কাফরুলে শিশু ধর্ষণ, গৃহশিক্ষক আটক
রাজধানীর কাফরুলে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহশিক্ষক শওকতকে (৬৫) আটক করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন
শ্রীপুরে টিকা বিক্রির অভিযোগ, ৭টি ভায়ালসহ আটক ২
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে করোনাভাইরাসের টিকা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় টাকার বিনিময়ে টিকা দেওয়ার সময় ২ জনকে আটক করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট কিশোরের বিচার শুরু
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, হাঙ্গেরিভিত্তিক উদ্যোক্তার জুলকারনাইন সায়েক খান ওরফে সামিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ রোববার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অভিযোগ গঠন করে আদেশ দেন।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন
আশুলিয়ায় ক্যাবল টিভি ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-যুবদল সংঘর্ষ, আহত ২৫
সাভারের আশুলিয়ায় ক্যাবল টিভি ব্যবসাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতির সমর্থকদের হামলা ও পাল্টা হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৯ অপরাহ্ন
ধানমন্ডির ক্যাফে রিও এবং দি ফরেস্ট লাউঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা
রাজধানীর ধানমন্ডিতে ক্যাফে রিও এবং দি ফরেস্ট লাউঞ্জ নামের দুটি রেস্টুরেন্টকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৩ অপরাহ্ন
হাইমচরে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা
চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করা হয়েছে। সয়াবিনের বীজ খাওয়ার অপরাধে জমির মালিক এ বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৪ অপরাহ্ন
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: বখাটে ও মাদকসেবীরা জড়িত: র্যাব
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃতদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তবে তারা স্থানীয় একটি চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
ঢাকা বারের সভাপতি মাহবুব, সম্পাদক ফিরোজ
ঢাকা বার অ্যাসোসিয়েসনে ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৩ অপরাহ্ন
আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় সড়কের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ওই নারীর আনুমানিক বয়স ৩৪ বছর।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৬ অপরাহ্ন
ভাড়া নিয়ে দ্বন্দ্বে মিরপুরে লেগুনাচালকের হামলায় যাত্রী আহত
রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশন এলাকায় লেগুনাচালকের (হিউম্যান হলার) হামলায় নাসির উদ্দিন (৪২) নামে এক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
বান্দরবানে কারবারি ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা
বান্দরবানের রুমা উপজেলায় প্রত্যন্ত গ্যালেংগা ইউনিয়নে ম্রো পাড়ার কারবারি (পাড়াপ্রধান) ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
বিডিআর বিদ্রোহের ১৩ বছর: দীর্ঘসূত্রতার আবর্তে বিচারিক প্রক্রিয়া
বিডিআর বিদ্রোহের ১৩ বছর পেরিয়ে গেলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া ও কোভিড-১৯ মহামারির কারণে নিহতদের পরিবার এবং হত্যা মামলার আসামিরা এখনো বিচারের অপেক্ষায় আছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন
যশোরে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ৫ সোনার নৌকা চুরি
যশোর-৫ আসনের (মনিরামপুর) সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খান টিপু সুলতানের বাসভবন থেকে ৫টি সোনার তৈরি নৌকাসহ অনেক মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৬ পূর্বাহ্ন
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় পার্ক মালিক গ্রেপ্তার
যশোরের মণিরামপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক পার্কের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ঘর থেকে মায়ের মরদেহ উদ্ধার, ছেলে আটক
মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়ায় ঘর থেকে আমেনা বেগম (৭০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ফিরোজ মিয়াকে (৩০) আটক করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৫ পূর্বাহ্ন
শাহজালালে ৩৬ সোনার বারসহ সিভিল এভিয়েশনের পরিচ্ছন্নতা কর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ সিভিল এভিয়েশনের এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯ পূর্বাহ্ন
জুয়ার টাকা জোগাড় করতে জুয়েলারির মালিককে হত্যা করে ২ কর্মচারী
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অমর চন্দ্র সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গত ২১ ফেব্রুয়ারি রাতে জবাই করে হত্যা করে তার বর্তমান ও সাবেক দুই কর্মচারী। পুলিশ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করে আজ এই তথ্য জানিয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৩ অপরাহ্ন
পি কে হালদারের বিরুদ্ধে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও ১ মামলা
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রায় ৩৪ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৭ অপরাহ্ন
নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদন জায়েদ খানের
চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার মামলার আবেদন করেছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬ অপরাহ্ন