শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

আজ বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এই তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে কিছু শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে জড়ো হন। পরে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করেন। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

শেষ খবর অনুযায়ী, ৬টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলছিল।