‘মাশরাফি-তামিম-সাকিব বলেছে, হাথুরুসিংহে এলে খুবই ভালো’
চন্ডিকা হাথুরুসিংহের ফের বাংলাদেশের প্রধান কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। শেষমেশ সত্যি হলো সমস্ত জল্পনা-কল্পনা। এই শ্রীলঙ্কানকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, হাথুরুসিংহকে দায়িত্ব দেওয়ার আগে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে কথা বলেছিলেন তিনি।
৩১ জানুয়ারি ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
হাথুরুসিংহের একাধিক সহকারি খুঁজছে বিসিবি
প্রধান কোচ নিয়োগ দিয়েই চিন্তামুক্ত হতে পারছে বিসিবি। বোর্ড প্রধান জানান, ঠাসা সূচির কথা চিন্তা করে একাধিক সহকারি কোচ নিয়োগ নিয়ে কাজ শুরু করেছেন তারা
৩১ জানুয়ারি ২০২৩, ০২:২৬ অপরাহ্ন
ফের বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে
মঙ্গলবার দুপুরে চন্ডিকা হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পরই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করল, লঙ্কান এই কোচকে দ্বিতীয় দফায় দেওয়া হচ্ছে প্রধান কোচের দায়িত্ব।
৩১ জানুয়ারি ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
হাথুরুসিংহে ইস্যুতে সাকিবের জবাব, ‘নো কমেন্ট’
কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ? এই প্রশ্নের জবাবে একটি নামই উচ্চারিত হচ্ছে– শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে তার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ব্যাপারে জোর গুঞ্জন চলছে দেশের ক্রিকেট অঙ্গনে। হাথুরুসিংহের ফেরার প্রসঙ্গে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হলেন না।
৩১ জানুয়ারি ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএল বেছে নিলেন হেলস
বাংলাদেশ সফরে না এসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলবেন তিনি।
৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন
মিঠুনের ফিফটিতে সাকিবদের হারাল ঢাকা
বোলাররা রাখলেন সম্মিলিত অবদান। তাতে ফরচুন বরিশালকে মাঝারি সংগ্রহে বেঁধে ফেলল ঢাকা ডমিনেটর্স। লক্ষ্য তাড়ায় তাদের দুই ওপেনার আগ্রাসী ব্যাটিংয়ে বেঁধে দিলেন সুর। সৌম্য সরকার না পারলেও ফিফটি তুলে নিলেন মোহাম্মদ মিঠুন। জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠল নাসির হোসেনের নেতৃত্বাধীন দল।
৩১ জানুয়ারি ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
লক্ষ্ণৌর দায়িত্ব পেলেন সিলেটের সাবেক কিউরেটর
সঞ্জীব আগারওয়াল নিজেই দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন। এদিকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, হার্দিকের সমালোচনার পরই এমন সিদ্ধান্ত নেয় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)।
৩১ জানুয়ারি ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
হাথুরুসিংহেই হচ্ছেন বাংলাদেশের কোচ!
ক্রিকেট অঙ্গনে নানা গুঞ্জন, কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। এ তালিকায় সবচেয়ে বেশি চর্চা চলছে চন্দ্রিকা হাথুরুসিংহেকে নিয়ে। আর এ গুঞ্জনই যে সত্যি হতে চলেছে তা এক প্রকার জানিয়ে দিল ক্রিকেট নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ)। হাথুরুসিংহেকে বিদায় জানিয়ে দিয়েছে তারা। অর্থাৎ এ লঙ্কান কোচের পরবর্তী গন্তব্য তাহলে বাংলাদেশই!
৩১ জানুয়ারি ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন
বিপিএলে স্পিড মিটার নিয়ে রুবেলের সন্দেহ
চলমান বিপিএলে টিভি প্রোডাকশনে যে স্পিড মিটার ব্যবহার করা হচ্ছে, তা আসলে নিখুঁত কিনা তা নিয়ে চর্চা চলছে বেশ কিছুদিন ধরে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রুবেল হোসেন। সিলেট স্ট্রাইকার্সের এই অভিজ্ঞ পেসারও প্রকাশ করলেন সংশয়। তবে দেশের তরুণ ও উদীয়মান পেসারদের নিয়ে প্রশংসার ফুলঝুরি ছড়ালেন তিনি।
৩১ জানুয়ারি ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ওয়ার্নার
হালের টি-টোয়েন্টি সংস্করণে মেতেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণেই খেলতে আগ্রহী ক্রিকেটাররা। আর তাতে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেজায় শঙ্কিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কি হবে তাই ভেবে আতঙ্কিত এ অজি ক্রিকেটার।
৩১ জানুয়ারি ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন
নিজেদের মাঠে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফে মাশরাফির সিলেট
জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামল সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে তৌহিদ হৃদয় ও জাকির হাসানের ফিফটির পর বোলিংয়ে তোপ দাগলেন রুবেল হোসেন। তাতে সহজেই সমীকরণ মিলিয়ে ফেলল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি।
৩০ জানুয়ারি ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন
বিপিএলের পরের আসরের দিনক্ষণ নির্ধারণ নিয়ে দুর্ভাবনায় বিসিবি
একেবারে বিপিএলের তিন আসরের প্রাথমিক সূচি গত জুলাইতে চূড়ান্ত করেছিল বিসিবি। কিন্তু বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে এবার শোনা গেল ভিন্ন সুর। আগামী বছরের আসরের জন্য উপযুক্ত দিনক্ষণ নির্ধারণ করতে দুর্ভাবনায় পড়েছেন তারা। একটি ফাঁকা সময় বিসিবি খুঁজে পেলেও বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য বিপিএলের মাঝে থাকতে পারে বিরতি।
৩০ জানুয়ারি ২০২৩, ০৩:৪৪ অপরাহ্ন
১৮-২০ তারিখের মধ্যে কোচ চলে আসবে: বোর্ড সভাপতি
গত ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন রাসেল ডমিঙ্গো। তার স্থলাভিষিক্ত হওয়ার জোর আলোচনায় আছেন টাইগারদের সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি অবশ্য স্পষ্ট করলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আশ্বস্ত করলেন যে আগামী ফেব্রুয়ারি মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগ দেবেন তারা।
৩০ জানুয়ারি ২০২৩, ০২:০৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ-মুনি
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক জিতে নিয়েছেন স্টিভেন স্মিথ। আর বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন বেথ মুনি। সোমবার সিডনিতে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
৩০ জানুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ সেরা দলে বাংলাদেশের স্বর্ণা
নকআউট পর্বে জায়গা করতে না পারলেও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বেশ দারুণ পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। তার স্বীকৃতিটাও পেয়েছেন তিনি। আইসিসির ঘোষিত টুর্নামেন্ট সেরা দলে জায়গা করে নিয়েছেন এ বাংলাদেশি ব্যাটার।
৩০ জানুয়ারি ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
শেখ মেহেদীর আগ্রাসী ফিফটিতে রংপুরের টানা তৃতীয় জয়
দ্রুত ৩ উইকেট হারানোর চাপ সামলে দেড়শ ছুঁইছুঁই পুঁজি পেল ঢাকা ডমিনেটর্স। এর পেছনে দলটির মূল কারিগর হাফসেঞ্চুরিয়ান উসমান ঘানি। মাঝারি পুঁজি নিয়ে তাদের বোলাররা লড়াই করলেও শেষরক্ষা হলো না। শেখ মেহেদী হাসানের আগ্রাসী ফিফটিতে টানা তৃতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স।
৩০ জানুয়ারি ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
এসব উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ না: হার্দিক
লক্ষ্ণৌর উইকেটকে তাই টি-টোয়েন্টির জন্য একদম আদর্শ মনে হয়নি ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।
৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন
ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ সিলেটে রাখতে চেয়েছিল বিসিবি
ইংল্যান্ডের বাংলাদেশে আসার সূচিতে এসেছে কিছুটা বদল। ২০ তারিখের বদলে তারা এবার আসবে ২৪ ফেব্রুয়ারি
৩০ জানুয়ারি ২০২৩, ০৬:০০ পূর্বাহ্ন
কষ্টার্জিত জয়ে সিরিজে সমতা ভারতের
মন্থর উইকেটে আগে ব্যাটিংয়ে নেমে একশ রানও করতে পারেনি নিউজিল্যান্ড। সাদামাটা পুঁজিতে তাই নিয়েই দারুণ লড়াই করে দলটি। শেষ পর্যন্ত পেরে ওঠেনি দলটি। তবে সে লক্ষ্য পার করতে ঘাম ছুটে গেছে ভারতীয়দের। তবে স্বস্তির জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
বাভুমার সেঞ্চুরিতে সিরিজ দ. আফ্রিকার
ইংলিশ অধিনায়ক জস বাটলার, হ্যারি ব্রুক ও মঈন আলীর ফিফটিতে বড় পুঁজিই পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার সেঞ্চুরিতে সে পুঁজি যথেষ্ট হয়নি ইংল্যান্ডের জন্য। তার সঙ্গে শেষ দিকে অভিজ্ঞ ডেভিড মিলার দেন দারুণ ফিনিশিং। তাতে দারুণ এক জয় তুলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।
২৯ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন