‘ক্রিকেটার হিসেবে দায়িত্ব সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা’

দেশে-বিদেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরগুলোতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি। বাংলাদেশের সঙ্গেও তার সম্পর্ক অনেক পুরনো। ২০০১ সাল থেকে এখানে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। এবার বিপিএলে তিনি প্রতিনিধিত্ব করছেন রংপুর রাইডার্সের।
২৯ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন

বিপিএলে ক্রিকেটের মান খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: মালিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক অনেক পুরনো। পাকিস্তানের এই তারকা ক্রিকেটার এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে তিনি প্রতিনিধিত্ব করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম ভাইকিংস ও রাজশাহী রয়্যালসের। তার দৃষ্টিতে, বিপিএলে ক্রিকেটের মান অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
২৯ জানুয়ারি ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

মালিকের অভিযোগ কেবল বাংলাদেশের যানজট নিয়ে

বাংলাদেশের রাজধানী ঢাকার বড় সমস্যাগুলোর একটি হলো অসহনীয় ও তীব্র যানজট। দেশের অন্যান্য বড় শহরগুলোতে যানজট এখন প্রায় নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে এসে যানজটে আটকে পড়ার বাজে অভিজ্ঞতা অনেকবার হয়েছে শোয়েব মালিকেরও। আর এই যানজট নিয়েই তার যত অভিযোগ।
২৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন

হেলমেট ছুঁড়ে মারায় শান্তর শাস্তি

ম্যাচসেরা হওয়ার রাতে আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি জুটল নাজমুল হোসেন শান্তর। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হলো সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ওপেনারকে। সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো তার নামের পাশে।
২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ন

শান্তর প্রশংসায় ‘ক্লীশে’ সব শব্দ ব্যবহারের প্রয়োজন দেখছেন বার্ল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চ্যালেঞ্জিং রান তাড়ায় শান্তর ব্যাট শুরু থেকেই ছিল উত্তাল। আরও একটি ম্যাচ জেতানো ইনিংস খেলা এই বাঁহাতি প্রশংসায় পরিচিত অনেক শব্দ ব্যবহার করতে চান না পরে ঝড় তোলা জিম্বাবুয়াইন ক্রিকেটার রায়ান বার্ল।
২৮ জানুয়ারি ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন

শান্ত-মুশফিক-বার্লের ঝড়ে জয়ে ফিরে শীর্ষে সিলেট

মেহেদী মারুফ গড়ে দিলেন ভিত। মাঝপথে খেই হারালেও শুভাগত হোমের বিস্ফোরক ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেল লড়াইয়ের জন্য দারুণ পুঁজি। তবে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও রায়ান বার্ল সেই সংগ্রহকে মামুলি বানিয়ে ফেললেন। জয়ে ফিরে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠল সিলেট স্ট্রাইকার্স।
২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন

শেষ বলে মোসাদ্দেকের কী পরিকল্পনা তা জানতেন ইয়াসির

জয়ের জন্য ১ বলে ৬ রান লাগত খুলনা টাইগার্সের। স্ট্রাইকে থাকা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি জানতেন যে মোসাদ্দেক হোসেন সৈকত ইয়র্কার ডেলিভারি করবেন। সেই পরিকল্পনা সফল না হলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনারকে সীমানাছাড়া করার ভাবনা মাথায় রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অফ স্টাম্পের বাইরে অনুমিত ইয়র্কার ডেলিভারিই করেন মোসাদ্দেক। এতে ১ রানের বেশি নেওয়া সম্ভব হয়নি ইয়াসিরের।
২৮ জানুয়ারি ২০২৩, ০২:২৭ অপরাহ্ন

লিটন-রিজওয়ানের ফিফটির ম্যাচে রোমাঞ্চকর জয় কুমিল্লার

লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান করলেন হাফসেঞ্চুরি। জনসন চার্লস খেললেন আগ্রাসী ইনিংস। তাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গড়ল ভালো সংগ্রহ। এরপর ওপরের দিকের ব্যাটারদের ছোট ছোট অবদানে খুলনা টাইগার্স থাকল পথে। তবে শেষদিকে অধিনায়ক ইয়াসির আলি রাব্বির দারুণ চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলো তারা।
২৮ জানুয়ারি ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন

তাসকিনকে প্রেরণা মানছেন নাসির

দিক হারানো খেলোয়াড়দের জন্য তাই তাসকিনকে প্রেরণা মনে করেন নাসির হোসেন।
২৮ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন

আবারও শাস্তি পেলেন সোহান

বিপিএলে এর আগেও শৃঙ্খলাভঙ্গের দায়ে সাজা পেয়েছিলেন নুরুল হাসান সোহান। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে তর্কে জড়িয়ে আবারও শাস্তির মুখে পড়লেন রংপুর রাইডার্সের অধিনায়ক।
২৮ জানুয়ারি ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্রথমবার আইসিসি ইভেন্টে সব ম্যাচ অফিসিয়ালই নারী

দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১০ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। যাদের সবাই নারী
২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৫৩ পূর্বাহ্ন

কনওয়ে-মিচেলের ফিফটিতে ভারতকে হারাল নিউজিল্যান্ড

ড্যাভন কনওয়ে ও ড্যারিল মিচেলের জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পায় নিউজিল্যান্ড। এরপর বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিং। তাতে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং টপ অর্ডার। অবশ্য চেষ্টা চালিয়েছিলেন সময়ের সেরা ব্যাটার সুরিয়াকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তারা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
২৭ জানুয়ারি ২০২৩, ০৫:২১ অপরাহ্ন

বিজয়ের ঝড়ো ফিফটির পর জানাতের তাণ্ডবে শীর্ষে বরিশাল

আফিফ হোসেন ও কার্টিস ক্যাম্পারের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লক্ষ্য তাড়ায় এনামুল হক বিজয় ফরচুন বরিশালকে উড়ন্ত শুরু এনে দেওয়ার পর পাল্টা আঘাত করলেন নিহাদুজ্জামান। তবে আটে নামা করিম জানার আড়াইশর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে জিতিয়ে দিলেন দলকে।
২৭ জানুয়ারি ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন

মুশফিককে দোষারোপ করার পক্ষে নন সিলেটের ব্যাটিং কোচ

আরেক দফা মুখোমুখি হওয়া প্রথম বলে শূন্য রানে আউট হলেন মুশফিকুর রহিম। তার ব্যর্থতার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ধরাশায়ী হলো সিলেট স্ট্রাইকার্সও। তবে দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান মুশফিককে দোষারোপ করার কিছু দেখছেন না। তিনি প্রত্যাশা করছেন, সামনের ম্যাচ থেকেই রানে ফিরবেন মুশফিক।
২৭ জানুয়ারি ২০২৩, ০২:১০ অপরাহ্ন

‘এখন হয়তো আমাদের সেভেন স্টার খুঁজতে হবে’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সমন্বয় ঘটেছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার। পাশেই আউটার স্টেডিয়াম থাকায় অনুশীলন করার প্রক্রিয়াও সহজ ও অবারিত। তারপরও ২০২০ সালের মার্চের পর এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। এমনকি আগামী মাসে বাংলাদেশ সফরে আসতে যাওয়া ইংল্যান্ড দল এখানে খেলতে রাজী হয়নি, এমন খবর চাউর হয়েছে। সেই প্রসঙ্গে নিজের হতাশা ও অসন্তোষ গোপন করলেন না সিলেটের স্থানীয় ক্রিকেট সংগঠক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
২৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

নিজেদের মাঠে পাত্তা পেল না মাশরাফির সিলেট

বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে নিজেদের ভেন্যুতে প্রথমবার খেলতে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু ব্যাটিংয়ে রীতিমতো ধরাশায়ী হলো তারা। রংপুর রাইডার্সের আজমতুল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসানরা গুঁড়িয়ে দেন তাদেরকে। দুই অঙ্কের মামুলি পুঁজি নিয়ে পরে বোলিংয়ে লড়াই জমাতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল।
২৭ জানুয়ারি ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন

বিপিএল খেলার মাঝে মন্ত্রী হওয়ার খবর পেলেন ওয়াহাব

বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। এর মাঝেই প্রাদেশিক সরকারের মন্ত্রীসভায় স্থান পাওয়ার খবর পেয়েছেন তিনি।
২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

সিলেটের চ্যাম্পিয়ন হওয়ার আলোচনা ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ লাগছে মাশরাফির

বিপিএলের আগের আসরগুলোতে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ছিল ব্যর্থতার বৃত্তে বন্দি। বিভিন্ন মালিকানায় থাকলেও তারা নিয়মিত ছিল পয়েন্ট তালিকার তলানির দিকে। এবার অবশ্য ভিন্ন চিত্রের দেখা মিলছে। নতুন মালিকানায় বাংলাদেশের নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে সিলেট স্ট্রাইকার্স এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে এখনই ওঠা আলাপ অতিরিক্ত বাড়াবাড়ি মনে হচ্ছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
২৬ জানুয়ারি ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন

আনুষ্ঠানিক বিদায় নিয়ে মাশরাফির 'নো এক্সপেক্টেশন'

২০২০ সালে শেষবার বাংলাদেশের জার্সিতে দেখা গিয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে। এরপর জাতীয় দলের হয়ে আর তিনি খেলেননি। দেশের ইতিহাসের সফলতম অধিনায়ক নেননি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও। সম্প্রতি ফের উঠেছে অভিজ্ঞ পেসারকে মাঠ থেকে বিদায় দেওয়ার আলোচনা। তবে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের দলনেতার ভূমিকায় থাকা মাশরাফি জানালেন, এই ব্যাপারে বোর্ড বা কারও কাছ থেকেই তার কোনো প্রত্যাশা নেই।
২৬ জানুয়ারি ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন

শান্তকে লম্বা দৌড়ের ঘোড়া মনে করেন মাশরাফি

সম্প্রতি ব্যাটে রান পেলেও শান্ত এখনো মানুষের মন যোগাতে পারেননি। তবে তার পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের মতে, শক্ত মানসিকতার শান্তর কাছ থেকে আগামীতে অনেক কিছুই পাবে দেশের ক্রিকেট।
২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন