পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু অন্তত ৩০

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দেশটির একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জন মৃত্যুর ছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

আজ সকালে সিন্ধ প্রদেশের গোতকি জেলায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র বলেন, ‘করাচী থেকে সারগোদারগামী মিল্লাত এক্সপ্রেস রাইতি রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।’

খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।