ফিরে দেখা-২০২১: বিচারবহির্ভূত হত্যা ৬৭, কারাগারে মৃত্যু ৭৮, গুম ৬
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন অভিযোগকে একেবারে উড়িয়ে দেয় বাংলাদেশ সরকার।
২৯ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
ফিরে দেখা-২০২১: বিশ্বমঞ্চে বাংলাদেশ
করোনাভাইরাস মহামারির মধ্যেই শেষ হতে চললো আরও একটি বছর। ভালো-মন্দ মিলিয়ে নানা ঘটনায় আলোচিত ছিল ২০২১ সাল। দেশের অভ্যন্তরে যা-ই ঘটুক না কেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বছরটা মন্দ যায়নি। এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ও পদক। বছর শেষে পুরনো অর্জনগুলোর দিকে একবার ফিরে তাকানো যাক।
২৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ অপরাহ্ন
‘মুরাদ ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, আইন প্রয়োগকারীরা নীরব কেন?’
খালেদা জিয়া, তারেক রহমান, তার কন্যা জাইমা রহমান ও ছাত্রলীগের নেত্রীদের নিয়ে অশালীন, অনৈতিক, কুরুচিপূর্ণ বক্তব্য এবং চিত্র নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিয়ে পদ হারিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। অতীতে এ রকম ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে তৎপর হতে দেখা গেছে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার ঘটনাও আছে। কিন্তু আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মুরাদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি সরকার।
৭ ডিসেম্বর ২০২১, ০২:১৪ অপরাহ্ন
যে নির্দেশ বাস পর্যন্ত এসে পৌঁছায় না
মালিক সমিতির ঘোষণা অনুযায়ী রোববার থেকে ঢাকায় ‘সিটিং সার্ভিস’ ও ‘গেটলক সার্ভিস’ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আরও জানানো হয়েছিল, ডিজেল ও সিএনজিচালিত প্রতিটি বাসে আলাদা স্টিকার লাগানো হবে।
১৫ নভেম্বর ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন
৭ বছরে লাভ ৪৩ হাজার কোটি ও প্রতিবছর ভ্যাট ট্যাক্সে আয় ৯-১০ হাজার কোটি
সরকারের একাধিক মন্ত্রীর দাবি, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়া এবং প্রতিবেশী ভারতে পাচার রোধে ডিজেল ও কেরোসিনের দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তাবে দাম বাড়ানোর কাজটি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কিন্তু কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) না জানিয়ে কারসাজির মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে দিয়ে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো এবং তা কার্যকর করিয়েছে বিপিসি। যা সুনির্দিষ্টভাবে বিইআরসি’র আইন লঙ্ঘন এবং একটি শাস্তিযোগ্য অপরাধ।
৮ নভেম্বর ২০২১, ০৭:৪২ পূর্বাহ্ন
সংস্কৃত থেকে পাস করলেও সংস্কৃত বলতে বা পড়তে পারেন না
প্রার্থীদের রেজাল্ট ঈর্ষণীয়, প্রায় সবাই প্রথম শ্রেণিতে প্রথম। সবাই পাস করেছেন সংস্কৃত বিভাগ থেকে। কিন্তু অভিযোগ উঠেছে, তারা সংস্কৃত পড়তে বা বলতে পারেননি। তাই একজনকেও শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করতে পারেনি নিয়োগ বোর্ড। ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের।
১ নভেম্বর ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
করোনাকালে চিকিৎসকদের রাত-দিন
‘আর কিছুক্ষণ পরেই প্রথম রোজার প্রথম ইফতার হবে। অনেকেই পরিবারের সঙ্গে বসে হয়তো ইফতার করবেন, আবার অনেকেই জরুরি সেবার কাজে নিয়োজিত থাকার কারণে বাইরে ইফতার সেরে নেবেন। কিন্তু আমরা এমন এক দায়িত্বে আছি, যেখানে মাস্ক খুলে মুক্ত বাতাস খাওয়াই মানা, সেখানে পানি তো দূরের কথা। তারপরও আমরা ক্লান্তিহীন ডিউটি করে যাচ্ছি, যেন আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। আমরা এমনই এক অভাগা পেশায় আছি, করোনাকালে এই পরিস্থিতিতে আমাদের কথা কেউ একবার বলে না আমরা কেমন আছি?’
১৫ এপ্রিল ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন
‘যারা আজ বিবৃতি দিলেন, এত বছর তারা কোথায় ছিলেন’
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যবইয়ে গুরুতর অসঙ্গতির কথা উল্লেখ করে তা অনতিবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছেন দেশের ২১ নাগরিক। তারা জানান, বইটিতে রাজনৈতিক দলের পরিচিতিতে যুদ্ধাপরাধী রাজনৈতিক দল ‘বাংলাদেশ জামায়াত ইসলামী’কে রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দলটির ঘৃণিত মানবতাবিরোধী অপরাধের কোনো উল্লেখ নেই।
১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:১৫ অপরাহ্ন
৩ শিক্ষক নিয়োগ, বহু প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় গত ৩০ ডিসেম্বর অণুজীববিজ্ঞান বিভাগে তিন প্রভাষকের নিয়োগ চূড়ান্ত করা হয়। এরপরেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠে, শিক্ষক নিয়োগে প্রশ্নবিদ্ধ সুপারিশই বহাল রেখেছে সিন্ডিকেট।
৩ জানুয়ারী ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন
শিক্ষার্থীরা থাকবেন কোথায়, প্রশ্নের উত্তরে ঢাবি উপাচার্য ‘আমার জানা নেই’
আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত আছে, সেভাবেই হবে।
১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪৪ অপরাহ্ন
আমদানিকৃত অ্যান্টিজেন কিট কোন নীতিমালায় উত্তীর্ণ হয়েছে: প্রশ্ন ডা. জাফরুল্লাহ চৌধুরীর
বিদেশ থেকে অ্যান্টিজেন কিট কিনে এনে করোনাভাইরাস পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ। পরীক্ষার সংখ্যা বাড়ানোর পরিপ্রেক্ষিতে র্যাপিড টেস্ট শুরুর দাবি ছিল অনেক দিন ধরেই। দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অনুমোদন প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।
৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন
ঔষধ প্রশাসন অধিদপ্তরের চিঠির অপেক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্র
নানা জটিলতায় আটকে থাকা গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিবডি টেস্ট কিট আবারও ট্রায়ালের আবেদন করে চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরে।
১৬ নভেম্বর ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন
‘উপাচার্যের কাজ কি বিশ্ববিদ্যালয়কে ১০০ বছর পেছনে নিয়ে যাওয়া’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী শিক্ষাবর্ষ (২০২১-২২) থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ডিন’স কমিটি। এ ছাড়া, কোনো বিশ্ববিদ্যালয় চাইলে ঢাবির অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে বলেও জানিয়েছে তারা।
৯ নভেম্বর ২০২০, ১২:০৫ অপরাহ্ন
চেষ্টা করছি বেটার ইমেজ তৈরি করতে: স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে গতকাল। ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতির দুটি, যুগ্ম সাধারণ সম্পাদকের একটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ ফাঁকা রাখা হয়েছে। এর আগে, গত বছরের ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে নির্মল রঞ্জন গুহকে সভাপতি ও এ কে এম আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
২০ অক্টোবর ২০২০, ০৪:২০ অপরাহ্ন
সংগঠন পরিচালনার জন্য গণচাঁদা, ব্যক্তি স্বার্থে নয়: নুর
আগামী মাসেই নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ গঠনের ইচ্ছা পোষণ করে গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ‘দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার’ সংগ্রামকে সুসংগঠিত করতে এই গণচাঁদা আহ্বান করা হয়েছে বলে জনগণের উদ্দেশ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘তারুণ্যের নতুন ধারার রাজনীতিতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’
১৮ অক্টোবর ২০২০, ০৫:৫২ অপরাহ্ন
ছাত্র অধিকার পরিষদের ৩ নেতা এখনো নিখোঁজ, ডিবির হাতে গ্রেপ্তার ২ জন রিমান্ডে
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সহসভাপতি মো. নাজমুল হুদা গতকাল রাজধানীর মগবাজারের মডার্ন হারবালে ভাইভা দিতে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে সেখান থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
১২ অক্টোবর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ যেই করুক, তার বিচার চাই: নুর
ঢাকাসহ সারাদেশেই ধর্ষণবিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে। শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলো। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সমাবেশ ঘটেছিল। ধর্ষণের বিচার চেয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন একজন শিক্ষার্থী। আর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ধর্ষণবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল।
৯ অক্টোবর ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন
‘ক্ষোভ, পথে প্রকাশিত হোক’
‘ময়লা ফেললেও টাকা দিতে হবে, না ফেললেও দিতে হবে’, সম্প্রতি এমন হুমকি পেয়েছেন জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। হুমকিদাতা নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাছ থেকে টেন্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়েছেন।
২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
ঢাকা দক্ষিণের প্রধান সমস্যা কুকুর?
‘ঢাকাবাসীর অভিপ্রায় অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের বিষয়ে করণীয় নির্ধারণে আমরা চিন্তাভাবনা করছি’- গত ৩০ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
বিষয়টি রহস্যজনক!
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ষষ্ঠবারের মতো নিয়োগ পেতে যাচ্ছেন প্রকৌশলী তাকসিম এ খান। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই তাকে আবার তিন বছরের জন্য নিয়োগ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন