অপরিকল্পিত সেতুর জন্য পাহাড় কাটছে এলজিইডি
বান্দরবানের রুমা উপজেলায় অপরিকল্পিত একটি সেতুর জন্য পাহাড় কাটছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। সংযোগ সড়ক ছাড়াই এলজিইডি গত জুন মাসে সেতুটি তৈরির কাজ শেষ করেছে।
৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১ অপরাহ্ন
বান্দরবানে সংরক্ষিত বনে হেলিকপ্টার থেকে ছিটানো হলো বীজ
প্রায় ধ্বংস হয়ে যাওয়া দেশের বৃহত্তম বনাঞ্চল সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত বন রক্ষায় বন বিভাগ বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে আজ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ লাখ বীজ ছিটানো হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
৩১ আগস্ট ২০২১, ০২:২৮ অপরাহ্ন
৪ বছর ধরে আটকা জাহাজ, হুমকিতে পারকি সৈকত
২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্রিস্টাল গোল্ড নামের জাহাজটি চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে আটকা পড়ে। ১৯২ মিটার দৈর্ঘ্যের জাহাজটি দীর্ঘদিন সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকায় জাহাজের বিভিন্ন দূষিত পদার্থ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
৩১ আগস্ট ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন
‘চট্টগ্রামে ফাইজার ভ্যাকসিন সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে’
চট্টগ্রামে ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
২৩ আগস্ট ২০২১, ০৩:২৩ অপরাহ্ন
শিশু গৃহকর্মী নির্যাতন: সেই মানবাধিকার নেত্রী গ্রেপ্তার
বান্দরবানে নয় বছরের শিশুকে জ্বলন্ত কয়েল দিয়ে নির্যাতনের অভিযোগে সেই মানবাধিকার নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ জুলাই ২০২১, ০৮:১১ পূর্বাহ্ন
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সেই মানবাধিকার নেত্রীর বিরুদ্ধে মামলা
বান্দরবানে নয় বছরের শিশুকে জ্বলন্ত কয়েল দিয়ে নির্যাতনের অভিযোগে সেই মানবাধিকার নেত্রী ও তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটি তাদের বাসায় গৃহকর্মীর কাজ করত। তবে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের পরিবর্তে শিশু আইনের ২০১৩-এর ৭০/৮০ (১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
২৩ জুলাই ২০২১, ০৬:১৫ অপরাহ্ন
চট্টগ্রামের ফুসফুসে কেন আঘাত
চারদিকে শতবর্ষী প্রাচীন বৃক্ষ, ভরপুর জীববৈচিত্র্য, পাহাড়, আর ব্রিটিশ আমলের স্মৃতিঘেরা সিআরবি এলাকা। যাকে চট্টগ্রামের ‘ফুসফুস’ বলা হয়। কিন্তু বাংলাদেশ রেলওয়ে সেখানে একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু করে এই ‘ফুসফুস’ ধ্বংসের উদ্যোগ নিয়েছে।
১৭ জুলাই ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন
জীবন্ত গাছ যেখানে বিদ্যুতের খুঁটি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি চাকমা পাড়ায় বিদ্যুতের খুঁটির পরিবর্তে প্রায় ১২টি জীবন্ত গাছের মধ্যে দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে বিদ্যুৎ বিভাগ ঝুঁকিপূর্ণভাবে দুরপয্যনালা চাকমা পাড়ায় গাছকে খুঁটি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
১৬ জুলাই ২০২১, ০৩:৪৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য গরু বিক্রি, জমি বন্ধক রেখে টাকা
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তাকে কমপক্ষে ৩০ হাজার টাকা করে দিতে হয়েছে বলে অভিযোগ করেছে বান্দরবানের থানচি উপজেলার বেশ কয়েকটি পরিবার।
১২ জুন ২০২১, ০১:০৪ অপরাহ্ন
‘খেলতে গিয়ে’ ২ শিক্ষার্থীর মৃত্যু: কোয়ান্টাম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের দুই শিক্ষার্থীর ‘খেলতে গিয়ে’ মৃত্যুর ঘটনায় কোয়ান্টাম কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগে নিহত এক শিক্ষার্থীর স্বজন কোয়ান্টামের বিরুদ্ধে মামলা করেছেন।
৯ জুন ২০২১, ০৮:৫৩ পূর্বাহ্ন
বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের ২ শিক্ষার্থীর ‘খেলতে গিয়ে’ মৃত্যুর অভিযোগ
বান্দরবানের লামা থানার সরই ইউনিয়নে কোয়ান্টাম কসমো স্কুলে পানি নির্গমনের পাইপে পড়ে দুই ছাত্রের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
৮ জুন ২০২১, ০৯:১৭ পূর্বাহ্ন
‘আমাকে কখন জেল থেকে বের করতে পারবে’
জেলে যাওয়ার একদিন পর থেকে প্রতিদিন স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতেন মিলন। গত ১৭ মে থেকে খাগড়াছড়ি জেলে থাকা মিলন বিকাশ ত্রিপুরা গত বৃহস্পতিবারও তার স্ত্রী রিমা ত্রিপুরার সঙ্গে ফোনে কথা বলেন। তখন মিলন জানতে চেয়েছিলেন, কারাগার থেকে তিনি কখন বের হতে পারবেন।
৩০ মে ২০২১, ০৯:০৮ পূর্বাহ্ন
‘পাড়া ছেড়ে না গেলে মেরে ফেলা হবে’
সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের পাহাড়ি জনগোষ্ঠীকে ওই এলাকা ছেড়ে না গেলে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে।
১৫ মে ২০২১, ০৪:২৩ অপরাহ্ন
পাড়া, স্কুল ও সংরক্ষিত বনাঞ্চলের পাশে জ্বলছে ইটভাটা
‘আমরা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু খেয়াং পাড়ার সংখ্যা ক্ষুদ্র খেয়াং জনগোষ্ঠী কয়েকশ বছর ধরে বসবাস করে আসছি। এখানে প্রায় ২৫০ পরিবার খেয়াং জনগোষ্ঠী ছাড়াও খেয়াং পাড়া সংলগ্ন মারমা, চাকমা ও বাঙ্গালিদের যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহবস্থান রয়েছে।
২৪ মার্চ ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ন
পর্যটকদের জন্য নির্মিত রাস্তা বন্ধ রেখেছে প্রশাসন
পর্যটকদের সুবিধার জন্য বান্দরবানের নীলাচল ও মিলনছড়ি সড়কের মধ্যবর্তী একটি রাস্তা নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু জেলা প্রশাসন উল্টো নিজেদের সুবিধার জন্য নিরাপত্তার কারণ দেখিয়ে সেটি বন্ধ করে রেখেছে বলে জানিয়েছেন এলজিইডির এক কর্মকর্তা।
২১ মার্চ ২০২১, ০৩:৩৭ অপরাহ্ন
জলের টাকা জলেই গেল!
বান্দরবানের নীলাচল পর্যটন এলাকায় যাওয়া ভ্রমণকারী ও স্থানীয়দের পানির চাহিদা মেটাতে ‘পানি সরবরাহ প্রকল্প’র আওতায় দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয় করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। কিন্তু, এখন পর্যন্ত সেখান থেকে পানি আর পাওয়া যায়নি।
১৮ মার্চ ২০২১, ০৮:১৮ পূর্বাহ্ন
সেতু ভেঙে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় একটি বেইলি সেতু ভেঙে রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন
পাহাড় কাটায় এলজিইডি প্রকৌশলী, ঠিকাদার ও সাব ঠিকাদারকে ৭ লাখ টাকা জরিমানা
বান্দরবানে পাহাড় কাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বান্দরবান ইউনিটের একজন প্রকৌশলী, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং একজন সাব ঠিকাদারকে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৯ অপরাহ্ন
অপহরণ-ধর্মান্তর-মৃত্যু: তদন্তের গাফিলতিতে লাকিংমে চাকমার করুণ পরিণতি?
কমপক্ষে পাঁচ জন সাক্ষী জবানবন্দিতে বলেছিল, লাকিংমেকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পিবিআই গত ৯ আগস্ট কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে প্রতিবেদন দিয়ে জানায় লাকিংমে চাকমাকে অপহরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
১৬ ডিসেম্বর ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
যে ভূমি তোমার খাস, সে ভূমিতে আমার বাস
উন্নয়নের নামে, পর্যটনের নামে ক্রমাগতভাবে পাহাড়িদের ভূমি দখলের অভিযোগ শুধু বাড়ছেই। ঐতিহাসিকভাবে যেসব জুম ভূমির মালিক জুমিয়ারা, তাদের অধিকারকে অস্বীকার করা হচ্ছে।
১৮ নভেম্বর ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন