মঙ্গলবার জামায়াতের ‘ছায়া বাজেট’

স্টার অনলাইন রিপোর্ট

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে জোট শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পর এবার ‘ছায়া বাজেট’ দিতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।

আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ছায়া বাজেট উপস্থাপন করা হবে বলে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই সংবাদ সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের শরিক এনসিপির পক্ষ থেকেও একটি ‘ছায়া বাজেট’ উপস্থাপন করা হয়।

এতে দেশের অর্থনীতিকে ১২ খাতে ভাগ করে ৭১টি প্রস্তাব দেয় দলটি।