১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

যেকোনো পর্যায়ে খেলতে নামলেই নজর নিজের দিকে নিয়ে নেওয়া বৈভব সূর্যবংশী গড়লেন আরেকটী কীর্তি। ভারতের ১৫ পেরুনো ব্যাটার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলেই হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন।  লিস্ট 'এ' ক্রিকেটে এত কম বলে ইতিহাসে ফিফটির রেকর্ড নেই আর কারো। 

রবিবার ডাম্বুলায় শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলে ভারতের হয়ে ওপেন করতে নামেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচের শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন। মোহাম্মদ শিরাজের এক ওভারেই তিনি ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ২৬ রান তোলেন। শেষ পর্যন্ত লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কাটি মেরে মাত্র ১১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী।

এর মাধ্যমে তিনি ভেঙে দেন ২০ বছরের পুরোনো একটি রেকর্ড। ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নে ১২ বলে হাফ-সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন। একই সঙ্গে সূর্যবংশী ভারতের ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডটিও ভেঙে দিয়েছেন।

হাফ-সেঞ্চুরির পরও সূর্যবংশীর তাণ্ডব থামেনি। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিনি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৬ রানের জন্য দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছোঁয়া হয়নি তাঁর। শ্রীলঙ্কা 'এ' দলের অধিনায়ক সহন আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার।

বলের হিসেবে দ্রুততম লিস্ট 'এ' হাফ-সেঞ্চুরির তালিকা

বলখেলোয়াড়দলপ্রতিপক্ষবছর
১১বৈভব সূর্যবংশীভারত 'এ'শ্রীলঙ্কা 'এ'২০২৬
১২কে বীরারত্নেরাগামা ক্রিকেট ক্লাবকুরুনেগালা ইয়ুথ ক্রিকেট ক্লাব২০০৫/০৬
১৩এনএলটিসি পেরেরাশ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব২০২০/২১
১৪আরকে ক্লেইনভেল্টওয়েস্টার্ন প্রভিন্সকোয়াজুলু-নাটাল২০১০/১১
১৫এজে হলিওকসারেইয়র্কশায়ার১৯৯৪
১৫সালমান বাটন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানলাহোর ইগলস২০০৮/০৯
১৫পারভেজ হোসেনআবাহনী লিমিটেডশাইনপুকুর ক্রিকেট ক্লাব২০২৪/২৫
১৫সরফরাজ খানমুম্বইপাঞ্জাব