। নতুন এক মেথড নিয়ে কাজ করেছেন পিএসএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে।
২০ জানুয়ারি ২০২২, ০৪:৩৯ পূর্বাহ্ন
মোসাদ্দেককে অধিনায়ক করল সিলেট সানরাইজার্স
বুধবার রাতে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সিলেট সানরাজার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের নাম ঘোষণা করা হয়। দলটির সহ অধিনায়ক করা হয়েছে কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে।
১৯ জানুয়ারি ২০২২, ০৬:৩৯ অপরাহ্ন
ডুসেন-বাভুমার জোড়া সেঞ্চুরিতে ভারতকে হারাল দ. আফ্রিকা
রাসি ভ্যান ডার ডুসেন ও অধিনায়ক টেম্বা বাভুমার জোড়া সেঞ্চুরিতে বড় পুঁজিই পায় দক্ষিণ আফ্রিকা। এরপর তিন ফিফটিতে লড়াই চালিয়েছিল ভারত। তবে প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি সফরকারীরা। দারুণ এক জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
১৯ জানুয়ারি ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন
নাম দিয়ে ক্রিকেট হয় না: ইমরুল
গ্যালাক্টিকোস যুগে আহামরি তেমন কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। অথচ বিশ্বফুটবলের প্রায় সব তারকা খেলোয়াড়ই ছিল তাদের দলে। তারকাদের ঝাঁক দলে নিয়ে ব্যর্থতার এমন উদাহরণ ভূরিভূরি। শুধু ফুটবল নয়, এমনটা হয়ে আসছে পুরো ক্রীড়াঙ্গনেই। ক্রিকেটেও।
১৯ জানুয়ারি ২০২২, ০১:২৬ অপরাহ্ন
‘ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ এই গ্রহের সবচেয়ে কঠিন জায়গা’
পৃথিবীর অনেক দেশে ক্রিকেট খেলেছেন ল্যান্স ক্লুজনার। কোচ হিসেবেও কাজ করেছেন বিভিন্ন কন্ডিশনে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির মনে হচ্ছে ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গা
১৯ জানুয়ারি ২০২২, ১২:৫২ অপরাহ্ন
টোকিও অলিম্পিকের আলোকে হবে বিপিএলের কোভিড গাইডলাইন
বাংলাদেশ তো বটেই গোটা বিশ্বে ক্রমেই ভয়ানক হয়ে উঠছে করোনাভাইরাস। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। দেশের এমন পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। আসরটি কী সফলভাবে আয়োজন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? মূল আলোচনা এখন এ বিষয় নিয়েই।
১৯ জানুয়ারি ২০২২, ১২:৩৯ অপরাহ্ন
জীবনের চেয়ে খেলা কখনো গুরুত্বপূর্ণ না: মোসাদ্দেক
গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাড়ে ৯ হাজার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু আরও ১২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১১ শতাংশে। যে হারে বাড়ছে তাতে খুব শীগগিরই তা ভয়ানক রূপে দেখা দিতে পারে। দেশের এ অবস্থায় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর প্রস্তুতি।
১৯ জানুয়ারি ২০২২, ১২:০৩ অপরাহ্ন
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ
মাঝে নিজেকে অনেকটাই হারিয়ে ফেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে বাজে সময় পেছনে ফেলে গত বছর মাঠে অসাধারণই কাটিয়েছেন তিনি। তার পুরষ্কারটাও পেলেন কাটার মাস্টার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এ পেসার।
১৯ জানুয়ারি ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন