মহাখালীতে বাসচাপায় নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মহাখালীতে বাসচাপায় ২ জন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে সেতু ভবনের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সেখানে রোড ডিভাইডারে সিটি করপোরেশনের কাজ করছিলেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরার দিকে যাওয়ার সময় ‘ভুঁইয়া পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলে থাকা ২ জন নিহত হন।

পুলিশ জানায়, হতাহত সিটি করপোরেশনের হয়ে কাজ করছিলেন। দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।