সিডনিতে লকডাউন বিরোধী কয়েক হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরী সিডনির প্রাণকেন্দ্রে লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। আজ শনিবার হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে তারা লকডাউনবিরোধী স্লোগান দেন। প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাস্তায় মাস্ক ছুঁড়ে ফেলেন
২৪ জুলাই ২০২১, ০১:০৯ অপরাহ্ন

কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে জো বাইডেন প্রশাসন নিশ্চিত করেছে, অদূর ভবিষ্যতে কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব নমনীয় হওয়ার কোনো সম্ভাবনা নেই।
২৩ জুলাই ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশে ৫০ মিলিয়ন ভ্যাকসিন পাঠানোর আবেদন অস্ট্রেলিয়া প্রবাসীদের

বাংলাদেশে ৫০ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উপহার হিসাবে পাঠানোর জন্য অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আবেদন করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তাদের আবেদন অনুমোদন করে নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে প্রবাসীদের পরামর্শ দিয়েছে পার্লামেন্ট কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২১, ০৬:৩৯ পূর্বাহ্ন

করোনার তীব্র সংক্রমণ, তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী ফাওউজি মেহদিকে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী হিচেম মেচিচির দপ্তর থেকে গতকাল মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
২১ জুলাই ২০২১, ১২:৩৩ অপরাহ্ন

জ্যাকব জুমাকে গ্রেপ্তারের প্রতিবাদে দ. আফ্রিকায় সংঘর্ষ, নিহত বেড়ে ৭২

দক্ষিণ আফ্রিকায় গত কয়েক দশকের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
১৪ জুলাই ২০২১, ০৫:০২ পূর্বাহ্ন

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কিউবায় বিক্ষোভ

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির কয়েক হাজার নাগরিক। রবিবার রাজধানী হাভানা থেকে ‘ফ্রিডম, ফ্রিডম’ বলে স্লোগান দিতে দিতে বিক্ষোকারীরা শান্তিয়াগো পৌঁছায়।
১২ জুলাই ২০২১, ০৩:১৫ অপরাহ্ন

হাইতির প্রেসিডেন্টকে হত্যাকারী ৪ ‘আততায়ী’ বন্দুকযুদ্ধে নিহত

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসির হত্যাকারীদের মধ্যে সন্দেহভাজন চার জন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
৮ জুলাই ২০২১, ০৩:৪৫ অপরাহ্ন

সন্ত্রাসী হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি

নিজ বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ জুলাই ২০২১, ০১:৪৮ অপরাহ্ন

মুসলিম পরিবারের ৪ হত্যা কোনো দুর্ঘটনা নয়: জাস্টিন ট্রুডো

কানাডার অন্টারিও প্রদেশের একটি মুসলিম পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
৯ জুন ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন

কানাডার অন্টারিওতে ট্রাক হামলায় এক মুসলিম পরিবারের ৪ জন নিহত

কানাডায় একটি ‘পূর্বপরিকল্পিত’ ট্রাক হামলায় এক মুসলিম পরিবারের চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কানাডার পুলিশ।
৮ জুন ২০২১, ০৩:৩১ পূর্বাহ্ন

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত অন্তত ১৩২

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র হামলাকারীরা অন্তত ১৩২ জন বেসমারিক মানুষকে হত্যা করেছে।
৬ জুন ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন

সমারটন ম্যান: মৃত্যুর ৭০ বছর পর রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে

বাস্তব জীবনের রহস্য কখনও স্টিফেন কিং এর উপন্যাসের গল্প কিংবা গোয়েন্দা ফেলুদার রহস্য রোমাঞ্চের চেয়েও চমকপ্রদ হতে পারে। ১৯৪৮ সালে ‘সমারটন ম্যান’র মৃত্যুর ঘটনা সেরকমই এক উপাখ্যান।
২ জুন ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন

পর্যালোচনার পর পেরুতে মৃতের সংখ্যা দ্বিগুণের বেশি

পেরুতে নতুন করে পরিসংখ্যান পর্যালোচনার পর করোনা মহামারিতে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে। সোমবার পেরুর প্রধানমন্ত্রী ভায়োলেতা বারমুডেজ এক ঘোষণায় বলেন, গত বছরের ১ মার্চ থেকে চলতি বছরের ২২ মে পর্যন্ত ১ লাখ ৮০ হাজার ৭৬৪ জন মারা গেছেন। এর আগে দেশটিতে মৃতের সংখ্যা বলা হয়েছিল ৬৭ হাজার ৮০৭ জন।
১ জুন ২০২১, ০৩:২২ অপরাহ্ন

কানাডার আদিবাসী স্কুল প্রাঙ্গণ থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার

কানাডায় পুরনো একটি আদিবাসী স্কুল প্রাঙ্গণ থেকে অন্তত ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। এদের মধ্যে মাত্র তিন বছরের শিশুও রয়েছে।
২৯ মে ২০২১, ০৪:৪৩ অপরাহ্ন

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: ৬৮ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ১৩

তিউনিসিয়া উপকূলে গত মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৬৮ জন বাংলাদেশিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন।
২২ মে ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন

উড়োজাহাজ দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১

নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু দেশটির উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন।
২২ মে ২০২১, ০৩:১০ পূর্বাহ্ন

এল সালভাদরে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ২৪ জনের দেহাবশেষ উদ্ধার

এল সালভাদরে এক সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ির বাগানে কমপক্ষে ২৪ জনের দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে। কর্মকর্তারা জানান, সেখানে প্রায় ৪০টির মতো মরদেহ মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। তাদের বেশিরভাগই নারী বা অপ্রাপ্তবয়স্ক মেয়ে বলে ধারণা করা হচ্ছে।
২১ মে ২০২১, ০৪:৩৭ অপরাহ্ন

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ৩৩ জন বাংলাদেশি

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবাই বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো অন্তত ৫০ জন নিখোঁজ আছেন।
১৮ মে ২০২১, ০৬:৪৮ অপরাহ্ন

ভারত থেকে আসা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে অস্ট্রেলিয়া

করোনায় বিপর্যস্ত ভারত থেকে নিজ দেশের নাগরিকদের ফিরে আসার ওপর নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
৭ মে ২০২১, ০৬:০৭ পূর্বাহ্ন

মেক্সিকোতে রাস্তার ওপর ট্রেনসহ ওভারপাস ভেঙে নিহত ২৩

মেক্সিকো সিটিতে ব্যস্ত রাস্তার ওপর ট্রেনসহ একটি রেলওয়ে ওভারপাস ভেঙে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ মে ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন