পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ বুধবার পদত্যাগ করেছেন। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের নভেম্বরে সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

এদিকে গতকাল ১৫তম বিসিএসের কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।

সাজ্জাত আলী 'ব্যক্তিগত ও পারিবারিক' কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে।

তবে পুলিশের বিভিন্ন সূত্র বলছে, আগামী নভেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও নতুন সরকার ক্ষমতায় আসা এবং তার চেয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।