নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

স্টার অনলাইন রিপোর্ট

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ওই মামলায় সাজেদুলের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রম আদালত-১-এর চেয়ারম্যান মো. গোলাম আজম এই আদেশ দেন। আদালতের এক কর্মচারী এমনটি জানান।

আজ বুধবার সকালে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বনানী ডি-ব্লকের একটি বাড়িতে অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে সাজেদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সাজেদুলের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।