ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিস্ফোরণ, নিহত ৮

স্টার অনলাইন ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়নের সময় বিস্ফোরণে রোগীসহ আট আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে।

লায়ন এয়ারের উড়োজাহাজটি ম্যানিলা থেকে জাপানের হানেডাতে যাওয়ার কথা ছিল। ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৮টায় রানওয়ের শেষে বিস্ফোরিত হয় উড়োজাহাজটি।

ভিডিও ফুটেজে বড় আগুনের কুন্ডলী দেখা যায়।

দুই ইঞ্জিনের জেট বিমানটিতে এক রোগী ও তার আত্মীয়কে নিয়ে যাচ্ছিলেন তিন জন চিকিৎসা কর্মী। উড়োজাহাজে আরও ছিলেন তিন ক্রু।

ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (এমআইএএএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় উড়োজাহাজের কেউ বেঁচে নেই।