আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান
এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছিল। ফাইল ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলছে, আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
১৭ বছর নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর অধ্যাপক ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান।
গত বছরের ১৩ জুন লন্ডনে তাদের দেখা হয়েছিল। তারেক রহমানের দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটি প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।