ভোলার ৪ আসনের সবকটিতে বিএনপি জোটের জয়

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনের সবগুলোতে বিএনপি জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমানের গরুর গাড়ি মার্কা ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর মো নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৪ ৭৩ ভোট, ‘না’ পড়েছে ৪৪ হাজার ৭৩১ ভোট।

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামীর মো ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৮৩ হাজার ৭০৪ ভোট, ‘না’ পেয়েছে ২৯ হাজার ১৬৬ ভোট।

ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ নিজামুল হক পেয়েছেন ৫৭ হাজার ৩৯১ ভোট।

ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী মো. নুরুল ইসলাম ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট।

এই আসনে গণভোটের ফলাফল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।