আজ হাসি দিবস

একটি দিন সুন্দর করতে হাসির কোনো বিকল্প নেই। কখনো আমরা নিজে থেকে হাসি, কখনো অন্যের হাসি দেখে হাসি, আবার কখনো আনন্দে হাসি। যেভাবেই হাসি না কেন পৃথিবীতে নানা রকম হাসি আছে। তাই হয়তো রোকনুজ্জামান খান দাদাভাই লিখেছিলেন-
৭ অক্টোবর ২০২২, ০২:১৯ পূর্বাহ্ন

আজ নুডলস দিবস

নুডলস খেতে কে না পছন্দ করে। নিশ্চয়ই তোমরাও নুডলস খেতে পছন্দ করো। না করার কোনো কারণ নেই, নুডলস সুস্বাদু একটি খাবার। আচ্ছা তোমরা কী জানো- ৬ অক্টোবর নুডলস দিবস? তাই চাইলেই কিন্তু আজ শান্তভাবে বসে মায়ের হাতের রান্না করা এক বাটি নুডলস খেতেই পারো।
৬ অক্টোবর ২০২২, ০৩:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশে আসছেন ব্রুনেইয়ের বিলাসী সুলতান

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসকের তালিকায় প্রথমস্থানে আছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। এ ছাড়া, বিশ্বের নিরঙ্কুশ ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানদেরও একজন তিনি।
৫ অক্টোবর ২০২২, ০৬:২২ পূর্বাহ্ন

ঘুমের মধ্যে ‘বোবায় ধরে’ কেন, পরিত্রাণে করণীয়

ঘুমের মধ্যে অনেক সময় শরীরের ওপর ভারী কিছু বসিয়ে দেওয়া হয়েছে বলে অনুভূত হয়। এ সময় হাত-পা নাড়ানো যায় না। এ সময় সাহায্যের দরকার পড়ে। কিন্তু, চাইবে কী করে? এ সময় মুখ থেকে কোনো কথাও বেরোয় না। কয়েক সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত স্থায়ী হওয়া এই অচলাবস্থায় মনে হয় এই বুঝি দমবন্ধ হয়ে গেল।
৪ অক্টোবর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন

আজ বয়ফ্রেন্ড দিবস

বিশ্বে নানারকম দিবস আছে। তার মধ্যে আবার কিছু দিবস হলো একটি বিচিত্র রকমের। এই যেমন আজ ৩ অক্টোবর বয়ফ্রেন্ড দিবস। বয়ফ্রেন্ড হতে পারে খুব কাছের একজন ভালো বন্ধু বা প্রেমিক। তবে, কাছের বন্ধু বা প্রেমিক যেই হোক না কেন একজন ভালো বন্ধু কিন্তু সবার প্রয়োজন। যে সবসময় পাশে থেকে একজনের অনুপ্রেরণা হয়ে ওঠেন, উৎসাহ দেন। এমন বন্ধুর জন্যেই আজ ‘বয়ফ্রেন্ড দিবস’।
৩ অক্টোবর ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন

‘চাঁদ’ নেমে আসছে দুবাইয়ে

চাঁদে যাওয়ার বাসনা মানুষের আদিকালের। প্রতিবেশী এই উপগ্রহটিতে মানুষের প্রথম পা পড়েছিল ১৯৬৯ সালে। এরপর বাণিজ্যিকভাবে ‘মহাকাশ পর্যটনের’ প্রচলন শুরু হওয়ায় আবার চাঁদ এসেছে আলোচনায়।
৩ অক্টোবর ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন

পুরস্কার এনে দিল মাছির শরীর ফুঁড়ে বেরিয়ে আসা ‘জম্বি’ ছত্রাকের ছবি

আক্ষরিক অর্থে একটি ছবি কখনো কখনো জীবন, মৃত্য কিংবা ‘জম্বির’ প্রতিরূপও ধারণ করতে পারে। ২০২২ সালের বিএমসি ইকোলজি অ্যান্ড ইভোলিউশন ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এরকম একটি গা ছমছমে ছবির দেখা মিলেছে। ছবিটিতে দেখা যায়, একটি মাছির শরীর ভেদ করে বেরিয়ে আসছে ‘জম্বি’ ছত্রাক।
১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

বেনিস্টার ইফেক্ট: অসম্ভবকে সম্ভব করা হয়েছিল যেভাবে

ঊনবিংশ শতাব্দীতে নিউইয়র্ক টাইমসের একটি গবেষণায় বলা হয়, মানুষের শারীরিক গঠনের কারণে বেশ কিছু কাজ মানুষের পক্ষে করা অসম্ভব। এই ধারণাকে চ্যালেঞ্জ করেন মেডিকেলের শিক্ষার্থী রজার বেনিস্টার।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৬ পূর্বাহ্ন

তৈমুর লংয়ের অভিশাপ

'আমার কবরের শান্তি বিঘ্নিত কোরো না। এর অন্যথা হলে তোমরা পাবে আমার চেয়েও নৃশংস এক দখলদার।’ লেখাটা পড়লেন জোসেফ স্তালিন। তারপর হেসে উড়িয়ে দিলেন। 
৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যম ও সুখ-দুঃখের বাস্তবতা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না বর্তমানে এমন মানুষের সংখ্যা কমই। নিয়মিত ব্যবহার না করলেও একটি অ্যাকাউন্ট আজকাল প্রায় সবাই খুলে রাখেন।
২৪ আগস্ট ২০২২, ০৫:০২ পূর্বাহ্ন

খরায় পানির ওপরে উঠে আসছে ইউরোপের অতীত

কয়েক সপ্তাহ ধরে তীব্র খরায় ভুগছে ইউরোপ। ক্রমাগত তাপদাহের ফলে স্থানান্তরিত হচ্ছে মানুষ, ঘটছে মৃত্যুর ঘটনা। নদী ও হ্রদ শুকিয়ে যাওয়ায় জলযান চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে খরায় পানিস্তর নিচে নেমে যাওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে আশ্চর্য প্রাচীন কিছু নিদর্শন।
২২ আগস্ট ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

এরফুর্ট ল্যাট্রিন ডিজাস্টার: মলে ডুবে মারা গিয়েছিলেন বহু অভিজাত জার্মান

জার্মানির একটি গুরুত্বপূর্ণ শহর এরফুর্ট। অষ্টম শতাব্দী থেকেই এখানে গড়ে উঠতে থাকে নগরকেন্দ্রিক সভ্যতা। সে সময়ের নগর সভ্যতার যে উপাদানগুলো এখনো অবশিষ্ট আছে তার একটি হলো সেন্ট পিটারের গির্জা। এই গির্জাতেই ১১৮৪ সালের ২৬ জুলাই ঘটে গিয়েছিল ইতিহাসের অন্যতম মর্মান্তিক ও অদ্ভুত একটি ঘটনা। যা 'এরফুর্ট ল্যাট্রিন ডিজাস্টার' নামে পরিচিত।
১২ আগস্ট ২০২২, ১২:৫৬ অপরাহ্ন

পারফেকশনিজমের ৪ লক্ষণ: বিষাক্ত করতে পারে কর্মক্ষেত্র

নিজের কাজটা সবেচেয়ে ভালোভাবে করতে চাওয়া অবশ্যই প্রশংসনীয়। তবে, আপনি যদি পারফেকশনিস্ট হওয়ার পথে হাঁটেন, তাহলে অনেক সময় নিজের কাজগুলো প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন অসম্ভব এবং অবাস্তব হয়ে ওঠে।
৩ আগস্ট ২০২২, ১২:১৮ অপরাহ্ন

সময়ের স্রোতে হারিয়ে যাওয়া পেশা

সময়ের পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হয়েছে সমাজ ব্যবস্থা, বিভিন্ন পেশার। অতীতের অনেক জনপ্রিয় পেশাই এখন বিলুপ্ত প্রায়। অনেক পেশা ইতোমধ্যে হারিয়ে গেছে।
১ আগস্ট ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন

গুগলের ‘ইন্টারভিউ ওয়ার্মআপ’ টুল নেবে সাক্ষাৎকার

চাকরির ভাইভা থেকে বিদেশে শিক্ষার সুযোগ সব ক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিতে মুখোমুখি হতে হয় সাক্ষাৎকারের। অনেকেই আছেন যারা সামনাসামনি কথা বলতে পারেন না বা দ্বিধায় ভোগেন। তাদের জন্য গুগল নিয়ে এলো বিশেষ সুবিধা।
১ আগস্ট ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন

দ্য লাইন: মরুর বুকে ভবিষ্যতের শহর গড়ছে সৌদি আরব

সৌদি আরবে গড়ে তোলা হচ্ছে নতুন এক শহর ‘দ্য লাইন’। ‘নিওম’ নামে একটি প্রকল্পের অধীনে নির্মিত হবে ভবিষ্যতের এই শহর। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশে নির্মাণাধীন শহরটির নকশার বিষয়ে ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
২৬ জুলাই ২০২২, ০৮:২৪ অপরাহ্ন

লোডশেডিংয়ের বিরক্তিকর সময় মধুর করার উপায়

দেশে চলছে লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিরক্ত কমবেশি সবাই। তবে লোডশেডিং কয়েক বছর আগে এত বিরক্তির জন্ম দিতো না। বরং লোডশেডিংয়ে তৈরি হতো নতুন নতুন গল্প আর সম্পর্কের। ছোট ছোট বাচ্চারা নেমে যেত উঠানে খেলা করতে। বৃদ্ধরা গল্প করতো পুরোনো দিনের। পাশের বাসার প্রতিবেশীরা গোল হয়ে বলতো নানা রঙের দিনগুলোর কথা। কিন্তু প্রযুক্তির যুগে এসব মানবীয় যোগাযোগ আমাদের কাছে রূপকথার গল্পের মত শোনায়।
২৪ জুলাই ২০২২, ০৫:১৪ পূর্বাহ্ন

গোল্ডিলকস নীতি: কতটা কাজ সফলতা ও সুখ আনে

কোনো কাজের আগে ‘গোল্ডিলকস নীতি’ মেনে চলতে বলেন মনস্তাত্ত্বিকেরা। এই নীতির মূল কথা হলো সব সময় এমন কাজই করা উচিত, যা সামর্থ্যের একেবারে বাইরেও নয়, আবার যোগ্যতার চেয়ে কমও নয়। কোনো একটি কাজ করার কিংবা চ্যালেঞ্জ গ্রহণের জন্য অনুকূল পরিধিকেই বলা হয় গোল্ডিলকস জোন। 
১৩ জুলাই ২০২২, ০৩:২৫ অপরাহ্ন

পোশাকের লেবেলের কোনটার কী অর্থ

আপনি যে পোশাক পরেন, খেয়াল করলে দেখবেন প্র্রতিটি পোশাকেই এক বা একাধিক লেবেল ও ট্যাগ রয়েছে। এসব ট্যাগে আবার নানা ধরনের প্রতীক থাকে। যেমন, ব্র্যান্ডের নাম, কাপড়টি কীভাবে যত্ন নিতে হবে, কাপড় বা সুতার ধরন, কাপড়টি কী দিয়ে তৈরি, পোশাকের আকার, উৎপাদনকারী দেশ ইত্যাদি নির্দেশ করা থাকে।
১৩ জুলাই ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন

১০ ফুট পদ্ম পাতা!

বলিভিয়ার কিউ গার্ডেনে দেখা মিলেছে বিশালাকার এক প্রজাতির পদ্ম ফুলের। ভিক্টোরিয়া বলিভিয়ানা নামের এই ফুলের পাতার আকৃতি প্রায় ৩ মিটার বা ১০ ফুট।
৭ জুলাই ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন