ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যার পর ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।
এদিকে, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর কারণে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ক্রিকেট ম্যাচও সাময়িকভাবে থেমে যায়।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা সৌরভ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে ঈদের কেনাকাটায় বের হওয়া মানুষেরা ভোগান্তিতে পড়েন।
মিরপুর এলাকার এক বাসিন্দা বলেন, পান্থপথ যাওয়ার জন্য ইফতারের পর বাসা থেকে বের হই। কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটা কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। তবে এটা স্থায়ী নয়। ঘণ্টাখানেক বৃষ্টি হয়ে আবার থেমে যায়। শিলাবৃষ্টিও হতে পারে।’