৭ বছরের ছেলেকে ধর্ষণ, পিটুনির পর পুলিশে দেওয়া হলো মসজিদের ইমামকে
পটুয়াখালীর কলাপাড়ায় ৭ বছরের এক ছেলেকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমামকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত মো. বেল্লাল হোসেনের (২৮) বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে বলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানিয়েছেন।
পুলিশ জানায়, আজ শনিবার ভোরে মসজিদের মক্তবে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেটির বাবা মহিপুর থানায় মামলা করেছেন।
ওসি শামীম হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটি ভোরে মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। ইমাম বেল্লাল হোসেন শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন।'
'স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ইমামকে আটক করে পিটুনি দেয় ও পরে পুলিশে সোপর্দ করে,' বলেন ওসি।