বঙ্গবাজার: জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে সিন্ডিকেট
সন্ধ্যায় ফোন করে জানলাম ঈদ উপলক্ষে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকার কাপড় তুলেছিল ৪টি দোকানে। এখন সব শেষ।
৬ এপ্রিল ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
‘হেফাজত’ মানে আইনি সুরক্ষা অথচ র্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর অভিযোগ কেন
কিশোরী ইয়াসমিন নিহত হওয়ার পর ২৭ বছর পার হয়ে গেছে। দেশ ও সমাজ আধুনিক হয়েছে, দেশে নানান উন্নয়ন হচ্ছে, কিন্তু এখনো একজন অভিযুক্ত নারী আসামিকে রিমান্ডে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতন করার এবং মৃত্যুর ঘটনা ঘটেই যাচ্ছে।
২৮ মার্চ ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন
‘একটি নতুন পতাকা পাব, যেখানে লেখা থাকবে আমাদের স্বপ্নের কথা’
দিন যত যাচ্ছে আমরা জানতে পারছি দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ কী ও কেন, যুদ্ধের ফলাফল কী হতে পারে, এই বিষয়ে নূন্যতম ধারণাও ছিল না। তবে বুঝতে পারছিলাম এমন একটা ঝড় এসেছে, যা আমাদের স্বাভাবিক জীবনকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। চোখের সামনে প্রিয় পাড়াটা খালি হয়ে গেল, বন্ধুরা সবাই কোথায় যেন চলে গেল রাতের অন্ধকারে, আর দেখা হয়নি।
২৫ মার্চ ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
স্ত্রী নির্যাতনে বাংলাদেশের চিত্র আফগানিস্তানের চেয়ে কতটা আলাদা
‘মেয়ের কথা মনে পড়লে আমি আর দুনিয়ার কথা ভুলে যাই। আমি তো জীবিত থেকেও মরে আছি।’
১৮ মার্চ ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
আমরা কি বলতে পারি না ‘টিপ ইজ মাই চয়েস’
আজকাল বিভিন্ন তত্ত্ব দিয়ে মানুষের পোশাক, স্টাইল, চলাফেরা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে যেকোনো আনন্দ উদযাপণকে মোটামুটি একটা ছক বেঁধে দেওয়া হচ্ছে।
৮ মার্চ ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
আহমদিয়া সম্প্রদায়ের নিঃশ্বাস নেওয়ার মতো জায়গাও কমে আসছে
কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, মঙ্গলগ্রহ, হিমালয়, চাঁদ সব জয় করে এসে বাংলাদেশে আমরা মানুষ হত্যা করছি, শুধু তাদের পরিচয় আহমদিয়া বলে।
৮ মার্চ ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
‘একুশ’ নিয়ে বিশ্বমানের চলচ্চিত্র নির্মিত হোক
সেই চলচ্চিত্রে থাকবে একুশকে ঘিরে আরও অনেক জানা-অজানা ইতিহাস। বাংলা ভাষার ওপর প্রথম আঘাত, ধীরেন্দ্রনাথ দত্তের প্রতিবাদ, ৫২ এর একুশে ফেব্রুয়ারির মিছিলের প্রস্তুতি, ছাত্র আন্দোলন, দেশব্যাপী মিছিল, রফিক, জাব্বার, বরকত, সালামের শহীদ হওয়া, মেয়েদের প্রতিরোধ, ইটের মিনার গড়ার কথা, আজিমপুর কবরস্থানে শহীদদের সমাধিক্ষেত্র, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের কথা ও সুর নিয়ে তথ্য, রাতের প্রভাতফেরিসহ রাজনৈতিক দল ও নেতাদের অবদান সব ঘটনা ও কাহিনী তুলে ধরতে হবে।
২১ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন
এই সময়ের ভালোবাসার সম্পর্কে ‘স্পেস’ দেওয়ার প্রসঙ্গ আসছে কেন
ভালোবাসা থেকে যখন মানুষ সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সেখানে কমিটমেন্ট থাকতে হয়। আজকাল সম্পর্কগুলো ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ কমিটমেন্ট না থাকা বা কমিটমেন্ট থেকে সরে আসা। তা ছাড়া কম্প্রোমাইজ করার মানসিকতা থেকেও মানুষ সরে আসছে। ‘মনে না নিলে’ কেউ আর ‘মেনে নিতে চায় না’। অর্থাৎ ঠেকায় না পড়া পর্যন্ত মানিয়ে নেওয়ার মানসিকতা দেখা যায় না।
১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
অতিরিক্ত ভালবাসায় সন্তানের কাছে জিম্মি হয়ে যাচ্ছি কি
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’, এই বাসনা নিয়ে মা-বাবা তাদের সন্তানকে বুক দিয়ে আগলে রাখেন, নিরাপত্তা দেন, তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান। তারা স্বপ্ন দেখেন, সন্তান একদিন মাথা উঁচু করে দাঁড়াবে।
১৭ জানুয়ারী ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন
অবহেলার এই দৃশ্যগুলো অচেনা নয়
এই দৃশ্যগুলো যেমন আমাদের কাছে খুব অচেনা নয়, তেমনি এগুলো নিয়ে ভাবার কোনো অবকাশও নেই ব্যস্ত নগরবাসীর। অথবা জীবনযুদ্ধে ব্যস্ত মানুষ এগুলোকে স্বাভাবিক বলেই মনে করছে। দৃশ্যগুলো এমন, একজন নারী শ্রমিক ইট ভাঙছেন, পাশে চাদরের ওপর শুয়ে আছে তার এক বছর বয়সী শিশু। আরেকজন পুরুষ শ্রমিককে দেখলাম ফার্মগেটে ফুটপাতে রাতে ঘুমিয়ে পড়েছেন তার মাল বহনকারী ডালিটার মধ্যেই। হয়তো সকালে উঠেই আবার কাজের জন্য দৌড়াতে হবে, হয়তো এই শহরে তার মাথা গোঁজার মতো কোনো ঘরবাড়ি নেই।
৫ জানুয়ারী ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন
ফারদিনের মৃত্যুজট: ‘যাহা খুলিয়াও খুলিলো না’
বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যুরহস্য ক্রমশ যেদিকে এগুচ্ছে, তা সাগর-রুনী হত্যাকাণ্ডের রহস্যের মতো হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। বছরের পর বছর যাবে কিন্তু, কূলকিনারা হবে না। সাগর-রুনীর শিশু সন্তান মেঘের মতো হয়তো ফারদিনের বাবাকেও অনেক বছর অপেক্ষা করতে হবে ছেলের মৃত্যুজটের সমাধান নিয়ে যুক্তিগ্রাহ্য উপসংহারে পৌঁছানোর জন্য।
২৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন
বৈষম্যের ঘটনাগুলো এতটা ভয়াবহ, যা গল্পকেও হার মানায়
আমাদের মতো দেশগুলোতে ‘মানবাধিকার’ খুব ক্লিশে একটি শব্দ হয়ে দাঁড়িয়েছে। বহুল ব্যবহৃত একটি শব্দ, কিন্তু আদতে মূল্যহীন। সংবিধান বলছে, দেশের সব মানুষ সমান। নারী-পুরুষে, মূলধারার মানুষের সঙ্গে প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কোনো ভেদাভেদ হবে না। কিন্তু প্রকৃত চিত্র কি তাই?
১০ ডিসেম্বর ২০২২, ০৭:২৫ পূর্বাহ্ন
শিশু হত্যার বিক্ষোভে কেন বসুন্ধরা আর কাঁপছে না
‘নারীর প্রতি সহিংতা প্রতিরোধ পক্ষ’ শুরুর দিনই আমরা খবর পেলাম ৫ বছর বয়সী এক শিশুকে টুকরো টুকরো করে কেটে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। শুধু এই খবর কেন, প্রতিদিনই এমন সব লোমহর্ষক ঘটনার খবর সংবাদমাধ্যমে দেখছি। এসব খবর আমাদেরকে নতুন করে আতঙ্কিত করছে, শিহরিত করছে, অবাক করছে, ব্যথিত করছে। কষ্টে কুঁকড়ে যাচ্ছি, কিন্তু এত নিরুপায় যে, কিছুই করতে পারছি না। সত্যি করে বললে বলতে হয়, কিছু যেন করতে চাইছিও না।
২৭ নভেম্বর ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
আমাদের সন্তানদের জীবনের লক্ষ্য অপরাধ জগতের ‘বড় ভাই’ হওয়া
আমরা আমাদের সন্তানদের হারিয়ে ফেলছি খুব দ্রুত। গল্পে যেমন পড়েছি হ্যামিলনের বাঁশিওয়ালার পেছনে শহরের সব শিশু-কিশোর দলবেঁধে ছুটে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের সন্তানরা অপরাধ জগতের পেছনে ছুটে যাচ্ছে।
১৭ নভেম্বর ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
কেন ১৩ বছর পর আওয়ামী লীগকে ভাবতে হচ্ছে জনগণের রায় নিয়ে
আমার ফুপা ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি বাসায় এলেই পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন করতেন, যা ছিল বেশ বিব্রতকর। শেষে গিয়ে প্রশ্ন করতেন, পরীক্ষা কেমন হয়েছে?
৩ নভেম্বর ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন
অভিবাসন: রক্ষকই যখন ভক্ষক
একজনকে উড়োজাহাজে তুলে দেওয়ার জন্য খুব ভোরে বিমানবন্দরে গিয়েছি। বাংলাদেশ বিমানের কাউন্টারের সামনে ব্যাপক ভিড়। বেশিরভাগই অভিবাসী শ্রমিক ভাই-বোনেরা। তাদের অনেকেই ঘুমাচ্ছেন, কেউ ফোনে কথা বলছেন, কেউ বসে আছেন।
২৬ অক্টোবর ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন
কোন পরিস্থিতি জঙ্গিবাদকে আবার উৎসাহিত করছে
যখন কোথাও ‘জঙ্গি’ শব্দটি শুনি, চোখের সামনে ভেসে ওঠে হলি আর্টিজানের নৃশংস ঘটনার কথা। এর আগে ও পরে জঙ্গি সংশ্লিষ্ট অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এরকম ভয়াবহ পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা আগে দেখিনি।
১৮ অক্টোবর ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
এরা হয়তো একদিন দেশটাকেই খেয়ে ফেলবে
বাবা-মায়ের সঙ্গে নতুন শহরে যাচ্ছে ছোট্ট মেয়ে চিহিরো। পথ হারিয়ে তারা একটি ছোট্ট বনের ভেতরে ঢুকে পড়ে। সেই বনের ভেতর দিয়ে চলতে চলতে হঠাৎ সামনে দেখে একটি প্রাচীন বাড়ির গেট ও একটি আজব মূর্তি।
১১ অক্টোবর ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
‘ব্যক্তি স্বাধীনতা’ ও ‘সাংসারিক চাপে’ই কি বিয়েতে অনাগ্রহী তরুণ সমাজ
ব্যাংককে একটি ট্রেনিং সেশনে আমাদের কোঅর্ডিনেটরের বয়স ছিল প্রায় ৪০ ছুঁই ছুঁই। প্রথম দিনের আইসব্রেকিং ক্লাসে পরিচয় পর্বে কিম জানালেন, তিনি অবিবাহিত, কারণ তার বিয়েই হচ্ছে না।
৫ অক্টোবর ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন
ইরানের সাম্প্রতিক আন্দোলন ও বাংলাদেশে ‘বেআব্রু নারী শিকার’ প্রসঙ্গে
এবড়ো-থেবড়ো একটি জায়গায় গর্ত খুঁড়ে, হাত পা বেঁধে একটি মেয়েকে সেখানে নামানো হলো। পরণে তার সাদা কাপড়। গর্তে মেয়েটিকে কোমর পর্যন্ত পুঁতে চারপাশ মাটি দিয়ে ভরাট করা হলো। এরপর দূর থেকে পাথর ছোঁড়া হলো তাকে লক্ষ্য করে।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন