চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুন নবী ম্যাক্সন কলকাতায় গ্রেপ্তার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত আসামি নুরুন নবী ম্যাক্সনকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি।
৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৮ অপরাহ্ন
জাপানি দুই শিশুর বিষয়ে আপিলের আদেশ ১৩ ফেব্রুয়ারি
জাপান থেকে বাংলাদেশে আসা দুই সন্তান নাকানো জেসমিন মালেকা (১২) ও নাকানো লায়লা লিনা (১০) কে হেফাজতে রাখতে তাদের মা নাকানো এরিকোর করা আপিলের ওপর আদেশের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।
৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪২ অপরাহ্ন
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট আজ যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন নিপুণ আক্তার।
৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
লবণ মাঠে আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে নিহত ১, আহত ১০
কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠে পানি চলাচলের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
পুলিশের ওপর হামলা: সোহেল-টুকুসহ বিএনপির ৪০ জনের বিচার শুরু
পুলিশের ওপর হামলা, লাঞ্ছিত করা ও কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং যুবদলের সাধারণ সম্পদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিএনপির ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ৭ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে আদালত এই আদেশ দেন।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন
শিশুদের কান ধরিয়ে ওঠবস, কলাবাগান থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর কলাবাগানের তেতুঁলতলা মাঠ দখলের পর মাঠে খেলতে চাওয়ায় শিশুদের প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ বস করানোর অভিযোগ উঠেছে কলাবাগান থানা পুলিশের বিরুদ্ধে।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩০ অপরাহ্ন
৩ যুগ ধরে তারু মিয়া রেস্টুরেন্টে পরিযায়ী পাখির মাংস বিক্রি, জরিমানা ১০ হাজার
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে ৩ যুগেরও বেশি সময় ধরে বন্য ও অতিথি পাখির মাংস রান্না করে বিক্রি করে আসছে ‘তারু মিয়া রেস্টুরেন্ট’। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড় পেয়েছে প্রতিষ্ঠানটি।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে স্কুল বন্ধে হামলা: ভয়ে বাড়ি ফিরতে পারছে না প্রধান শিক্ষকের পরিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ বন্ধে প্রধান শিক্ষিকার বাড়িতে হামলার ঘটনায় মামলা করায় প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার পাখিকে হত্যার হুমকি দিয়েছেন হামলাকারীরা।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:১২ অপরাহ্ন
সাগর পাড়ি দিয়ে ইতালি: মানব পাচার মামলায় ফরিদপুরে গ্রেপ্তার ২
লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় ফরিদপুরের ৩ তরুণ নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় নগরকান্দা থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। এই মামলার ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৪ অপরাহ্ন
আদালতের হাজতখানায় পাপিয়ার সঙ্গে ২ যুবকের বৈঠক
ঢাকার নিম্ন আদালতের মহিলা হাজতখানার ড্রেসিংরুমে যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে ২ যুবকের গোপন বৈঠকের অভিযোগ উঠেছে।
৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮ অপরাহ্ন
মেহেরপুরে গাছির বাড়ির শয়নকক্ষ থেকে ১০ বোমা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৮ পূর্বাহ্ন
মামলা তুলে নিতে ২ বোনকে নির্যাতন, সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা
নাটোরের গুরুদাসপুরে মামলা প্রত্যাহার ও তালাকনামায় সই না করায় দুই বোনকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এসময় একজনের দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:১১ অপরাহ্ন
ময়নামতিতে ভোটকেন্দ্রে ২ ইভিএম মেশিন ভাঙচুর
কুমিল্লার ময়নামতি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের দুটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় সেখানে উপস্থিত নির্বাচন কর্মকর্তাদের মারধরের অভিযোগও উঠেছে।
৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:১১ অপরাহ্ন
প্রদীপ ও লিয়াকতকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছে
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) লিয়াকত আলীকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ন
কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৪ অপরাহ্ন
অ্যাম্বুলেন্স থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহনের সময় রাজধানীর কমলাপুর এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬ অপরাহ্ন
নিখোঁজের ৮দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে নিখোঁজের ৮দিন পর ফয়সাল আহম্মেদ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অভিযুক্ত ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
আত্মসমর্পণের পরও পুরোনো পেশায় ব্রাহ্মণবাড়িয়ার মাদক চোরাকারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমান প্রকাশ বজলু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ২০১৭ সালে তিনি তৎকালীন জেলা পুলিশ সুপারের কাছে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেছিলেন। পাশের কালিসীমা গ্রামের আবু কালাম একই অঙ্গীকার করে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন। সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের হাফিজুলও থানা পুলিশের কাছে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ন
হাতি হত্যার দায়ে কারাগারে ১
হাতি হত্যা মামলায় এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ অপরাহ্ন