কেনিয়ায় পদপিষ্ট হয়ে ১৪ স্কুলছাত্রের মৃত্যু
পদদলনে নিহত এক ছাত্রের মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
স্কুল ছুটির পর সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে কেনিয়ায় ১৪ জন ছাত্রের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে অন্তত আরও ৩৯ জন।
শহরের পশ্চিমাঞ্চলের পুলিশ কমান্ডার পেরিস কিমানি গণমাধ্যমকে জানান, গতকাল কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মেগোহা। স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, তৃতীয় তলা থেকে দৌড়ে নামার সময় কিছু শিশু পড়ে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের কাকামেগা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।