গরুগুলোকে কীভাবে বাঁচাবেন সনৎ?
বন্যায় পানির সঙ্গে যুদ্ধ করে পরিবার নিয়ে কোনোভাবে প্রাণে বেঁচেছেন মৎসজীবী সনৎ দাস। বন্যা তাকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এখন পরিবারের সদস্যদের জন্য ২ বেলা খাবার জোটানোর দুশ্চিন্তার পাশাপাশি তিনি বড় সংকটে পড়েছেন নিজের বড় সম্বল ৪টি গরু নিয়েও।
২৪ জুন ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ৭ গ্রামের মানুষ পানিবন্দি, রাত কাটছে আতঙ্কে
হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে দেখা দিয়েছে বন্যা। ইউনিয়নের খুটাউরা, মুর্শিবাদকুরা, গগড়া, বড়ময়দান, শ্রীরামপুর, ইসলামপুর ও হাল্লা গ্রামের মানুষ পানিবন্দি হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২৩ জুন ২০২২, ০৭:১৫ অপরাহ্ন
ত্রাণ অপ্রতুল: কুলাউড়া আ. লীগ সভাপতি
সরকার কুলাউড়ায় বন্যাদুর্গতদের যে বরাদ্দ দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
২৩ জুন ২০২২, ০২:৪৪ পূর্বাহ্ন
বন্যায় ভেসে গেছে একমাত্র সেতু, আটকে পড়েছে ২৬ ত্রিপুরা পরিবার
বন্যায় হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ত্রিপুরা পাড়ার সঙ্গে সংযোগকারী একমাত্র সেতুটি ভেঙে গেছে। এতে পাড়ার ২৬টি ত্রিপুরা পরিবারের লোকজন বের হতে পারছেন না।
২২ জুন ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
৬ দিনেও সরকারি ত্রাণ পৌঁছেনি গোয়াইনঘাটের পাঁচপাড়ায়
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এখনো পৌঁছেনি সরকারি ত্রাণ সহায়তা।
২২ জুন ২০২২, ০৮:১৩ পূর্বাহ্ন
জনপ্রতি সরকারি বরাদ্দ ৬ টাকা ৫৫ পয়সা, চাল আধা কেজিরও কম
মঙ্গলবার রাত ১০টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকার কাউহানি গ্রাম থেকে কল করেন কায়েস আহমেদ। বন্যায় বিপর্যস্ত পরিস্থিতিতে গতকালই এখানকার মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি সচল হয়েছে। সৌরবিদ্যুতে মোবাইল ফোনেও চার্জ দিতে পেরেছেন কায়েস।
২২ জুন ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন
এক উপজেলার ২০০ গ্রাম প্লাবিত
পঁয়ত্রিশোর্ধ্ব রাজু মিয়ার সংসার চলে বাজারে বাজারে মাছ বিক্রির আয়ে। নিজের চাষের যে জমি আছে তা থেকে যে ধান হয় তাতে বছরের কয়েক মাস যায়। হাকালুকি পারের তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের রাজু মিয়াদের বন্যার সঙ্গে লড়াই বংশপরম্পরায়। তবে এবারের বন্যার লড়াইটা তাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
২১ জুন ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন
সিলেটে বানভাসিদের সহায়তা: উদ্যোগের চেয়ে বড় ঘাটতি সমন্বয়ে
দুদিন ধরে ৫ মেয়েসহ অভুক্ত সিলেটের গোয়াইনঘাটের মিত্তির মহল গ্রামের শামসুন্নাহারের বারংবার আকুতি ছিল তার নামটা যেন লিখে নেওয়া হয়। তার ধারণা, এতে করে তিনি হয়তো কিছু সহায়তা পাবেন।
২১ জুন ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
পানি বাড়ছে হাকালুকি হাওরে, প্লাবিত নতুন এলাকা
সিলেট-সুনামগঞ্জ গত ২ দিন ধরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এবার ভয়ঙ্কর হচ্ছে কুশিয়ারা নদী। সেই পানি প্রবেশ করছে হাকালুকি হাওরে। ফলে মৌলভীবাজার ও সিলেট জেলার হাওর সংলগ্ন কয়েকটি উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
২১ জুন ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
মনু নদের ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
মৌলভীবাজারে মনু নদ ভাঙন রক্ষা প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ঝুকিপূর্ণ স্থানে না ফেলে ব্যাগের মুখ কেটে বালু ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলে নদীতে বালু ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
২০ জুন ২০২২, ০৫:৩২ অপরাহ্ন
হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ভাঙন ঝুঁকিতে শহররক্ষা বাঁধ
সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে হবিগঞ্জ জেলায়। ৪ উপজেলায় ৩৪টি ইউনিয়নের প্রায় ১ হাজার গ্রামে পানি প্রবেশ করায় দুর্ভোগ চরমে পৌঁছেছে বানভাসি মানুষের।
২০ জুন ২০২২, ০২:০৫ অপরাহ্ন
সিলেটে পাহাড় ধস আতঙ্ক
সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ায়, কিছু জায়গায় পানি কমেছে। তবে, এর মধ্যেই সিলেট এয়ারপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকা ও জৈন্তাপুরসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
১৯ জুন ২০২২, ০৬:০১ অপরাহ্ন
বড়লেখার ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া, উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
১৯ জুন ২০২২, ০১:১০ অপরাহ্ন
হাকালুকি হাওড়ে পানি বাড়ছে, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদী ও হাকালুকি হাওড়ের পানি বাড়ছেই। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
১৯ জুন ২০২২, ১১:০২ পূর্বাহ্ন
‘গরুগুলো যেখানে আশ্রয় পাবে, আমিও সেখানে আশ্রয় নেব’
বন্যায় সবকিছু হারিয়ে একমাত্র সম্বল গবাদি পশুগুলোকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।
১৮ জুন ২০২২, ১২:৩৩ অপরাহ্ন
সিলেট-সুনামগঞ্জ: কেউ কারও খবর জানে না
সাদ্দাম মিয়া মৌলভীবাজারের একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি গ্রামের বাড়িতে থাকা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
১৮ জুন ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ন
তলিয়ে গেছে কাকাইলছেও আশ্রয়ণের ৫১ ঘর
বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের কালনী-কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে আজমিরীগঞ্জের পিরোজপুর অংশে কালনী-কুশিয়ারা নদীর বাঁধ ডুবে পানি পার্শ্ববর্তী হাওরে ঢুকছে।
১৮ জুন ২০২২, ০৭:১১ পূর্বাহ্ন
বন্যায় মৌলভীবাজারে ৪০ গ্রামের মানুষ পানিবন্দি
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরাঞ্চলে বন্যার পানি গতকালের তুলনায় আজ শনিবার কিছুটা কমলেও টানা এই বৃষ্টিতে জেলার অন্তত ৪০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
১৮ জুন ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন
‘লোন করে ঘর বানিয়েছিলাম, চোখের সামনে সব চলে গেল’
‘লোন করে ঘর বানিয়েছিলাম। চোখের সামনে সবকিছু চলে গেল। আবার ঘরহারা হলাম। এখন শুধু বাঁচার আকুতি।’
১৮ জুন ২০২২, ০২:২০ পূর্বাহ্ন
হবিগঞ্জে কালনী-কুশিয়ারার পানি বিপৎসীমার উপরে
টানা ভারী বর্ষণ, উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে হবিগঞ্জ শহরের নিম্নাঞ্চল। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোও প্লাবিত হচ্ছে। পানি বাড়ছে হবিগঞ্জের কালনী ও কুশিয়ারা নদীতে। নদীগুলোর পানি এখন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৭ জুন ২০২২, ০২:১৮ অপরাহ্ন