চট্টগ্রামে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শাহেদ (১৭) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজরীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

গতকাল সন্ধ্যা থেকে শাহেদ নিখোঁজ ছিল। সকালে বাড়ির কাছেই প্রতিবেশীরা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় জানান।

সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'সোমবার সন্ধ্যা থেকে শাহেদ নিখোঁজ ছিল। আজ সকালে বাড়ির কাছে তার গলাকাটা মরদেহ পাওয়া গেছে।'