দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ১
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
আজ মঙ্গলবার সকালে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সন্দ্বীপ চন্দ্র রায় এ তথ্য জানিয়েছেন।
যোগাযোগ করা হলে তিনি আরও বলেন, উপজেলার রায়পুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোররাত আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বলেশ্বর’ নামে যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে যায়।
তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি সন্দ্বীপ।