এ মাসেই বিমানের ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
এক দশকেরও বেশি সময় পর আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমোদন দেয়।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা মূলত দুবাই বা দোহা ট্র্রানজিট ব্যবহার করেন।
দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট আবারও চালু হওয়ায় এখন যাতায়াত সহজ হবে এবং বাণিজ্যিক কার্যক্রমও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিমানের প্রতিনিধিরা জানান, এই রুট পুনরায় চালুর বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। ২০১২ সালে বন্ধ হওয়ার পর এই প্রথম ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।
সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটেই এই সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।