এবারও কুমিল্লার অধিনায়ক ইমরুল

২০১৯ সালে কুমিল্লার সর্বশেষ খেলা বিপিএলেও অধিনায়ক ছিলেন ইমরুল। ইমরুলের নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেবার তামিম ইকবাল দলে থাকার পরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 
১৯ জানুয়ারি ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

শরিফুলের মানসিকতা দারুণ: টেইট

টেইট নিজে ছিলেন গতিময় তারকা। একশো মাইল গতিতে বল করা ইতিহাসের তিন পেসারের একজন তিনি। খেলোয়াড়ি জীবনে গতি আর বাউন্সের আগ্রাসী মানসিকতায় ব্যাটসম্যানদের ভিত নাড়িয়ে দিতে চাইতেন। শরিফুলের গতি মাঝারি হলেও তার মধ্যে এই মানসিকতা দেখতে পেয়েছেন টেইট।
১৯ জানুয়ারি ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন

ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নন অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার

চুক্তি নবায়নের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি ল্যাঙ্গার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যে।
১৯ জানুয়ারি ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহী টেইট 

খেলোয়াড়ি জীবনে গতির জন্য নাম কুড়িয়েছিলেন টেইট। একশো মাইল গতিতে বল করতে পারা ইতিহাসের তিন পেসারের একজন তিনি। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলেও তা খুব বেশি সমৃদ্ধ হয়নি। ২০১৬ সালে খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের দিকে মন দেন টেইট। 
১৯ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন

দুটি রেকর্ডের ম্যাচে কেনিয়াকে বিধ্বস্ত করল বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।
১৯ জানুয়ারি ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন

খুব ফেয়ার টুর্নামেন্ট হবে: সাকিব

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক কম নয়। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেই আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে মাঠে লাথি মেরে স্টাম্প ভেঙ্গে দিয়েছিলেন সাকিব নিজেই। এই জায়গায় বিপিএলের মতো আসরে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে না। 
১৮ জানুয়ারি ২০২২, ০৬:২৯ অপরাহ্ন

লিটন স্পেশাল ক্রিকেটার, সে থামবে না: রোডস 

বাংলাদেশের সাবেক কোচ এবার বিপিএলে এসেছেন লিটনের দলেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে লিটন ফের পাবেন রোডসের সংস্পর্শ। 
১৮ জানুয়ারি ২০২২, ১২:৪৫ অপরাহ্ন

পুরনো সেসব কথা আর মনে আনতে চান না রোডস 

পরিসংখ্যানে বাংলাদেশের বেশ সফল কোচদের কাতারে রাখতে হবে স্টিভ রোডসকে। তবে ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশিত ফল না আসায় ব্যর্থতার দায় একা তার ঘাড়ে চাপিয়ে তাকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই রোডস আবার এসেছেন বাংলাদেশে
১৮ জানুয়ারি ২০২২, ১২:১৫ অপরাহ্ন

কুমিল্লার অনুশীলনে দু প্লেসি, নারাইন-রাসেলরাও ঢাকায়

কাছাকাছি সময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকায় এবার বিপিএলে বিদেশি তারকাদের একটু ঘাটতি আছে। আসর মাতাতে যারা থাকছেন তাদের মধ্যে সবচেয়ে বড় নাম আন্দ্রে রাসেল, ফাফ দু প্লেসি, সুনিল নারাইন। টুর্নামেন্টের তিন দিন আগে তারা সকলেই পৌঁছে গেছেন ঢাকায়।
১৮ জানুয়ারি ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন

বিপিএলে প্রথম ম্যাচে অনিশ্চিত মাশরাফি

মঙ্গলবার সকালে মিনিস্টার ঢাকার হয়ে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন মাশরাফি। খানিকক্ষণ ক্যাচিং অনুশীলন করার পর সেন্টার উইকেটে মাশরাফি শুরু করেন বোলিং। ব্যাটসম্যান তামিমকে বেশ মন্থর গতিতে বেশ কয়েকটি বল করতে দেখা যায় তাকে।
১৮ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিপিএল শুরুর আগেই করোনার হানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াতে এখন দিন তিনেক বাকি। তবে এর আগেই বড় ধাক্কা খেয়েছে বিপিএল কর্তৃপক্ষ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ।
১৮ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মূল কাজটা করে দিলেন বোলাররা। এরপর বাকি কাজ শেষ করেন ব্যাটাররা। তাতে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে নিগার-রুমানারা।
১৮ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টির ‘মজার’ আশায় তামিম

দেখা মেলে লো স্কোরিং ম্যাচের। বিপিএলের বাকি দুই ভেন্যু চট্টগ্রাম ও সিলেটে আবার দেখা যেত বড় রানের ম্যাচ। কিন্তু এবার সিলেটের উইকেটও জাগাচ্ছে শঙ্কা
১৭ জানুয়ারি ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন

সাকিবের কাছ থেকে পাওয়ার হিটিং চায় বরিশাল

সোমবার মিরপুর একাডেমি মাঠে ফরচুন বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। বিভিন্নভাবে শটের রেঞ্জ বাড়াতে চেষ্টা চালান তিনি। কাছেই তদরকিতে ছিলেন দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম।
১৭ জানুয়ারি ২০২২, ০৩:২৪ অপরাহ্ন

রোডসের মাথা থেকে ‘অনেক কিছু আসতে পারে’

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে বরাবরই কোচ হিসেবে সালাউদ্দিনকে দায়িত্ব দিয়ে আসছে, এবারও ব্যতিক্রম হয়নি। এবার তার সঙ্গে যোগ হচ্ছে রোডসের ক্রিকেট মস্তিষ্ক। জানা গেছে, রোডস মূলত কাজ করবেন দলটির ব্যাটিং পরামর্শক হিসেবে। 
১৭ জানুয়ারি ২০২২, ০২:২৩ অপরাহ্ন

প্রথম দুই ম্যাচ খেলছেন না লিটন!

বিপিএলের প্রথম দুই ম্যাচ থেকে ছুটি আদায় করে নিয়েছেন লিটন। ২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ও ২৫ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দুটিতে তাই খেলবেন না টেস্টে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান।
১৭ জানুয়ারি ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন

কোহলিকে 'ইগো' ছাড়ার পরামর্শ কপিলের

ভারত তথা বিশ্ব ক্রিকেটেই এখন অন্যতম আলোচনার বিষয় বিরাট কোহলিকে নিয়ে। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর তার ক্যারিয়ার কোন পথে যাবে। আদৌ কি নতুন অধিনায়কের সঙ্গে মানিয়ে নিতে পারবেন? কারণ অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি যে সুখকর হয়নি কোহলির জন্য। তবে এসব ভুলে তাকে ইগো ছেড়ে তরুণদের অধীনে মানিয়ে নিয়ে খেলার পরামর্শ দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।
১৭ জানুয়ারি ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে নতুন মাইলফলক আয়ারল্যান্ডের

এক সময়ের পরাক্রমশালী দল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই বিশ্বকাপেই দুটি করে শিরোপা তাদের। অন্যদিকে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আয়ারল্যান্ড। সে দলটি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জিতে ফিরেছে। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে জয় নিয়ে ফিরে নতুন মাইলফলক গড়ল আইরিশরা।
১৭ জানুয়ারি ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন

ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে যুবাদের বিশ্বকাপ শুরু

রোববার সেন্ট কিটসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। আগে ব্যাট করে বাংলাদেশ করা মাত্র ৯৭ রান ১৪৯ বল  আগে টপকে যায় ইংলিশরা।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:১০ অপরাহ্ন

জিম্বাবুয়েকে সহজেই হারাল শ্রীলঙ্কা

দারুণ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বড় সংগ্রহই এনে দিয়েছিলেন শন উইলিয়ামস। তবে বোলাররা সে অর্থে জ্বলে উঠতে পারলেন না। পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল ও চারিথ আসালাঙ্কার তিন ফিফটিতে সহজেই কাজটা সেরে ফেলে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
১৬ জানুয়ারি ২০২২, ০৫:২২ অপরাহ্ন